বিষয়বস্তুতে চলুন

ইজাবেলা মার্সেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইজাবেলা মার্সেড
২০২৫ সালে মার্সেড
জন্ম
ইজাবেলা ইয়োলান্ডা মোনার

(2001-07-10) ১০ জুলাই ২০০১ (বয়স ২৪)
ক্লিভল্যান্ড, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্ব
  • মার্কিন
  • পেরুভিয়ান[]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৩–বর্তমান

ইজাবেলা ইয়োলান্ডা মোনার[][] (জন্ম ১০ জুলাই ২০০১), ২০১৯ সাল থেকে পেশাগতভাবে ইজাবেলা মার্সেড নামে পরিচিত, একজন মার্কিন অভিনেত্রী। তিনি নিকেলোডিয়ন টেলিভিশন সিরিজ ১০০ থিংস টু ডু বিফোর হাই স্কুল (২০১৪–২০১৬)-এ প্রধান চরিত্রে এবং পরবর্তীতে ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট (২০১৭), ইনস্ট্যান্ট ফ্যামেলি (২০১৮), এবং সিকারিও: ডে অফ দ্য সোলডাডো (২০১৮) চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন। তিনি অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অফ গোল্ড (২০১৯)-এ নাম-ভূমিকায় এবং রোমান্টিক ড্রামা চলচ্চিত্র টার্টলস অল দ্য ওয়ে ডাউন (২০২৪) এবং হরর চলচ্চিত্র এলিয়েন: রোমুলাস (২০২৪)-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Isabela Moner ya tiene DNI y lo celebra en Instagram"। ৩১ জুলাই ২০১৭। ১১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২
  2. "Isabela Moner ya tiene DNI y lo celebra en Instagram"MSN। ১৬ অক্টোবর ২০১৯। ১৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২
  3. Kiernan Shipka & Isabela Merced Answer the Web's Most Searched Questions | WIRED (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২