ইজাবেল লুকাস
ইজাবেল লুকাস | |
|---|---|
জানুয়ারি ২০১৩ সালে সিডনি সিবিডি-তে ক্রিশ্চিয়ান ডায়র কুতুর স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে লুকাস | |
| জন্ম | ২৯ জানুয়ারি ১৯৮৫ মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া |
| জাতীয়তা | অস্ট্রেলীয় এবং সুইস |
| পেশা | অভিনেত্রী, মডেল এবং পরিবেশবাদী |
| কর্মজীবন | ২০০৩–বর্তমান |
ইজাবেল লুকাস (জন্ম ২৯ জানুয়ারি ১৯৮৫[১]) একজন অস্ট্রেলীয় অভিনেত্রী, পরিবেশবাদী এবং মডেল। তিনি হোম অ্যান্ড অ্যাওয়ে (২০০৩–০৬), ট্রান্সফরমার্স: রিভেঞ্জ অফ দ্য ফলেন (২০০৯), ডেব্রেকার্স (২০০৯), দ্য ওয়েটিং সিটি (২০০৯), দ্য প্যাসিফিক (২০১০), ইমোর্টালস (২০১১), আ হার্টবিট অ্যাওয়ে (২০১১), রেড ডন (২০১২), দ্য লফ্ট (২০১৪), দ্য ওয়াটার ডিভাইনার (২০১৪), নাইট অফ কাপস (২০১৫), এবং দ্যাটস নট মি (২০১৭)-এ অঅভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ২০১৫ সালে,তিনি নিক জোনাস-এর সাথে থ্রিলার চলচ্চিত্র কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর-এ অভিনয় করেন। ২০১৭ সালে লুকাস মার্কিন টেলিভিশন সিরিজ ম্যাকগাইভার-এ যোগ দেন। ২০১৮ সাল তিনি ইন লাইক ফ্লিন-এ অভিনয় করেন। সিরিজটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনে সাফল্য অর্জন করে। একই বছর তিনি চেসিং কমেটস-এ ব্রুক চরিত্রে অভিনয় করেন।[২] ২০০৯ সালের শেষের দিকে লুকাস ট্রান্সফরমার্স: রিভেঞ্জ অফ দ্য ফলেন-এ তার ভূমিকার জন্য স্পাইক টিভির ২০০৯ স্ক্রিম অ্যাওয়ার্ডস জেতেন।[৩] ২০১১ সালে লুকাস ফিমেল আগামীর তারকা বিভাগে ইয়াং হলিউড অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০১২ সালে, লুকাস এড শিরানের "গিভ মি লাভ" মিউজিক ভিডিওতে অভিনয় করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meet the Cast Isabel Lucas"। Home and Away – Yahoo!7। ২৮ নভেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Isabel takes the lead in new movie"। www.dailytelegraph.com.au (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "Exclusive biography of #IsabelLucas and on her life."। FilmiBeat (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "Isabel Lucas lands lead role in Ed Sheeran's Give Me Love film clip"। Herald Sun। ১৪ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।
- ১৯৮৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর অস্ট্রেলীয় অভিনেত্রী
- মেলবোর্নের অভিনেত্রী
- অস্ট্রেলীয় টিকাবিরোধী কর্মী
- অস্ট্রেলীয় ষড়যন্ত্র তাত্ত্বিক
- সুইজারল্যান্ডে অস্ট্রেলীয় প্রবাসী
- অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী
- সুইস-জার্মান বংশোদ্ভূত অস্ট্রেলীয় ব্যক্তি
- অস্ট্রেলীয় টেলিভিশন অভিনেত্রী
- অস্ট্রেলীয় নারী পরিবেশকর্মী
- জাপানে পলাতক ব্যক্তি
- লোগি পুরস্কার বিজয়ী
- কেয়ার্নসের ব্যক্তি
- ভিক্টোরিয়ান কলেজ অব দ্য আর্টসের প্রাক্তন শিক্ষার্থী
- অস্ট্রেলিয়ান নারী পরিবেশবিদ