ইনপুট ডিভাইস
ইনপুট ডিভাইস একপ্রকার উপাদান যা দিয়ে কোনো তথ্য বিশ্লেষককে (যেমন কম্পিউটার বা তথ্য যন্ত্র) উপাত্ত বা নিয়ন্ত্রণ সংকেত প্রেরণ করা হয়। ইনপুট ডিভাইসের উদাহরণ কিবোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, জয়স্টিক ও মাইক্রোফোন।
কিবোর্ড
[সম্পাদনা]কিবোর্ড বিভিন্ন বোতাম বা কি-এর ছাঁচ দিয়ে গঠিত একটি ইনপুট ডিভাইস। এর প্রত্যেক কি দিয়ে কম্পিউটারকে কোনো বর্ণের ইনপুট প্রদান করা হয়, কিংবা কোনো বিশেষ ফাংশনকে কল করা হয়। বেশিরভাগ ব্যবহারকারীর ক্ষেত্রে এটি প্রধান লেখা প্রদানের ইন্টারফেস।[১]
ধরন
[সম্পাদনা]ব্যবহার অনুযায়ী বিভিন্ন কিবোর্ড রয়েছে। কি-এর সংখ্যা ও আকার এবং ব্যবহৃত সুইচের ধরন দিয়ে বিভিন্ন প্রমাণ কিবোর্ডের শ্রেণিবিন্যাস করা যায়। এছাড়া বিশেষ কাজের জন্য বিশেষ কিবোর্ড রয়েছে, যেমন নিউমেরিক কিপ্যাড বা কিয়ার।
ডেস্কটপ কিবোর্ড সাধারণত বড় হয়, এবং এর মাল্টিমিডিয়া কি ও নিউমেরিক কিপ্যাডের মতো বৈশিষ্ট্য রয়েছে।
আধুনিক কিবোর্ডে বিভিন্ন সুইচ প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন মেকানিক্যাল সুইচ (যা স্প্রিং ব্যবহার করা), সিজার সুইচ (সাধারণত ল্যাপটপ কিবোর্ডে ব্যবহৃত) কিংবা মেমব্রেইন। আবার, কিছু কিবোর্ডে কোনো বাস্তব কি নেই, যেমন ভার্চুয়াল কিবোর্ড বা প্রজেকশন কিবোর্ড।
- আর্গোনমিক কিবোর্ড
- কর্মপরিবেশ বিদ্যা ও আরামের উপর গুরুত্ব আরোপ করে তৈরি করা কিবোর্ড।
- কিয়ার
- বোর্ডবিহীন নালিযুক্ত কিবোর্ড।
- নিউমেরিক কিপ্যাড
- কিছু কিবোর্ডে এটা থাকলেও (সাধারণত ডানদিকে) পৃথক ইনপুট ডিভাইস হিসাবে নিউমেরিক কিপ্যাড পাওয়া যায়।
পয়েন্টিং ডিভাইস
[সম্পাদনা]পয়েন্টিং ডিভাইস কম্পিউটারকে স্থানিক উপাত্ত প্রেরণ করে। এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে (গুই) কোনো উপাদানকে বাছাই বা সিলেক্ট করার এক সরল ও স্বজ্ঞাত উপায়। এক্ষেত্রে পয়েন্টারকে স্থানান্তর করে কিংবা টাচস্ক্রিনের ক্ষেত্রে স্ক্রিনের উপর আঙ্গুল বা স্টাইলাস দিয়ে উপাদানটিকে সিলেক্ট করা হয়। মাউস, টাচপ্যাড ও টাচস্ক্রিন পয়েন্টিং ডিভাইসের কিছু উদাহরণ।[২]
ধরন
[সম্পাদনা]বিভিন্ন পয়েন্টিং ডিভাইসকে দুইভাবে শ্রেণিবিন্যাস করা যায়:
- প্রত্যক্ষ ও পরোক্ষ ইনপুট: প্রত্যক্ষ ইনপুটের ক্ষেত্রে ইনপুট স্থান ও ডিসপ্লে স্থান এক, অর্থাৎ পয়েন্টারের অবস্থান বা স্ক্রিনের উপর প্রদত্ত ইনপুটে পয়েন্টিঙের কাজ হয়। যেমন টাচস্ক্রিনে প্রদত্ত ইনপুট প্রত্যক্ষ আর মাউস ও ট্র্যাকবলে প্রদত্ত ইনপুট পরোক্ষ।[৩]
- পরম ও আপেক্ষিক স্থানিক তথ্য: টাচস্ক্রিনের মতো ডিভাইসে প্রদত্ত স্থানিক তথ্য পরম, যেখানে মাউসের মতো ডিভাইসে প্রদত্ত স্থানিক তথ্য আপেক্ষিক।
প্রত্যক্ষ ইনপুট প্রায়ই পরম, কিন্তু পরোক্ষ ইনপুট পরম বা আপেক্ষিক হতে পারে। যেমন স্ক্রিনবিহীন গ্রাফিক্স ট্যাবলেটের ইনপুট পরোক্ষ এবং এটি প্রায়ই পরম ইনপুট মোডে কাজ করে, যদিও এটি টাচপ্যাডের মতো আপেক্ষিক ইনপুট মোডেও কাজ করতে পারে, যেখানে স্টাইলাসকে তুলে পুনরাবস্থান করা যায়।
- মাউস
- পৃষ্ঠতলের উপর চালিয়ে ব্যবহার করা হয় এমন একপ্রকার পয়েন্টিং ডিভাইস।
- টাচপ্যাড
- একপ্রকার পৃষ্ঠতল যার উপর আঙ্গুল চালিয়ে ইনপুট প্রদান করা হয়।
- টাচস্ক্রিন
- কম্পিউটার স্ক্রিনের উপরে বসানো একটা আস্তরণ, যেখানে আঙ্গুল বা স্টাইলাস দিয়ে ইনপুট প্রদান করা হয়।
- ট্র্যাকবল
- একটা সকেটের মধ্যে আবদ্ধ একটা বল, যাকে ঘুরিয়ে ইনপুট প্রদান করা হয়।
- গ্রাফিক্স ট্যাবলেট
- স্টাইলাস ব্যবহার করার জন্য একপ্রকার পৃষ্ঠতল। মূলত চিত্র অঙ্কন বা স্বাক্ষরের জন্য ব্যবহৃত।
পাঞ্চ কার্ড ও টেপ
[সম্পাদনা]বিংশ শতাব্দীতে ইনপুট ডিভাইস হিসাবে পাঞ্চ কার্ড ও পাঞ্চ টেপের চল ছিল। এখানে গর্ত মানে এক, আর গর্ত নেই মানে শূন্য। পাঞ্চ কার্ড বা টেপের ইনপুট গ্রহণ করার জন্য যান্ত্রিক বা আলোকীয় রিডার ব্যবহার করা হতো।
ভয়েস ইনপুট
[সম্পাদনা]ভয়েস ইনপুট ডিভাইস দিয়ে শব্দ ধরা হয়। কিছুক্ষেত্রে উৎপন্ন শব্দ ধরার জন্য অডিও আউটপুট ডিভাইসকে ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। অডিও ইনপুট ডিভাইস দিয়ে বিশ্লেশণ, রেকর্ডিং বা কমান্ড চালানোর জন্য ব্যবহারকারী কম্পিউটারকে অডিও তথ্য প্রেরণ করে। মাইক্রোফোনের মতো ডিভাইস দিয়ে ভয়েস বার্তা বা সফটওয়্যার চালানোর জন্য ব্যবহারকারী কম্পিউটারের সাথে কথা বলতে পারে। রেকর্ডিঙের ছাড়াও কণ্ঠ শনাক্তকরণ সফটওয়্যারের জন্য অডিও ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়।
ভিডিও ইনপুট
[সম্পাদনা]
বাইরের জগতের চিত্র বা ভিডিও তুলে কম্পিউটারে প্রেরণ করার জন্য ভিডিও ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়। ব্যবহারকারীর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে প্রেরিত তথ্যকে বিভিন্নভাবে সঞ্চয় করা যায়। অনেক ভিডিও ইনপুট ডিভাইস ক্যামেরা সেন্সর ব্যবহার করে।
ধরন
[সম্পাদনা]সেন্সর
[সম্পাদনা]
সেন্সর একপ্রকার ইনপুট দিভাইস যা ভৌত ধর্মাবলীর উপর ভিত্তি করে উপাত্ত প্রস্তুত করে।[৪]
ঘূর্ণন ও ত্বরণ শনাক্ত করার জন্য বিভিন্ন মোবাইল ডিভাইসে সেন্সর ব্যবহার করা হয়। এছাড়া ডেস্কটপ কম্পিউটারের তাপমাত্রা নির্ধারণের থার্মোমিটার হিসাবেও সেন্সর ব্যবহার করা হয়।
ধরন
[সম্পাদনা]- ঘূর্ণনবীক্ষক
- ত্বরণমাপক যন্ত্র
- থার্মোমিটার
- তাপমাত্রা পরিমাপ করে। সাধারণত থার্মিস্টর বা থার্মোকাপল ব্যবহার করা হয়।
- ব্যারোমিটার
- বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করে। সমুদ্র সমতল থেকে উচ্চতা নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
- ম্যাগনেটোমিটার
- কম্পাসের মতো দিক-নির্ণয় করে।
- লাইডার
- লেজারের মাধ্যমে বস্তুর পরিসর শনাক্ত করে।
মাইক্রো-ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের (এমইএমএস) দিয়ে আণুবীক্ষণিক সেন্সর তৈরি করা হয়।
সংকর ডিভাইস
[সম্পাদনা]বিভিন্ন ইনপুট ডিভাইসকে একত্রিত করে একটা সংকর ডিভাইস তৈরি করা যায়। বিভিন্ন গেমিং ডিভাইসের কন্ট্রোলারগুলি সংকর ডিভাইসের উদাহরণ। মাউসকেও সংকর ডিভাইস হিসাবে ধরা যায়, কারণ এটা দিয়ে চলাচল নির্ধারণ করে আর টেপার জন্য বোতামও আছে।
উদাহরণ
[সম্পাদনা]- জয়স্টিক
- স্থির তলের উপরে ঘোরানো যায় এমন দণ্ড।
- গেমপ্যাড
- আধুনিক ভিডিও গেম খেলার জন্য ব্যবহৃত।
- রেসিং হুইল
- রেসিং ভিডিও গেম খেলার জন্য ব্যবহৃত স্টিয়ারিং হুইল।
- উইই রিমোট
- উইই গেম কনসোলের সাথে ব্যবহৃত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What is Keyboard | Usage, Function and Types of Keyboard"। ২১ জানুয়ারি ২০২২।
- ↑ "What is a Pointing Device?"। Computer Hope।
- ↑ "Input device"। CodeDocs।
- ↑ "Are sensors input or output devices?"। Electronic Guidebook। ১৬ মে ২০২০।
আরও পড়ুন
[সম্পাদনা]- N. P. Milner. 1988
- A review of human performance and preferences with different input devices to computer systems. In Proceedings of the Fourth Conference of the British Computer Society on People and computers IV, D. M. Jones and R. Winder (Eds.). Cambridge University Press, New York, NY, USA, 341–362. আইএসবিএন ০-৫২১-৩৬৫৫৩-৮