বিষয়বস্তুতে চলুন

ইকরামুল হাসান শাকিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইকরামুল হাসান শাকিল
ইকরামুল হাসান শাকিল (২০২৫)
জন্ম১৯৯৪
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নামশাকিল
পেশাপর্বতারোহী, অভিযাত্রী
পরিচিতির কারণএভারেস্ট পর্বত জয়, মাউন্ট এলব্রুস জয়
ওয়েবসাইটikramulhasanshakil.com

ইকরামুল হাসান শাকিল (জন্ম: ১৯৯৪) একজন বাংলাদেশি পর্বতারোহী ও অভিযাত্রী। ২০২৫ সালে তিনি সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট পর্বত জয় করেন। তিনি 'সি টু সামিট' নামে পরিচিত একটি অভিযানের মাধ্যমে সমুদ্র থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছান। তিনি গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেছেন এবং সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন।

জীবনী

[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

শাকিলের জন্ম বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে। তিনি বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শুরু করেন এবং পরবর্তীতে গাজীপুরের জনতা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন করেন।[১]

পর্বতারোহণ ও অভিযান

[সম্পাদনা]

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে 'সি টু সামিট' অভিযান শুরু করেন। এই অভিযানে তিনি প্রায় ৮৪ দিনের মধ্যে সমুদ্র থেকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বতের চূড়ায় পৌঁছান। অভিযানের সময় তিনি প্রায় ১৩০০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করেন।[২] শাকিল বাংলাদেশের সপ্তম পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করেন।[৩]

মাউন্ট এলব্রুস অভিযান (২০২৬)

[সম্পাদনা]

২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস (৫,৬৪২ মিটার) সফলভাবে আরোহণ করেন।[৪] রাশিয়ার স্থানীয় সময় সকাল ৭:৩০ মিনিটে তিনি গাইড আলেক্সা এবং সহযাত্রী হিদারসহ তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে চূড়ায় পৌঁছান এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।[৫] ঢাকার রাশিয়ান হাউস এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) যৌথ উদ্যোগে "বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান"-এর অধীনে এই আরোহণটি সম্পন্ন হয়।[৬]

অন্যান্য অর্জন

[সম্পাদনা]

শাকিল ২০২৩ সালে গ্রেট হিমালয়া ট্রেইল সম্পন্ন করেন, যা ছিল প্রায় ১৭০০ কিলোমিটারের দীর্ঘ ট্রেক।[৭]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "হিমালয়ের দুর্গম গিরিতে নির্ভীক শাকিল"। দৈনিক বাংলা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
  2. ↑ "বিশ্বরেকর্ডের পথে শাকিল"। সমকাল। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
  3. ↑ "এভারেস্ট জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল"। কিশোর আলো। ১৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৬।
  4. ↑ "এভারেস্টের পর এবার ইউরোপের শীর্ষে শাকিল"। সমকাল। ২৬ সেপ্টেম্বর ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৬।
  5. ↑ "ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুসের চূড়ায় এভারেস্টজয়ী বাংলাদেশি শাকিল"। জাগো নিউজ ২৪। ২৬ সেপ্টেম্বর ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৬।
  6. ↑ "ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের শাকিল"। সময়ের আলো। ২৭ সেপ্টেম্বর ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৬।
  7. ↑ মিয়া, সজীব (১৯ মে ২০২৫)। "হেঁটে কক্সবাজার থেকে এভারেস্টচূড়ায় উঠলেন শাকিল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৬।