বিষয়বস্তুতে চলুন

ইউরোপে মুহাম্মাদ: পশ্চিমা মিথ তৈরির হাজার বছর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরোপে মুহাম্মদ: পশ্চিমা মিথ তৈরির হাজার বছরের ইতিহাস
বইয়ের প্রচ্ছদ
লেখকমিনু রিভস
মূল শিরোনামMuhammad in Europe: A Thousand Years of Western Myth-Making
প্রকাশনার স্থানমার্কিন যুক্তরাষ্ট্র
বিষয়মুহাম্মাদ, ইসলাম, যুদ্ধ, সমাজ গঠন
প্রকাশকনিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রেস
প্রকাশনার তারিখ
২০০০

ইউরোপে মুহাম্মদ: পশ্চিমা মিথ তৈরির হাজার বছর হল ইরানি লেখক এবং প্রভাষক মিনো রিভস রচিত মুহাম্মাদের একটি জীবনী, যা ২০০০ সালে প্রকাশিত হয়েছিল।[] বইটি জেরাল্ড আর. ম্যাকডারমট, এরিক জিওফ্রয় এবং নাবিল মাতার দ্বারা পর্যালোচনা করা হয়েছে।[][] বইটি দেখায় কীভাবে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বার্থের কারণে এই মিথগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। বইটি ইউরোপের মুসলিম ও কিছু অমুসলিমদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো।

সারসংক্ষেপ

[সম্পাদনা]

এই বইটিতে শুধু মুহাম্মদের জীবন নয়, বরং পশ্চিমা ও ইসলামী বিশ্বের মধ্যকার সম্পর্ক ও দ্বন্দ্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এতে পশ্চিমা মানসিকতার মুসলিম মনস্তত্ত্বের ওপর প্রভাব নিয়েও আলোকপাত করা হয়েছে এবং আজকের সময়ে অনেক আধুনিক মুসলিমের পশ্চিমা বিশ্বের প্রতি বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে।[]

বিষয়বস্তু

[সম্পাদনা]

বইটির মূল বিষয়বস্তু হলো: মুহাম্মাদের জীবনী নিয়ে ইউরোপে প্রাচীন মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত নানা ভুল ধারণা ও বিকৃত চিত্র উপস্থাপন করা হয়েছে, সেগুলোর বিরোধিতা করা। পশ্চিমা সাহিত্যে ও চিত্রকলায় মুহাম্মাদকে প্রায়ই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে, এই বইতে সেগুলো কিভাবে করা হয়েছে, সেটা দেখানো হয়েছে। বইটি দেখায় কীভাবে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বার্থের কারণে এই মিথগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। ইসলামফোবিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটও এতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা আজকের দিনের পশ্চিমা ইসলামী সম্পর্কের পেছনের গভীর ইতিহাস বোঝাতে সাহায্য করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Geoffroy, Eric (ফেব্রুয়ারি ২০০১)। "Muhammad in Europe: A Thousand Years of Western Myth-Making"European Review (1): ১১৮–১১৯। ডিওআই:10.1017/S1062798701260104
  2. 1 2 Eric, Geoffroy (ফেব্রুয়ারী ২০০১)। "Muhammad in Europe: A Thousand Years of Western Myth-Making. Minou Reeves. গারনেট পাবলিশিং, রিডিং (ইউকে), ২০০০ (xii+৩০০ পৃষ্ঠা+গ্রন্থপঞ্জি)। £২৫.০০; কাপড়; ISBN ১-৮৫৯৬৪-১২৩-৭"। ইউরোপীয় পর্যালোচনা (ইংরেজি ভাষায়)। : ১১৮–১১৯। ডিওআই:10.1017/S1062798701260104 {{সাময়িকী উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  3. McDermott, Gerald R. (১ ডিসেম্বর ২০০৪)। "Muhammad in Europe: A Thousand Years of Western Myth-Making"। The Sixteenth Century Journal (ইংরেজি ভাষায়)। ৩৫ (4): ১১৯৭–১১৯৯। ডিওআই:10.2307/20477199আইএসএসএন 0361-0160জেস্টোর 20477199
  4. "Muhammad in Europe: A Thousand Years of Western Myth-Making"nyupress.orgআইএসবিএন ৯৭৮০৮১৪৭৭৫৬৪৬। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৫