বিষয়বস্তুতে চলুন

ইডেন গার্ডেনসে আন্তর্জাতিক ক্রিকেট শতরানগুলির তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Eden Gardens under flood lights packed with spectators during a match.
দিবারাত্রির একটি ক্রিকেট ম্যাচের সময় ইডেন গার্ডেনস স্টেডিয়ামের দৃশ্য।

ইডেন গার্ডেনস ভারতের কলকাতা শহরের একটি ক্রিকেট মাঠ।[] "ভারতীয় ক্রিকেটের মক্কা" নামে পরিচিত এই মাঠটি দেশের অন্যতম প্রধান ক্রিকেট প্রতিযোগিতাস্থলও বটে।[][][] বাংলা ক্রিকেট দলকলকাতা নাইট রাইডার্স দলের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে টেস্ট, একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচও আয়োজিত হয়।[][] ২০২০ সালের হিসেব অনুযায়ী, ইডেন গার্ডেনসে ৪০টিরও বেশি টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে।[][] ১৯৩৪ সালের জানুয়ারি মাসে প্রথম এখানে টেস্ট ম্যাচ আয়োজিত হয় ভারতইংল্যান্ড দলের মধ্যে।[][] দিবারাত্রির প্রথম টেস্ট ম্যাচগুলির মধ্যে একটি ম্যাচ ইডেন গার্ডেনসে আয়োজিত হয়েছিল; যার মধ্যে অন্যতম ২০১৯ সালের ২২ থেকে ২৪ নভেম্বরের মধ্যে আয়োজিত ভারত ও বাংলাদেশ দলের ম্যাচটি।[][] এই স্টেডিয়ামে আয়োজিত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হল ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত ভারত ও পাকিস্তান দলের মধ্যে আয়োজিত ম্যাচ।[][১০] ২০২০ সাল অবধি এই মাঠে ৩০টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছে।[][]

এই মাঠে টেস্ট ক্রিকেটে প্রথম শতরানটি করেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে। প্রথম ইনিংসে তিনি ১৬২ রান করেছিলেন। সেই ম্যাচেরই চতুর্থ ইনিংসে ভারতের সৈয়দ মুশতাক আলী ১০৬ রান করে ইডেন গার্ডেনসে শতরান-কারী প্রথম ভারতীয়ের স্থানটি গ্রহণ করেন।[১১][১২] এখনও পর্যন্ত ৭৭টি টেস্ট শতরান করা হয়েছে এই মাঠে।[১১] ২০০১ সালের মার্চ মাসে বিখ্যাত বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিএস লক্ষণের ২৮১ রান এই মাঠে কোনও একক ক্রিকেটারের সর্বোচ্চ টেস্ট স্কোর।[১৩][১৪] এই মাঠে কোনও বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোর হল ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের রোহন কাহ্নাইয়ের করা ২৫৬ রান।[১৩][১৫] মোহাম্মদ আজহারউদ্দীনভিভিএস লক্ষ্মণ প্রত্যেকে এই মাঠে পাঁচটি করে টেস্ট শতরান করেছিলেন, যা এই মাঠে কোনও একক খেলোয়াড়ের করা সর্বাধিক সংখ্যক শতরান।[১৬] ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এই মাঠে আয়োজিত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দলের খেলোয়াড়েরা মিলে মোট সাতটি শতরান করেছিলেন। এটি এই মাঠে কোনোও একক টেস্ট ম্যাচে সর্বাধিক সংখ্যক শতরানের রেকর্ড।[১৭]

ভারতের কৃষ্ণমাচারী শ্রীকান্ত ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি এই মাঠে একদিনের ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি ১২৩ রান করেন।[১৮][১৯] ১৯৮৯ সালের ১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে এই মাঠে একটি শতরান করেন। ভারতের বিরুদ্ধে তিনি অপরাজিত ১০৭ রান করেছিলেন।[২০] এখনও পর্যন্ত এই মাঠে মোট ১৩টি একদিনের ক্রিকেট শতরান করা হয়েছে।[১৮] ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার ২৬৪ রান হল এই মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তথা সর্বকালীন ক্ষেত্রে একদিনের ক্রিকেটে কোনও একক খেলোয়াড়ের সর্বাধিক স্কোর। [২১][২২][২৩] ২০০৫ সালের ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার গ্রেইম স্মিথ অপরাজিত ১৩৪ রান করে এই মাঠে একক বিদেশি খেলোয়াড় বিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন।[২১][২৪] কোনও খেলোয়াড়ই এই মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একবারের বেশি শতরান করতে পারেননি।[২৫] ২০১১ সালে আইসিসি বিশ্বকাপে এই মাঠে দু’টি শতরান করা হয়েছিল। ২০১১ সালের ১৮ মার্চ একই ম্যাচের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ইনিংসে শতরান করেন নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকাট (১০৬ রান) ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং (১০১ রান)।[২৬]

২০১১ সালের ২৯ অক্টোবর এই মাঠে ভারত ও সফররত ইংল্যান্ডের দলের মধ্যে প্রথম আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়। ২০২০ সালের হিসেব অনুযায়ী, এই মাঠে মোট সাতটি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে।[][২৭][২৮] এখনও পর্যন্ত এই মাঠে আন্তর্জাতিক টিটোয়েন্টি খেলায় কেউ শতরান করতে পারেননি।[২৯] ২০১১ সালের ২৯ অক্টোবর এই মাঠে ভারত ও সফররত ইংল্যান্ডের দলের মধ্যে প্রথম আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়। ২০২০ সালের হিসেব অনুযায়ী, এই মাঠে মোট সাতটি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে।[][২৭][২৮] এখনও পর্যন্ত এই মাঠে আন্তর্জাতিক টিটোয়েন্টি খেলায় কেউ শতরান করতে পারেননি।[২৯] ভারতের কারু জৈন ইডেন গার্ডেনসে মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউডিআই) ম্যাচে শতরান করেন। এটিই এই মাঠে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচের একমাত্র শতরান।[৩০] ২০০৫ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ১০৩ রান করেছিলেন।[৩১] এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে মহিলাদের টেস্ট ক্রিকেটে বা মহিলাদের টিটোয়েন্টি আন্তর্জাতিকে কোনও দেশই শতরান করতে পারেনি।[৩২][৩৩]

সংকেত

[সম্পাদনা]
Eden Gardens under flood lights during day/night test match
২০১৯ সালের নভেম্বর মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে আয়োজিত সর্বপ্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেনস স্টেডিয়াম।
সংকেত বর্ণনা
বলঅর্থাৎ, ব্যাটসম্যান কতগুলি বলের সম্মুখীন হয়েছেন তার সংখ্যা
ইনিংসঅর্থাৎ, ঠিক যে ইনিংসে শতরানটি করা হয়েছে
(একটি টেস্ট ম্যাচে সর্বাধিক চার ইনিংস খেলা হয় এবং একটি একদিনের আন্তর্জাতিক/টিটোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলা হয় দুই ইনিংস)
তারিখঅর্থাৎ, টেস্ট ম্যাচের ক্ষেত্রে যে তারিখে ম্যাচ শুরু হয়েছিল, এবংএকদিনের আন্তর্জাতিক ও মহিলাদের একদিনের আন্তর্জাতিকের ক্ষেত্রে যে দিনে ম্যাচটি খেলা হয়েছিল
ফলঅর্থাৎ, খেলোয়াড়ের দল জিতেছে,[৩৪][৩৫] না হেরেছে,[৩৬][৩৭] নাকি খেলাটি ড্র হয়েছে[৩৮]
অর্থাৎ, তথ্য পাওয়া যায়নি
*অর্থাৎ, ব্যাটসম্যান অপরাজিত ছিলেন
double-daggerএই চিহ্ন দ্বারা এই মাঠে কোনও বিদেশি খেলোয়াড়ের একক সর্বাধিক স্কোর বোঝানো হয়েছে
#এই চিহ্ন দ্বারা কোনও খেলোয়াড়ের একক সর্বাধিক স্কোর বোঝানো হয়েছে

টেস্ট শতরান

[সম্পাদনা]

২০২০ সালের হিসেব অনুসারে, ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ৭৭টি টেস্ট শতরান করা হয়েছে।[১১]

Black and white photograph of Sir Everton Weekes
স্যার এভারটন উইকস হলেন প্রথম ব্যাটসম্যান, যিনি ইডেন গার্ডেনসে টেস্ট ম্যাচে শতরান করেছিলেন। ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর তিনি ১৬২ রান করেন।
Black and white portrait of Syed Mushtaq Ali
সৈয়দ মুশতাক আলী ছিলেন ইডেন গার্ডেনসে টেস্ট শতরান-কারী প্রথম ভারতীয়। উইকস যে ম্যাচে শতরান করেছিলেন, সেই ম্যাচেই তিনি ১০৬ রান করেছিলেন।
Black and white portrait of V. V. S. Laxman
ভারতের ভিভিএস লক্ষ্মণ এই মাঠে ২৮১ রান করে কোনও একক ব্যাটসম্যান কর্তৃক সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেন। আহজারুদ্দীনের পরে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যিনি এই মাঠে পাঁচটি টেস্ট শতরান করেছেন।
ইডেন গার্ডেনসে টেস্ট শতরানগুলির তালিকা
সংখ্যা স্কোর খেলোয়াড় দল বল ইনিংস বিপক্ষ দল তারিখ ফল সূত্র
১৬২এভারটন উইকস (১/২) ওয়েস্ট ইন্ডিজ ভারত৩১ ডিসেম্বর ১৯৪৮ড্র[১২]
১০১এভারটন উইকস (2/2) ওয়েস্ট ইন্ডিজ ভারতড্র
১০৮ক্লাইড ওয়ালকট ওয়েস্ট ইন্ডিজ ভারতড্র
১০৬সৈয়দ মুশতাক আলী ভারত ওয়েস্ট ইন্ডিজড্র
১১৫দাত্তু ফাড়কর ভারত ইংল্যান্ড৩০ ডিসেম্বর ১৯৫১ড্র[৩৯]
১১০দীপক শোধন ভারত পাকিস্তান১২ ডিসেম্বর ১৯৫২ড্র[৪০]
১২০জন রিচার্ড রিড নিউজিল্যান্ড ভারত২৮ ডিসেম্বর ১৯৫৫ড্র[৪১]
১০০পঙ্কজ রায় ভারত নিউজিল্যান্ডড্র
১০৬*গুলাবরায় রামচাঁদ ভারত নিউজিল্যান্ডড্র
১০ ২৫৬ double-daggerরোহন কানহাই ওয়েস্ট ইন্ডিজ ভারত৩১ ডিসেম্বর ১৯৫৮বিজয়ী[১৫]
11 103ব্যাসিল বুচার ওয়েস্ট ইন্ডিজ1 ভারতবিজয়ী
12 106*গারফিল্ড সোবার্স ওয়েস্ট ইন্ডিজ1 ভারতবিজয়ী
13 113নর্ম ও’নীল অস্ট্রেলিয়া2 ভারত২৩ জানুয়ারি ১৯৬০Drawn[৪২]
14 107কলিন কাউড্রে ইংল্যান্ড2 ভারত২৯ জানুয়ারি ১৯৬৪Drawn[৪৩]
15 129Motganhalli Jaisimha ভারত3 ইংল্যান্ডDrawn
16 151*বার্ট সাটক্লিফ নিউজিল্যান্ড1 ভারত৫ মার্চ ১৯৬৫Drawn[৪৪]
17 105ব্রুস টেলর নিউজিল্যান্ড1 ভারতDrawn
18 153মনসুর আলি খান পতৌদি ভারত2 নিউজিল্যান্ডDrawn
19 100রয় ফ্রেডেরিক্স ওয়েস্ট ইন্ডিজ2 ভারত২৭ ডিসেম্বর ১৯৭৪পরাজিত[৪৫]
20 139গুন্ডাপ্পা বিশ্বনাথ ভারত 2633 ওয়েস্ট ইন্ডিজবিজয়ী
21 103টনি গ্রেগ ইংল্যান্ড 3472 ভারত১ জানুয়ারি ১৯৭৭বিজয়ী[৪৬]
22 107সুনীল গাভাস্কার (1/2) ভারত1 ওয়েস্ট ইন্ডিজ২৯ ডিসেম্বর ১৯৭৮Drawn[৪৭]
23 111ব্যাসিল উইলিয়ামস ওয়েস্ট ইন্ডিজ2 ভারতDrawn
24 182*সুনীল গাভাস্কার (2/2) ভারত3 ওয়েস্ট ইন্ডিজDrawn
25 157*দিলীপ বেঙ্গসরকার (1/2) ভারত3 ওয়েস্ট ইন্ডিজDrawn
26 167গ্রাহাম ইয়ালপ অস্ট্রেলিয়া 3921 ভারত২৬ অক্টোবর ১৯৭৯Drawn[৪৮]
27 161*ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজ 2902 ভারত১০ ডিসেম্বর ১৯৮৩বিজয়ী[৪৯]
28 110মোহাম্মদ আজহারউদ্দীন (1/5) ভারত 3221 ইংল্যান্ড৩১ ডিসেম্বর ১৯৮৪Drawn[৫০]
29 111রবি শাস্ত্রী ভারত 3571 ইংল্যান্ডDrawn
30 141মোহাম্মদ আজহারউদ্দীন (2/5) ভারত1 পাকিস্তান১১ ফেব্রুয়ারি ১৯৮৭Drawn[৫১]
31 141গর্ডন গ্রীনিজ ওয়েস্ট ইন্ডিজ 2651 ভারত২৬ ডিসেম্বর ১৯৮৭Drawn[৪৫]
32 101গাস লোগি ওয়েস্ট ইন্ডিজ 1361 ভারতDrawn
33 100*কার্ল হুপার ওয়েস্ট ইন্ডিজ 1711 ভারতDrawn
34 102*দিলীপ বেঙ্গসরকার (2/2) ভারত 2662 ওয়েস্ট ইন্ডিজDrawn
35 182মোহাম্মদ আজহারউদ্দীন (3/5) ভারত 1971 ইংল্যান্ড২৯ জানুয়ারি ১৯৯৩বিজয়ী[৫২]
36 146Andrew Hudson (cricketer) দক্ষিণ আফ্রিকা 2441 ভারত২৭ নভেম্বর ১৯৯৬বিজয়ী[৫৩]
37 102গ্যারি কার্স্টেন (1/2) দক্ষিণ আফ্রিকা 1701 ভারতবিজয়ী
38 109মোহাম্মদ আজহারউদ্দীন (4/5) ভারত 772 দক্ষিণ আফ্রিকাপরাজিত
39 133গ্যারি কার্স্টেন (2/2) দক্ষিণ আফ্রিকা 1963 ভারতবিজয়ী
40 153*ড্যারিল কালিনান দক্ষিণ আফ্রিকা 2613 ভারতবিজয়ী
41 163*মোহাম্মদ আজহারউদ্দীন (5/5) ভারত 2462 অস্ট্রেলিয়া১৮ মার্চ ১৯৯৮বিজয়ী[৫৪]
42 188*সাঈদ আনোয়ার পাকিস্তান 2593 ভারত১৬ ফেব্রুয়ারি ১৯৯৯বিজয়ী[৫৫]
43 110স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া 2031 ভারত১১ মার্চ ২০০১পরাজিত[১৪]
44 281 #ভিভিএস লক্ষ্মণ (1/5) ভারত 4523 অস্ট্রেলিয়াবিজয়ী
45 180রাহুল দ্রাবিড় (1/4) ভারত 3533 অস্ট্রেলিয়াবিজয়ী
46 100ওয়াভেল হাইন্ডস ওয়েস্ট ইন্ডিজ 2002 ভারত৩০ অক্টোবর ২০০২Drawn[৫৬]
47 140শিবনারায়ণ চন্দরপল ওয়েস্ট ইন্ডিজ 2582 ভারতDrawn
48 104মারলন স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজ 1822 ভারতDrawn
49 176শচীন তেন্ডুলকর (1/2) ভারত 2983 ওয়েস্ট ইন্ডিজDrawn
50 154*ভিভিএস লক্ষ্মণ (2/5) ভারত 3963 ওয়েস্ট ইন্ডিজDrawn
51 121জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা 2591 ভারত২৮ নভেম্বর ২০০৪পরাজিত[৫৭]
52 110রাহুল দ্রাবিড় (2/4) ভারত 2221 পাকিস্তান১৬ মার্চ ২০০৫বিজয়ী[৫৮]
53 147ইউনুস খান (1/2) পাকিস্তান 2582 ভারতপরাজিত
54 104মোহাম্মদ ইউসুফ পাকিস্তান 1792 ভারতপরাজিত
55 135রাহুল দ্রাবিড় (3/4) ভারত 2833 পাকিস্তানবিজয়ী
56 202ওয়াসিম জাফর ভারত 2741 পাকিস্তান৩০ নভেম্বর ২০০৭Drawn[৫৯]
57 102সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত 1561 পাকিস্তানDrawn
58 112*ভিভিএস লক্ষ্মণ (3/5) ভারত 1781 পাকিস্তানDrawn
59 161*Misbah-ul-Haq পাকিস্তান 3512 ভারতDrawn
60 119কামরান আকমল পাকিস্তান 2102 ভারতDrawn
61 107*ইউনুস খান (2/2) পাকিস্তান 1824 ভারতDrawn
62 100আলভিরো পিটারসন দক্ষিণ আফ্রিকা 1641 ভারত১৪ ফেব্রুয়ারি ২০১০পরাজিত[১৭]
63 114হাশিম আমলা (1/2) দক্ষিণ আফ্রিকা 1661 ভারতপরাজিত
64 165বীরেন্দ্র সেহবাগ ভারত 1742 দক্ষিণ আফ্রিকাবিজয়ী
65 106শচীন তেন্ডুলকর (2/2) ভারত 2062 দক্ষিণ আফ্রিকাবিজয়ী
66 143*ভিভিএস লক্ষ্মণ (4/5) ভারত 2602 দক্ষিণ আফ্রিকাবিজয়ী
67 132*মহেন্দ্র সিং ধোনি (1/2) ভারত 1872 দক্ষিণ আফ্রিকাবিজয়ী
68 123*হাশিম আমলা (2/2) দক্ষিণ আফ্রিকা 3943 ভারতপরাজিত
69 119রাহুল দ্রাবিড় (4/4) ভারত 2071 ওয়েস্ট ইন্ডিজ১৪ নভেম্বর ২০১১বিজয়ী[৬০]
70 176*ভিভিএস লক্ষ্মণ (5/5) ভারত 2801 ওয়েস্ট ইন্ডিজবিজয়ী
71 144মহেন্দ্র সিং ধোনি (2/2) ভারত 1751 ওয়েস্ট ইন্ডিজবিজয়ী
72 136ড্যারেন ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজ 2303 ভারতপরাজিত
73 190অ্যালাস্টেয়ার কুক ইংল্যান্ড 3772 ভারত৫ ডিসেম্বর ২০১২বিজয়ী[৬১]
74 177রোহিত শর্মা ভারত 3012 ওয়েস্ট ইন্ডিজ৬ নভেম্বর ২০১৩বিজয়ী[৬২]
75 124রবিচন্দ্রন অশ্বিন ভারত 2102 ওয়েস্ট ইন্ডিজবিজয়ী
76 104*বিরাট কোহলি (1/2) ভারত 1193 শ্রীলঙ্কা১৬ নভেম্বর ২০১৭Drawn[৬৩]
77 136বিরাট কোহলি (2/2) ভারত 1942 বাংলাদেশ২২ নভেম্বর ২০১৯বিজয়ী[৬৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 প্রেমচন্দ্রন, দিলীপ। "ইডেন গার্ডেনস"ক্রিকইনফোইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  2. বিশ্বাস, সৌতিক (১৬ ডিসেম্বর ২০১১)। "রাহুল দ্রাবিড়'স রেসিপি ফর রিফর্মিং ক্রিকেট"বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  3. 1 2 ব্যানার্জি, তমোঘ্ন (২৩ নভেম্বর ২০১৯)। "পিংক প্লেজ পায়েড পাইপার, ক্রাউডস ফ্লোক ব্যাক টু ক্রিকেট'স মেক্কা"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৮ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  4. সেন, রোহন (২৯ সেপ্টেম্বর ২০১৯)। "ইন্ডিয়া'জ মেক্কা অফ ক্রিকেট, ইডেন গার্ডেনস নট আ হেভেন ফর দ্য হোস্টস"দি ইন্ডিয়া টুডে। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  5. কৃষ্ণমূর্তি, প্রদীপ। "ইডেন গার্ডেনস, কলকাতা: ফ্যাক্টস অ্যান্ড ডেসক্রিপশন"। ক্রিকবাজ। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  6. 1 2 3 4 "ইডেন গার্ডেন গ্রাউন্ড প্রোফাইল"এনডিটিভি। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  7. 1 2 3 "টেস্ট ম্যাচ রেজাল্টস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  8. "সেকেন্ড টেস্ট, ইংল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, জানুয়ারি ৫-৮ ১৯৩৪"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  9. 1 2 "ওডিআই ম্যাচ রেজাল্টস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  10. "সেকেন্ড ওডিআই, পাকিস্তান ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কোলকাতা, ফেব্রুয়ারি ১৮ ১৯৮৭"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  11. 1 2 3 "টেস্ট হান্ড্রেডস বাই ইনিংস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  12. 1 2 "থার্ড টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, ডিসেম্বর ৩১ ১৯৪৮ - জানুয়ারি ৪ ১৯৪৯"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  13. 1 2 "হাইয়েস্ট ইনডিভিচুয়াল টেস্ট স্কোরস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  14. 1 2 "2nd Test, Australia tour of India at Kolkata, Mar 11–15 2001"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  15. 1 2 "থার্ড টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, ডিসেম্বর ৩১ ১৯৫৮ – জানুয়ারি ৪ ১৯৫৯"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  16. "মোস্ট টেস্ট হান্ড্রেডস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  17. 1 2 "2nd Test, South Africa tour of India at Kolkata, Feb 14–18 2010"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  18. 1 2 "ওডিআই হান্ড্রেডস বাই ইনিংস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  19. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "1st ODI century" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  20. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "1st ODI 100 by foreigner" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  21. 1 2 "হাইয়েস্ট ইনডিভিচুয়াল ওডিআই স্কোরস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  22. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Sharma 264" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  23. "রোহিত শর্মা বেল্টস হাইয়েস্ট ওডিআই স্কোর"cricket.com.auক্রিকেট অস্ট্রেলিয়া। ১৪ নভেম্বর ২০১৪। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯
  24. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Smith 134" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  25. "মোস্ট ওডিআই হান্ড্রেডস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  26. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "2011 ICC WC" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  27. 1 2 "টি২০ ম্যাচ রেজাল্টস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  28. 1 2 "অনলি টি২০আই (এন), ইংল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, অক্টোবর ২৯ ২০১১"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  29. 1 2 "টোয়েন্টি২০ হান্ডরেডস বাই ইনিংস অ্যাট ইডেন গার্ডেনস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  30. "লিস্ট অফ ডব্লিউওডিআই হান্ড্রেডস বাই ইনিংস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  31. "ফিফথ ওডিআই, ইংল্যান্ড উইমেন ট্যুর অফ শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া অ্যাট কলকাতা, ডিসেম্বর ৯ ২০০৫"ইএসপিএনক্রিকইনফো। ESPN। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  32. "লিস্ট অফ উইমেন টেস্ট হান্ড্রেডস বাই ইনিংস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  33. "লিস্ট অফ উইমেন টিটোয়েন্টি হান্ড্রেডস বাই ইনিংস"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  34. "স্ট্যাটসগুরু: টেস্ট ম্যাচেস / ব্যাটিং রেকর্ডস / ইনিংস বাই ইনিংস লিস্ট / ম্যাচ রেজাল্ট : ওয়ান"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১
  35. "স্ট্যাটসগুরু: ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচেস / ব্যাটিং রেকর্ডস / ইনিংস বাই ইনিংস লিস্ট / ম্যাচ রেজাল্ট : ওয়ান"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১
  36. "স্ট্যাটসগুরু: টেস্ট ম্যাচেস / ব্যাটিং রেকর্ডস / ইনিংস বাই ইনিংস লিস্ট / ম্যাচ রেজাল্ট : লস্ট"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১
  37. "স্ট্যাটসগুরু: ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচেস / ব্যাটিং রেকর্ডস / ইনিংস বাই ইনিংস লিস্ট / ম্যাচ রেজাল্ট : লস্ট"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১
  38. "স্ট্যাটসগুরু: টেস্ট ম্যাচেস / ব্যাটিং রেকর্ডস / ইনিংস বাই ইনিংস লিস্ট / ম্যাচ রেজাল্ট : ড্রন"ইএসপিএনক্রিকইনফো। ESPN। ৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১
  39. "থার্ড টেস্ট, ইংল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, ডিসেম্বর ৩০ – জানুয়ারি ৪ ১৯৫২"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  40. "ফিফথ টেস্ট, পাকিস্তান ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, ডিসেম্বর ১২–১৫ ১৯৫২"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  41. "ফোর্থ টেস্ট, নিউজিল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া অ্যাট কলকাতা, ডিসেম্বর ২৮ ১৯৫৫ – জানুয়ারি ২ ১৯৫৬"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  42. "5th Test, Australia tour of India at Kolkata, Jan 23–28 1960"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  43. "3rd Test, England tour of India at Kolkata, Jan 29 – Feb 3 1964"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  44. "2nd Test, New Zealand tour of India at Kolkata, Mar 5–8 1965"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  45. 1 2 "3rd Test, West Indies tour of India at Kolkata, Dec 27 1974 – Jan 1 1975"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  46. "2nd Test, England tour of India at Kolkata, Jan 1–6 1977"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  47. "3rd Test, West Indies tour of India at Kolkata, Dec 29 1978 – Jan 3 1979"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  48. "5th Test, Australia tour of India at Kolkata, Oct 26–31 1979"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  49. "5th Test, West Indies tour of India at Kolkata, Dec 10–14 1983"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  50. "3rd Test, England tour of India at Kolkata, Dec 31 1984 – Jan 5 1985"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  51. "2nd Test, Pakistan tour of India at Kolkata, Feb 11–16 1987"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  52. "1st Test, England tour of India at Kolkata, Jan 29 – Feb 2 1993"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  53. "2nd Test, South Africa tour of India at Kolkata, Nov 27 – Dec 1 1996"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  54. "2nd Test, Australia tour of India at Kolkata, Mar 18–21 1998"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  55. "1st Match, Asian Test Championship at Kolkata, Feb 16–20 1999"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  56. "3rd Test, West Indies tour of India at Kolkata, Oct 30 – Nov 3 2002"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  57. "2nd Test, South Africa tour of India at Kolkata, Nov 28 – Dec 2 2004"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ১৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  58. "2nd Test, Pakistan tour of India at Kolkata, Mar 16–20 2005"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  59. "2nd Test, Pakistan tour of India at Kolkata, Nov 30 – Dec 4 2007"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  60. "2nd Test, West Indies tour of India at Kolkata, Nov 14–17 2011"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  61. "3rd Test, England tour of India at Kolkata, Dec 5–9 2012"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৩১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  62. "1st Test, West Indies tour of India at Kolkata, Nov 6–8 2013"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  63. "1st Test, Sri Lanka tour of India at Kolkata, Nov 16–20 2017"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  64. "2nd Test (D/N), ICC World Test Championship at Kolkata, Nov 22–24 2019"ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএন। ৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]