বিষয়বস্তুতে চলুন

ইউরেনিয়াম-২৩৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরেনিয়াম-২৩৫

ইউরেনিয়াম-২৩৫ দ্বারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধাতু

সাধারণ
নাম, প্রতীক ইউরেনিয়াম-২৩৫,২৩৫U
নিউট্রন ১৪৩
প্রোটোন ৯২
বিক্রিয়াকারী কেন্দ্রীণ ডাটা
প্রাকৃতিক প্রাচুর্য ০.৭২%
হাফ-লাইফ ৭০৩৮০০০০০ years
উর্ধ্বস্থ আইসোটোপ ২৩৫Paটেমপ্লেট:Infobox isotope/Decay
২৩৫Npটেমপ্লেট:Infobox isotope/Decay
২৩৮Puটেমপ্লেট:Infobox isotope/Decay
অবক্ষয় সৃষ্টি ২৩১Th
আইসোটোপ ভর ২৩৫.০৪৩৯২৯৯ u
স্পিন 7/2−
মাত্রাধিক্য শক্তি ৪০৯১৪.০৬২±১.৯৭০ keV
Binding শক্তি ১৭৮৩৮৭০.২৮৫±১.৯৯৬ keV
অবক্ষয় ধরণ অবক্ষয় শক্তি
আলফা ৪.৬৭৯ MeV

ইউরেনিয়াম-২৩৫ (235
U
অথবা U-235) হলো ইউরেনিয়ামের একটি আইসোটোপ, যা প্রাকৃতিক ইউরেনিয়ামের প্রায় ০.৭২%। প্রধান আইসোটোপ ইউরেনিয়াম-২৩৮-এর বিপরীতে, এটি বিদারণযোগ্য (ফিসাইল), অর্থাৎ এটি একটি নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বজায় রাখতে পারে। প্রকৃতিতে বিদ্যমান একমাত্র আদি নিউক্লাইড হিসেবে এটিই ফিসাইল আইসোটোপ।

ইউরেনিয়াম-২৩৫ এর অর্ধায়ু ৭০৩.৮ মিলিয়ন বছর। এটি ১৯৩৫ সালে আর্থার জেফরি ডেম্পস্টার আবিষ্কার করেন। ধীর গতির তাপীয় নিউট্রনের ক্ষেত্রে এর ফিশন নিউক্লীয় বিক্রিয়ার প্রস্থচ্ছেদ প্রায় ৫৮৪.৩ ± ১ বার্ন।[১] দ্রুতগতির নিউট্রনের জন্য এটি প্রায় ১ বার্ন হয়ে থাকে।[২] অধিকাংশ নিউট্রন শোষণের মাধ্যমেই নিউক্লীয় ফিশন প্রক্রিয়াটি সংঘটিত হয়; তবে, তুলনামূলকভাবে অল্প সংখ্যক (প্রায় ১৫ শতাংশ) নিউট্রন শোষিত হয়ে ইউরেনিয়াম-২৩৬ উৎপন্ন করে।[৩][৪]

ফিশন বৈশিষ্ট্যসমূহ

[সম্পাদনা]
ইউরেনিয়াম-২৩৫ নিউক্লিয়াসের মাধ্যমে নিউক্লীয় ফিশন

একটি ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর নিউক্লীয় ফিশনের ফলে চুল্লির অভ্যন্তরে ২০২.৫ MeV (৩.২৪×১০−১১ জু) শক্তি নির্গত হয়। এটি প্রতি মোলে ১৯.৫৪ টেরাজুল অথবা প্রতি কিলোগ্রামে ৮৩.১৪ টেরাজুলের সমান শক্তি নির্গমনের সাথে সঙ্গতিপূর্ণ।[৫] আরও ৮.৮ MeV অ্যান্টি-নিউট্রিনো হিসেবে চুল্লি থেকে বেরিয়ে যায়। যখন 235
92
U
নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন এর অনেক ফিশন বিক্রিয়ার মধ্যে একটি হলো নিম্নরূপ (পাশের ছবিতে দেখানো হয়েছে):

1
0
n + 235
92
U
→ 141
56
Ba
+ 92
36
Kr
+ 3 1
0
n

ভারী-জল চুল্লি এবং কিছু গ্রাফাইট নিয়ন্ত্রিত চুল্লি অপরিশোধিত প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করতে সক্ষম, তবে হালকা-জল চুল্লীতে হালকা জলের উচ্চ মাত্রার নিউট্রন শোষণ ক্ষমতার কারণে অবশ্যই স্বল্প মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে হয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় কিছু ইউরেনিয়াম-২৩৮ অপসারণ করা হয় এবং ইউরেনিয়াম-২৩৫ এর অনুপাত বৃদ্ধি করা হয়। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (HEU), যাতে ইউরেনিয়াম-২৩৫ এর আরও বেশি অনুপাত থাকে, মাঝে মাঝে পারমাণবিক সাবমেরিন, গবেষণা চুল্লি এবং পারমাণবিক অস্ত্রের চুল্লিতে ব্যবহৃত হয়।

পারমাণবিক অস্ত্র

[সম্পাদনা]

৬ আগস্ট ১৯৪৫ সালে, হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয় নামক গান-টাইপ পারমাণবিক বোমাটি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং একটি বৃহৎ ট্যাম্পার দিয়ে তৈরি করা হয়েছিল। আবরণহীন বা ট্যাম্পারহীন 235U পারমাণবিক অস্ত্রের আদর্শ গোলাকার সংকট ভর হলো ৫৬ কিলোগ্রাম (১২৩ পাউন্ড),[৬] যা মূলত ১৭.৩২ সেন্টিমিটার (৬.৮২ ইঞ্চি) ব্যাসবিশিষ্ট একটি গোলকের সমান। উপাদানটিতে 235U এর মাত্রা ৮৫% বা তার বেশি হলে তাকে অস্ত্রোপযোগী মানের ইউরেনিয়াম বলা হয়। তবে একটি অনুন্নত ও কম ক্ষমতাসম্পন্ন অস্ত্রের জন্য ২০% সমৃদ্ধকরণই যথেষ্ট (যাকে 'অস্ত্রে-ব্যবহারযোগ্য' বলা হয়)। এর চেয়েও কম মাত্রায় সমৃদ্ধকরণ ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় সংকট ভর খুব দ্রুত বৃদ্ধি পায়। একটি বৃহৎ ট্যাম্পার, অন্তর্মুখী বিস্ফোরণের জ্যামিতিক নকশা, ট্রিগার টিউব, পোলোনিয়াম ট্রিগার, ট্রিটিয়াম পরিবর্ধক এবং নিউট্রন প্রতিফলক ব্যবহার করে আদর্শ সংকট ভরের এক-চতুর্থাংশ বা তার চেয়েও কম পরিমাণ উপাদান দিয়ে একটি তুলনামূলক নিরেট ও সাশ্রয়ী অস্ত্র তৈরি করা সম্ভব। তবে এটি সম্ভবত কেবল এমন কোনো দেশের পক্ষেই সম্ভব, যাদের পারমাণবিক অস্ত্র প্রকৌশলে ইতোমধ্যে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। অধিকাংশ আধুনিক পারমাণবিক অস্ত্রের নকশায় প্রাথমিক স্তরের বিভাজনযোগ্য উপাদান হিসেবে প্লুটোনিয়াম-২৩৯ ব্যবহৃত হয়;[৭][৮] তবে, ফিউশন জ্বালানির প্রজ্বলক হিসেবে দ্বিতীয় স্তরে প্রায়শই উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (এক্ষেত্রে ২০% বা তার বেশি মাত্রায় 235U সমৃদ্ধ উপাদান) ব্যবহার করা হয়।

উৎস গড় শক্তি
মুক্তি পায় [MeV][৫]
তাৎক্ষণিকভাবে মুক্তিপ্রাপ্ত শক্তি
বিভাজন ফ্র্যাগমেন্টগুলোর গতিশক্তি ১৬৯.১
তাৎক্ষণিক নিউট্রনগুলোর গতিশক্তি টেমপ্লেট:Fspটেমপ্লেট:Fsp৪.৮
তাৎক্ষণিক গামা-কণার দ্বারা বহনকৃত শক্তি টেমপ্লেট:Fspটেমপ্লেট:Fsp৭.০
ক্ষয়প্রাপ্ত বিভাজনজাত পণ্যের শক্তি
বিটা মাইনাস কণার শক্তি টেমপ্লেট:Fspটেমপ্লেট:Fsp৬.৫
বিলম্বিত গামা-কণার শক্তি টেমপ্লেট:Fspটেমপ্লেট:Fsp৬.৩
যে তাৎক্ষণিক নিউট্রনগুলো (পুনরায়) বিভাজন সৃষ্টি করে না সেগুলো শোষিত হলে মুক্ত শক্তি টেমপ্লেট:Fspটেমপ্লেট:Fsp৮.৮
একটি কার্যকরী তাপ পারমাণবিক চুল্লিতে তাপে রূপান্তরিত মোট শক্তি ২০২.৫ MeV
অ্যান্টি-নিউট্রিনোগুলোর শক্তি টেমপ্লেট:Fspটেমপ্লেট:Fsp৮.৮
মোট ২১১.৩ MeV

বিকিরণ

[সম্পাদনা]

ইউরেনিয়াম-২৩৫ হলো একটি আলফা বিকিরক,,[৯] যা থোরিয়াম-২৩১ উৎপন্ন করে। ইউরেনিয়াম-২৩৫ হলো অন্যতম প্রধান একটিনাইড বিকিরণ শৃঙ্খল অ্যাক্টিনিয়াম সিরিজের আদি উৎস। কারণ এটিই হলো সবচেয়ে দীর্ঘায়ুবিশিষ্ট এবং একমাত্র আদিম নিউক্লাইড (এর চূড়ান্ত উৎপাদ লেড-২০৭ বাদে)। প্রাকৃতিকভাবে বিদ্যমান ইউরেনিয়াম-২৩৫ থেকে শুরু হওয়া এই সিরিজে অ্যাস্টাটিন, বিসমাথ, ফ্রান্সিয়াম, সীসা, পোলোনিয়াম, প্রোটেক্টিনিয়াম, রেডিয়াম, রেডন, থ্যালিয়াম এবং থোরিয়ামের আইসোটোপগুলো অন্তর্ভুক্ত রয়েছে; যার সবগুলোই প্রাকৃতিক ইউরেনিয়ামের উৎসগুলোতে পাওয়া যায়। বিকিরণ প্রক্রিয়াটি যেভাবে অগ্রসর হয় (এখানে কেবল প্রধান বিকিরণ শাখাগুলো দেখানো হয়েছে): 23592U−>[α][7.038×108 y]23190Th−>[β−][25.52 h]23191Pa−>[α][3.276×104 y]22789Ac{−>[98.62%β−][21.773 y]22790Th−>[α][18.718 d]−>[1.38%α][21.773 y]22387Fr−>[β−][21.8 min]}22388Ra−>[α][11.434 d]21986Rn21986Rn−>[α][3.96 s]21584Po{→1.778 ms99.99% α21182Pb→36.1 minβA−→1.778 ms2.3×10A−4% βA−21585At→0.10 msα}A83211A2832211Bi{→2.13 min99.73% α20781Tl→4.77 minβA−−>[0.27%β−][2.13 min]21184Po−>[α][0.516 s]}A82207A2822207PbA(stable) অথবা ছক আকারে, যেখানে অপ্রধান শাখাগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে:

নিউক্লাইড বিকিরণের ধরন অর্ধায়ু
(a = বছর)
নিঃসৃত শক্তি

MeV

বিকিরণ

উৎপাদ

২৩৫U α ৭.০৪×১০৮ a ৪.৬৭৮ ২৩১Th
২৩১Th β− ২৫.৫২ h ০.৩৯১ ২৩১Pa
২৩১Pa α ৩.২৭×১০৪ a ৫.১৫০ ২২৭Ac
২২৭Ac β− ৯৮.৬২%
α ১.৩৮%
২১.৭৭২ a ০.০৪৫
৫.০৪২
২২৭Th
২২৩Fr
২২৭Th α ১৮.৬৯৩ d ৬.১৪৭ ২২৩Ra
২২৩Fr β− ৯৯.৯৯৪%
α ০.০০৬%
২২.০০ min ১.১৪৯
৫.৫৬১
২২৩Ra
২১৯At
২২৩Ra α ১১.৪৩৫ d ৫.৯৭৯ ২১৯Rn
২১৯At α ৯৩.৬%
β− ৬.৪%
৫৬ s ৬.৩৪২
১.৫৬৭
২১৫Bi
২১৯Rn
২১৯Rn α ৩.৯৬ s ৬.৯৪৬ ২১৫Po
২১৫Bi β− ৭.৬ min ২.১৭১ ২১৫Po
২১৫Po α
β− ২.৩×১০−৪%
১.৭৮১ ms ৭.৫২৬
০.৭১৫
২১১Pb
২১৫At
২১৫At α ৩৭ μs ৮.১৭৭ ২১১Bi
২১১Pb β− ৩৬.১৬ min ১.৩৬৬ ২১১Bi
২১১Bi α ৯৯.৭২৪%
β− ০.২৭৬%
২.১৪ min ৬.৭৫০
০.৫৭৩
২০৭Tl
২১১Po
২১১Po α ৫১৬ ms ৭.৫৯৫ ২০৭Pb
২০৭Tl β− ৪.৭৭ min ১.৪১৮ ২০৭Pb
২০৭Pb স্থিতিশীল

মহাজাগতিক কালনির্ণয়

[সম্পাদনা]

ইউরেনিয়াম-২৩৫ এবং ইউরেনিয়াম-২৩৮-এর বর্তমান ও তাত্ত্বিক উৎপাদন অনুপাত সম্পর্কে জ্ঞান তেজস্ক্রিয় কালনির্ণয়ের সুযোগ করে দেয়, যার মাধ্যমে নাক্ষত্রিক নিউক্লিওসংশ্লেষণে আধুনিক ইউরেনিয়াম নিউক্লিয়াস গঠিত হওয়ার পর থেকে অতিবাহিত সময় গণনা করা সম্ভব হয়।

১৯৫৭ সালের জ্যোতিঃপদার্থবিজ্ঞানের যুগান্তকারী বিটুএফএইচ পেপারে আর-প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়, যার মাধ্যমে এই উভয় নিউক্লিয়াস গঠিত হয়। লেখকরা এগুলোর আপেক্ষিক প্রাচুর্য এবং এদের দ্রুত আলফা-ক্ষয় শৃঙ্খল বিশিষ্ট পিতৃ নিউক্লাইডগুলোর প্রাচুর্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। এভাবে তারা আর-প্রক্রিয়া ঘটনার (অতিনবতারা এবং পরবর্তীতে আবিষ্কৃত কিলোনোভা) মাধ্যমে নক্ষত্রমণ্ডলীয় মাধ্যমে যুক্ত হওয়া 235U/238U অনুপাত ১.৬৪ হবে বলে পূর্বাভাস দেন। এই মান বর্তমান মান ০.০০৭২-এ নেমে আসতে শতকোটি বছর সময় লাগে (দেখুন প্রাকৃতিক ইউরেনিয়াম)। তারা ৪.৫ বিলিয়ন (৪৫০ কোটি) বছর আগে সূর্যের গঠনের সময় সরবরাহ বন্ধ হওয়ার আগ পর্যন্ত সৌর নীহারিকাতে ঐতিহাসিক অবদানের বিভিন্ন দৃশ্যকল্প অনুসন্ধান করেন। দৃশ্যকল্পগুলো হলো: একটি একক সুপারনোভা, আকাশগঙ্গার জীবনকাল নির্দেশকারী সুপারনোভাগুলোর একটি সসীম ও নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা এবং স্থির-অবস্থা মহাবিশ্ব নির্দেশকারী একটি অসীম ধারাবাহিকতা। দ্বিতীয় দৃশ্যকল্পটি থেকে তারা আকাশগঙ্গার বয়স প্রায় ১০ বিলিয়ন বছর অনুমান করেন, যেখানে আধুনিক মান হলো ১৩.৬১ বিলিয়ন বছর। উল্লেখযোগ্যভাবে, সেই সময়ে পরিচিত প্রাচীনতম বস্তুগুলো ছিল ৬.৫ বিলিয়ন বছর বয়সী তারা গুচ্ছ।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "#মানক বিক্রিয়া: 235U(n,f)"। www-nds.iaea.org। IAEA। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০।
  2. ↑ ""ইউরেনিয়ামের কিছু পদার্থবিজ্ঞান", UIC.com.au"। ১৭ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০০৯।
  3. ↑ "ধারণ থেকে বিভাজন অনুপাত"। nuclear-power.com। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৪।
  4. ↑ Cabell, M. J.; Slee, L. J. (১৯৬২)। "ইউরেনিয়াম-২৩৫ এর জন্য নিউট্রন ধারণ থেকে বিভাজনের অনুপাত"। Journal of Inorganic and Nuclear Chemistry। ২৪ (১২): ১৪৯৩–১৫০০। ডিওআই:10.1016/0022-1902(62)80002-5।
  5. 1 2 নিউক্লিয়ার ফিশন ও ফিউশন, এবং নিউট্রন ইন্টারঅ্যাকশন, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি আর্কাইভ।
  6. ↑ "FAS Nuclear Weapons Design FAQ"। ৭ মে ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১০।
  7. ↑ Nuclear Weapon Design। Federation of American Scientists। ২৬ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬।
  8. ↑ Miner, William N.; Schonfeld, Fred W. (১৯৬৮)। "Plutonium"। Clifford A. Hampel (সম্পাদক)। The Encyclopedia of the Chemical Elements। New York (NY): Reinhold Book Corporation। পৃ. ৫৪১। এলসিসিএন 68029938।
  9. ↑ কনদেব, এফ.জি.; ওয়াং, এম.; হুয়াং, ডব্লিউ.জে.; নাইমি, এস.; আউডি, জি. (২০২১)। "The NUBASE2020 evaluation of nuclear properties" [পারমাণবিক বৈশিষ্ট্যের নুবেস২০২০ মূল্যায়ন] (পিডিএফ)। চাইনিজ ফিজিক্স সি (ইংরেজি ভাষায়)। ৪৫ (৩): ০৩০০০১। ডিওআই:10.1088/1674-1137/abddae।
  10. ↑ Burbidge, E. Margaret; Burbidge, G. R.; Fowler, William A.; Hoyle, F. (১ অক্টোবর ১৯৫৭)। "Synthesis of the Elements in Stars"। Reviews of Modern Physics। ২৯ (4): ৫৪৭–৬৫০। বিবকোড:1957RvMP...29..547B। ডিওআই:10.1103/RevModPhys.29.547। আইএসএসএন 0034-6861।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Isotope sequence