বিষয়বস্তুতে চলুন

ইদ্রিস ইবনে আবদুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম ইদ্রিস
إدريس الأول
মরক্কোর আমির
রাজত্ব৭৮৮–৭৯১
উত্তরসূরিদ্বিতীয় ইদ্রিস
জন্ম৭৪৫
সৌদি আরব
মৃত্যু৭৯১(৪৮ বছর বয়সে)
ভলুবিলিস, মরক্কো
সমাধি
দাম্পত্য সঙ্গীকানজা আল-আওরাবিয়া
পূর্ণ নাম
ইদরিস ইবনে আবদুল্লাহ ইবনে আল-হাসান ইবনে আল-হাসান ইবনে আলি
রাজবংশইদ্রিসি
পিতাআবদুল্লাহ আল-কামিল
মাতাআতিকা বিনতে আবদুল মালিক

ইদ্রিস ইবনে আবদুল্লাহ (আরবি: إدريس بن عبدالله) ছিলেন ইদ্রিসি রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক। তাঁকে ইদ্রিস আল আকবার বলেও ডাকা হয় এবং তিনি একজন হাসনানিদ(ইমাম হাসানের বংশধর)।তিনি ৭৮৮ থেকে ৭৯১ সাল পর্যন্ত শাসন করেছেন। তার প্রতিষ্ঠিত রাজবংশ মরক্কোতে ইসলামের বিস্তারে ভূমিকা রেখেছে।[] বংশগত দিক থেকে তিনি রাসুল মুহাম্মাদ (সা.) এর প্র-প্র-প্র-দৌহিত্র এবং হাসান ইবনে আলীর প্র-পৌত্র।এই ইদ্রিসি রাজবংশই মরক্কো রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রাথমিক ভূমিকা পালন করে।এজন্য ইদ্রিস ইবনে আবদুল্লাহ কে মরক্কোর ফাউন্ডিং ফাদার হিসেবে অভিহিত করা হয়।

জীবনী

[সম্পাদনা]

ইদ্রিস ইবনে আবদুল্লাহ ছিলেন রাসুল মুহাম্মাদ এর দৌহিত্র হাসান ইবনে আলীর প্র-পৌত্র। ইদ্রিসের ভাই মুহাম্মদ ও ইবরাহিম বিদ্রোহকালে আব্বাসীয়দের হাতে নিহত হন। ৭৮৬ সালে ফাখের যুদ্ধে পরাজয়ের পর ইদ্রিস পালিয়ে যেতে সক্ষম হন এবং মাগরেবে (বর্তমান মরক্কো) আশ্রয় নেন। এখানে তিনি ইদ্রিসি রাজবংশের প্রতিষ্ঠা করেন।

প্রথম ইদ্রিসের মাজার (সবুজ ছাদবিশিষ্ট)

৭৮৯ সালে তিনি ওয়ালিলায় আসেন। এখানে জারহুন পাহাড়ের নিকটে মাওলাই ইদ্রিস শহর প্রতিষ্ঠা করেন। এই শহরটি স্থানীয় বার্বা‌রদের আবাসস্থলের পাশে ছিল। এছাড়া তিনি ফেজ শহরও প্রতিষ্ঠা করেছিলেন। ইদ্রিস আওরাবা নেতা ইসহাক বিন মুহাম্মদের কন্যা কানজাকে বিয়ে করেন। ইদ্রিসি রাজবংশের প্রতিষ্ঠার মাধ্যমে আন্দালুসের পর আব্বাসীয় খিলাফত থেকে স্বাধীন দ্বিতীয় মুসলিম রাষ্ট্রের জন্ম হয়।

ইদ্রিস উত্তর মরক্কোর অনেক অঞ্চল জয় করেছিলেন। ৭৮৯ সালে তিনি তিলামসান অধিকার করেন।[তথ্যসূত্র প্রয়োজন] ৭৯১ সালে তিনি আব্বাসীয় গুপ্তচরের হাতে বিষপ্রয়োগে নিহত হন। তাকে মাওলাই ইদ্রিসে দাফন করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. A History of the Maghrib in the Islamic Period, Jamil M. Abun-Nasr, 1987, p. 52
  • Julien, Charles-André, Histoire de l'Afrique du Nord, des origines à 1830, original edition in 1931, new edition by Payot, Paris, 1994
  • Abum-Nasr, Jamil M. (1987). A History of the Maghrib in the Islamic Period.

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
-
ইদ্রিসি রাজবংশ
৭৮৮–৭৯১
উত্তরসূরী
দ্বিতীয় ইদ্রিস

টেমপ্লেট:Rulers of Morocco

টেমপ্লেট:Morocco-bio-stub টেমপ্লেট:Africa-hist-stub