বিষয়বস্তুতে চলুন

ইউ ইয়ং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউ ইয়ং
২০১৯ সালে ইয়ং
জন্ম (2004-05-27) ২৭ মে ২০০৪ (বয়স ২১)[]
সিউল, দক্ষিণ কোরিয়া
উচ্চতা১.৫৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ দক্ষিণ কোরিয়া
বিভাগনারীদের একক

ইউ ইয়ং (কোরীয়: 유영, কোরীয় উচ্চারণ: [ju jʌŋ]; জন্ম: ২৭ মে ২০০৪) হলেন একজন দক্ষিণ কোরীয় ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ফিগার স্কেটিংয়ের নারীদের একক বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

ইয়ং দক্ষিণ কোরিয়ার হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০২০ শীতকালীন যুব অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ইউ ইয়ং ২০০৪ সালের ২৭শে মে তারিখে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ইয়ং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফিগার স্কেটিংয়ের নারীদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ইয়ং সর্বমোট ২১৩.০৯ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।[][] শর্ট প্রোগ্রামে ৭০.৩৪ পয়েন্ট স্কোর করে তিনি পঞ্চম স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি স্কেটিংয়ে ১৪২.৭৫ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – 유영" [অলিম্পিডিয়া – ইউ ইয়ং]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Results Book – Figure Skating – Women Single Skating – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "XXIV Olympic Winter Games 2022 - Women Single Skating" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - নারীদের সিঙ্গেল স্কেটিং]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Figure Skating – Women Single Skating – Short Program – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – শর্ট প্রোগ্রাম – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Figure Skating – Women Single Skating – Free Skating – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – ফ্রি স্কেটিং – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৬৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]