বিষয়বস্তুতে চলুন

ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: Eternal Sunshine of the Spotless Mind
পরিচালকমিশেল গঁদ্রি
প্রযোজক
  • স্টিভ গলিন
  • অ্যান্টনি ব্রেগম্যান
চিত্রনাট্যকারচার্লি কফম্যান
কাহিনিকার
  • চার্লি কফম্যান
  • মিশেল গঁদ্রি
  • পিয়ের বিসমাথ
শ্রেষ্ঠাংশে
সুরকারজন ব্রাইয়ন
চিত্রগ্রাহকএলেন কিউরাস
সম্পাদকভালদিস অস্কার্সদোত্তির
প্রযোজনা
কোম্পানি
  • অ্যানোনিমাস কনটেন্ট
  • দিস ইজ দ্যাট প্রডাকশন্স
পরিবেশকফোকাস ফিচার্স
মুক্তি
  • ১৯ মার্চ ২০০৪ (2004-03-19) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১০৮ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২০ মিলিয়ন[]
আয়$৭৪ মিলিয়ন[]

ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড (ইংরেজি: Eternal Sunshine of the Spotless Mind) হল মিশেল গঁদ্রি পরিচালিত ২০০৪ সালের মার্কিন অধিবাস্তববাদী বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। গঁদ্রি, চার্লি কফম্যান ও পিয়ের বিসমাথের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন কফম্যান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জিম ক্যারিকেট উইন্সলেট এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন কিয়ার্স্টন ডান্‌স্ট, মার্ক রাফালো, ইলাইজা উডটম উইলকিনসন। চলচ্চিত্রটির শিরোনাম আলেকজান্ডার পোপের ১৭১৭ সালের ইলোইজা টু এবলার্ড কবিতার একটি ছত্র থেকে নেওয়া। স্মৃতি ও প্রেমের প্রকৃতি বুঝাতে এতে মনস্তাত্বিক নাট্য ও বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর বিষয়বস্তুর সাথে অসরলরৈখিক বর্ণনার ব্যবহার করা হয়েছে।[]

চলচ্চিত্রটি ২০০৪ সালের ১৯শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সমালোচক ও দর্শকদের নিকট থেকে ভূয়সী প্রশংসা লাভ করে, তারা ভিজ্যুয়াল শৈলী, সম্পাদনা, লেখনী, সুর, বিষয়বস্তু, পরিচালনা এবং ক্যারি ও উইন্সলেটের অভিনয়ের প্রশংসা করেন। চলচ্চিত্রটি ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে ৭৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসে ব্যবসাসফল হয়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট চলচ্চিত্রটিকে ২০০৪ সালের সেরা ১০ চলচ্চিত্রের একটি বলে উল্লেখ করে।[] ৭৭তম একাডেমি পুরস্কারের বিসমাথ, গঁদ্রি ও কফম্যান শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কৃত হন এবং উইন্সলেট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

বেশ কয়েকটি প্রকাশনা চলচ্চিত্রটিকে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে উল্লেখ করে এবং এটি কাল্ট তকমা লাভ করে।[][][][] চলচ্চিত্রটি বেশ কয়েকটি সঙ্গীতের অনুপ্রেরণা হিসেবে কাজ করে, তন্মধ্যে রয়েছে জে ইলেকট্রনিকার ২০০৭ সালের "ইটার্নাল সানশাইন (দ্য প্লেজ)", জেনে এইকোর ২০১৪ সালের "স্পটলেস মাইন্ড" ও "ইটার্নাল সানশাইন", আরিয়ানা গ্রান্দেের ২০২৪ সালের অ্যালবাম ইটার্নাল সানশাইন এবং বাস্তিলের ২০২২ সালের একক গান "রিমাইন্ড মি"।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • জিম ক্যারি - জোয়েল ব্যারিশ: বইপড়ুয়া অন্তর্মুখী যুবক, যিনি ক্লেমেন্টিন ক্রুজিন্‌স্কির সাথে দুই বছরের সম্পর্কে জড়ান। তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটলে ক্লেমেন্টিন তার স্মৃতি থেকে জোয়েলকে মুছে ফেলেন এবং জোয়েলও এর প্রত্যুত্তরে ক্লেমেন্টিনকে তার স্মৃতি থেকে মুছে ফেলেন।
  • কেট উইন্সলেট - ক্লেমেন্টিন ক্রুজিন্‌স্কি: একজন স্বতঃস্ফূর্ত বহির্মুখী তরুণী, যিনি জোয়েলের সাথে তার দুই বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটলে তার স্মৃতি থেকে জোয়েলকে মুছে ফেলেন।
  • কিয়ার্স্টন ডান্‌স্ট - ম্যারি স্‌ভেভো: লাকুনার অভ্যর্থনাকারী তরুণী, যিনি স্টান ফিঙ্কের সাথে প্রেম করছেন এবং তার হাওয়ার্ড মিয়ের্ৎজুইকের প্রতি আকর্ষণ রয়েছে।
  • মার্ক রাফালো - স্ট্যান ফিঙ্ক: লাকুনার প্রযুক্তিকর্মী, যার ম্যারি স্‌ভেভোর সাথে প্রেমের সম্পর্কে জড়িত।
  • ইলাইজা উড - প্যাট্রিক ভের্ৎজ: লাকুনার প্রযুক্তিকর্মী, যিনি জোয়েলের নকল করে ক্লেমেন্টিনের সাথে সম্পর্কে জড়ান। জোয়েল ও ক্লেমেন্টিন দ্বিতীয়বারের মত প্রেমে পড়লে ক্লেমেন্টিনের সাথে তার বিচ্ছেদ ঘটে।
  • টম উইলকিনসন - ডক্টর হাওয়ার্ড মিয়ের্ৎজুইক: লাকুনার পরিচালক। চলচ্চিত্রের ঘটনাবলির পূর্বে ম্যারির সাথে তার সম্পর্ক ছিল, ম্যারির স্মৃতি মুছে দেয়ার মাধ্যমে এই সম্পর্কের সমাপ্তি ঘটে।
  • জেন অ্যাডামস - ক্যারি ইকিন: জোয়েলের বান্ধবী। রব ইকিনের সাথে কলহপূর্ণ সম্পর্কে জড়িত।
  • ডেভিড ক্রস - রব ইকিন: জোয়েলের বন্ধু। ক্যারি ইকিনের সাথে কলহপূর্ণ সম্পর্কে জড়িত।
  • ডেয়ার্ড্র ওকনেল - হলিস মিয়ের্ৎজুইক: হাওয়ার্ডের স্ত্রী
  • ডেবন অয়ার - মিসেস ব্যারিশ: জোয়েলের মা
  • টমাস জে রায়ান - ফ্র্যাঙ্ক: জোয়েলের প্রতিবেশী
  • এলেন পম্পিও - নেওমি: জোয়েলের প্রেমিকা (কর্তনকৃত দৃশ্য)

সমাদর

[সম্পাদনা]

বক্স অফিস

[সম্পাদনা]

২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড চলচ্চিত্রটি ২০০৪ সালের ১৯শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি প্রথম সপ্তাহান্তে ১,৩৫৩ প্রেক্ষাগৃহ থেকে ৮.২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসে সপ্তম স্থান লাভ করে। এটি ১৯ সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৩৪.৪ মিলিয়ন মার্কিন ডলার ও আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে ৩৯.৬ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশ্বব্যাপী মোট ৭৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[]

চলচ্চিত্রটি চার্লি কফম্যানের সবচেয়ে ব্যবসাসফল সৃষ্টিকর্ম, যা অ্যাড্যাপ্টেশন (২০০২)-এর দ্বিগুন এবং বিয়িং জন মালকভিচ (১৯৯৯)-এর তিনগুনের বেশি আয় করে।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ মনোনীত/বিজয়ী ফলাফল
৭৭তম একাডেমি পুরস্কার[] শ্রেষ্ঠ অভিনেত্রী কেট উইন্সলেট মনোনীত
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য পিয়ের বিসমাথ, মিশেল গঁদ্রিচার্লি কফম্যান বিজয়ী
৫৮তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার[১০][১১] শ্রেষ্ঠ চলচ্চিত্র স্টিভ গলিন ও অ্যান্টনি ব্রেগম্যান মনোনীত
শ্রেষ্ঠ পরিচালনা মিশেল গঁদ্রি মনোনীত
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য চার্লি কফম্যান বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা জিম ক্যারি মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী কেট উইন্সলেট মনোনীত
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা ভালদিস অস্কার্সদোত্তির বিজয়ী
৬২তম গোল্ডেন গ্লোব পুরস্কার[১২] শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র স্টিভ গলিন ও অ্যান্টনি ব্রেগম্যান মনোনীত
শ্রেষ্ঠ চিত্রনাট্য চার্লি কফম্যান মনোনীত
সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা জিম ক্যারি মনোনীত
সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী কেট উইন্সলেট মনোনীত
হ্যুগো পুরস্কার[১৩] শ্রেষ্ঠ নাট্যধর্মী উপস্থাপনা পিয়ের বিসমাথ, মিশেল গঁদ্রি ও চার্লি কফম্যান মনোনীত
ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার[১৪] শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য চার্লি কফম্যান বিজয়ী
রাইটার্স গিল্ড অব আমেরিকা পুরস্কার[১৫] শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য পিয়ের বিসমাথ, মিশেল গঁদ্রি ও চার্লি কফম্যান বিজয়ী

গণমাধ্যমের স্বীকৃতি

[সম্পাদনা]
বছর গণমাধ্যম স্বীকৃতি র‍্যাংক টীকা
২০০৫ রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্ট ১০১ সেরা চিত্রনাট্য ২৪ [১৬][১৭]
২০০৮ এম্পায়ার সর্বকালের সেরা ৫০০ চলচ্চিত্র ৭৩ [১৮]
২০০৯ টাইম আউট নিউ ইয়র্ক দ্য টনি দশকের শীর্ষ ৫০ চলচ্চিত্র [১৯]
স্ল্যান্ট ম্যাগাজিন যে কোন কিছুর ১০০ সেরা চলচ্চিত্র ৮৬ [২০]
পেস্ট দশকের (২০০০-২০০৯) সেরা ৫০ চলচ্চিত্র [২১]
দি এ.ভি. ক্লাব ২০০০-এর দশকের সেরা চলচ্চিত্র []
মেটাক্রিটিক চলচ্চিত্র সমালোচকদের বাছাইকৃত দশকের সেরা চলচ্চিত্র [২২]
২০১৬ বিবিসি একবিংশ শতাব্দীর ১০০ সেরা চলচ্চিত্র [২৩]
২০১৮ এম্পায়ার ১০০ সেরা চলচ্চিত্র ৪১ [২৪]
দে শুট পিকচার্স ডোন্ট দে একবিংশ শতাব্দীর সবচেয়ে সমাদৃত চলচ্চিত্র ১৩ [২৫]
২০২২ সাইট অ্যান্ড সাউন্ড পরিচালকদের ভোটে সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র ৯৯ [২৬]
২০২৫ দ্য নিউ ইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর ১০০ সেরা চলচ্চিত্র [২৭]
একবিংশ শতাব্দীর ১০০ সেরা চলচ্চিত্র (পাঠকদের পছন্দ) [২৮]
রোলিং স্টোন একবিংশ শতাব্দীর ১০০ সেরা চলচ্চিত্র ১৭ [২৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Eternal Sunshine of the Spotless Mind (Film)"বক্স অফিস মোজো। ১২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  2. "Eternal Sunshine of the Spotless Mind"স্ল্যান্ট ম্যাগাজিন। ২৩ জানুয়ারি ২০০৪। ৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  3. "AFI AWARDS 2004"আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ১৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  4. "The 21st Century's 100 greatest films"বিবিসি। ২৩ আগস্ট ২০১৬। ১৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  5. ডার্গিস, ম্যানোলা; স্কট, এ.ও. (৯ জুন ২০১৭)। "The 25 Best Films of the 21st Century ... So Far"দ্য নিউ ইয়র্ক টাইমস। ৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  6. 1 2 মারি, নোয়েল; র‍্যাবিন, নাথান; ফিপ্স, কিথ; রবিনসন, টাশা; টবিয়াস, স্কট (৩ ডিসেম্বর ২০০৯)। "The Best Films of the '00s"দি এ.ভি. ক্লাব। ৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  7. "Eternal Sunshine of the Spotless Mind: 20 years on"সিন অ্যান্ড আনসিন। ১৭ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  8. "Charlie Kaufman — Box Office History"দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  9. "Nominees & Winners for the 77th Academy Awards"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০০৫। ২২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  10. "Bafta Film Awards 2005: The nominations"বিবিসি। ২০০৫। ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  11. "Bafta Film Awards 2005: The winners"বিবিসি। ২০০৫। ৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  12. "The 62nd Annual Golden Globe Awards (2005)"গোল্ডেন গ্লোব পুরস্কার। ২০০৫। ১৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  13. "2005 Hugo Awards"। ২৪ জুলাই ২০০৭। ৭ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  14. "2004 Award Winners"ন্যাশনাল বোর্ড অব রিভিউ। ৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  15. "Quirky movies win script awards"বিবিসি নিউজ। ২০ ফেব্রুয়ারি ২০০৫। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  16. "101 Greatest Screenplays"রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্ট। ২০০৫। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  17. "101 Greatest Screenplays Full List"রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্ট। ২০০৫। ৩০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  18. "The 500 Greatest Movies of All Time"এম্পায়ার। নভেম্বর ২০০৮। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  19. "The TONY top 50 movies of the decade"টাইম আউট নিউ ইয়র্ক (৭৩৯)। ২ ডিসেম্বর ২০০৯। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  20. "The 100 Best Films of the Aughts"স্ল্যান্ট ম্যাগাজিন। ৭ ফেব্রুয়ারি ২০১০। ১১ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  21. "The 50 Best Movies of the Decade (2000–2009)"পেস্ট। ৩ নভেম্বর ২০০৯। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  22. "Film Critics Pick the Best Movies of the Decade"মেটাক্রিটিক। ৩ জানুয়ারি ২০১০। ১৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  23. "The 21st Century's 100 Greatest Films"বিবিসি। ২৩ আগস্ট ২০১৬। ৩১ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  24. "The 100 Greatest Movies"এম্পায়ার। ২০ মার্চ ২০১৮। ৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  25. "The 21st Century's Most Acclaimed Films (Ranking History)"দে শুট পিকচার্স ডোন্ট দে। ৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  26. "Directors' 100 Greatest Films of All Time"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৫ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  27. "The 100 Best Movies of the 21st Century"দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৬ জুন ২০২৫। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  28. "Readers Choose Their Top Movies of the 21st Century"দ্য নিউ ইয়র্ক টাইমস। ২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  29. "100 Best Movies of the 21st Century"রোলিং স্টোন। ১ জুলাই ২০২৫। ৫ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]