ইউরোস্টার
| ওয়েবসাইট | www |
|---|---|
ইউরোস্টার (ইংরেজি: EuroStar) একটি আন্তর্জাতিক উচ্চ-গতির রেল পরিষেবা। এটি চ্যানেল টানেলের মাধ্যমে ইংল্যান্ডের সাথে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামকে সংযুক্ত করেছে। ১৯৯৪ খ্রিষ্টাব্দে ব্রিটেনকে ইউরোপের সঙ্গে সংযুক্তির লক্ষ্য নিয়ে ইউরোস্টার স্থাপিত হয়। এটি একটি উচ্চ-গতির রেল, বর্তমানে (২০১৪) যার গতি ঘণ্টায় ১৫০ থেকে ১৮৬ মাইল। ইউরোস্টার রেল পরিষেবার প্রধান কয়েকটি যাত্রাপথ হলো 'লন্ডন-প্যারিস', 'প্যারিস-ব্রাসেলস', 'ব্রাসেলস-আমস্টারডাম' ইত্যাদি। লন্ডনের সেইন্ট প্যানক্রাস পাতাল স্টেশান থেকে যাত্রা শুরু করে প্যারিসের গার দু নর্দ পাতাল রেলস্টেশনে পৌঁছাতে ইউরোস্টারের সময় লাগে দুই ঘণ্টা। এই পথের দূরত্ব ৩০৭ মাইল।
ইউরোস্টার রেল পরিষেবার মালিক 'ইউরোস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড'। ২০১৪ খ্রিষ্টাব্দে লন্ডন-প্যারিস-লন্ডন যাত্রার দ্বিমুখী ভাড়া ছিল প্রমিত শ্রেণীতে ৬৯ ব্রিটিশ পাউণ্ড।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইউরোস্টার"। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪।
- ↑ What is Eurostar
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইউরোস্টার-এর তথ্যতীর্থ
- গন্তব্য
- যাত্রাপথ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মে ২০১৪ তারিখে