ইউ বাসুকি
ইউ বাসুকি | |
|---|---|
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু, ভারত |
| রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) |
| মাতা | পাপ্পা উমানাথ |
| পিতা | আর. উমানাথ |
| বাসস্থান | চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| পেশা | সমাজকর্মী, রাজনীতিবিদ |
ইউ বাসুকি হলেন ভারতের তামিলনাড়ুর একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নবাদী। ২০১৭ সাল থেকে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক উইমেন'স অ্যাসোসিয়েশনের জাতীয় সহ-সভাপতি।[১] তিনি পলিট ব্যুরোর একজন সদস্য। তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা বা আনুষ্ঠানিক শিক্ষার চেয়ে বরং জাতপাত, পুরুষতন্ত্র এবং পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামে সক্রিয়তার জন্য পরিচিত।[২]
জীবনী
[সম্পাদনা]বাসুকি তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর উরাইয়ুর শহরতলিতে জন্মগ্রহণ ও বড় হয়ে ওঠেন।[৩] তাঁর বাবা ও মা হলেন যথাক্রমে কমিউনিস্ট রাজনীতিবিদ আর. উমানাথ এবং পাপ্পা উমানাথ।[৪] তাঁর বাবা, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিআই (এম))-এর সদস্য, যিনি লোকসভায় দু'বার (১৯৬২ এবং ১৯৭৭) এবং তামিলনাড়ু বিধানসভায় দু'বার (১৯৭৭ এবং ১৯৮০) নির্বাচিত হয়েছিলেন। তাঁর মা, অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক উইমেন'স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য,[৫] যিনি ১৯৮৯ সালে তিরুভেরুম্বুর নির্বাচনী এলাকা থেকে তামিলনাড়ু বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।
বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর, বাসুকি ১৯৭৭ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সংক্ষেপে সিপিআই(এম) বা সিপিএম)-তে যোগ দেন। তিনি একজন ব্যাংকিং পেশাদার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। তিনি কানাড়া ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইণ্ডিয়ার সাথে যুক্ত ছিলেন।[৬] তিনি সিপিএমের পূর্ণকালীন সদস্য হওয়ার জন্য ২০০০ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।[৩] ২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে বাসুকি উত্তর চেন্নাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম দলের ভেঙ্কটেশ টি জি বাবুর কাছে ৯৯,৭০৪ ভোটের ব্যবধানে[৭] পরাজিত হন।[৮][৯] এরপর, ২০১৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু আবারও হেরে যান, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম দলের কে রাজুর কাছে ১,৮১,৪২১ ভোটের ব্যবধানে।[১০][১১]
রেক্টরের আমন্ত্রণে দলীয় শিক্ষার জন্য বাসুকি কিউবান কমিউনিস্ট পার্টি কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ১৭৬টি স্কুল স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে। দলীয় কর্মীদের চাহিদার ওপর ভিত্তি করে এখানে পাঠ্যক্রম নির্দিষ্ট করা হয়েছে। বেতনভোগী শিক্ষক এবং নিবেদিতপ্রাণ দলীয় কর্মী উভয়েই এখানে শিক্ষা প্রদান করেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বাসুকি বিবাহ করেছেন এ বি বিশ্বনাথনকে।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NHRC: Hospitals can be sued for rule violation soon in Tamil Nadu"। The New Indian Express। ১৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- 1 2 "Communist Party of India (Marxist)-এর পোস্ট"। facebook। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 பூ. கொ., சரவணன் (৪ এপ্রিল ২০১২)। "என் ஊர் : உறையூர்"। Ananda Vikatan (Tamil ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Kolappan, B.; Saqaf, Syed Muthahar (২১ মে ২০১৪)। "CPI(M) leader Umanath passes away"। The Hindu। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "CPI (M) leader Pappa Umanath passes away"। The Hindu। ১৮ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "களம் காணும் சிபிஎம் வேட்பாளர்கள்"। Theekkathir (Tamil ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৭।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "IndiaVotes PC: Tamil Nadu 2014"। IndiaVotes। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "CPI(M) candidate U Vasuki bids to be first woman MP from North Chennai"। The Economic Times। ১ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Election Commission of India, General Elections, 2014 (16th Lok Sabha) – Individual Performance Of Women Candidates" (পিডিএফ)। Election Commission of India। পৃ. ১২। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "IndiaVotes AC: Tamil Nadu 2016"। IndiaVotes। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Vasuki files nomination for Madurai West constituency"। The Hindu। ২৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Vasuki .u(Communist Party of India (Marxist)(CPI(M))):Constituency- CHENNAI NORTH(TAMIL NADU) - Affidavit Information of Candidate:"। www.myneta.info। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে ইউ বাসুকি সম্পর্কিত মিডিয়া দেখুন।