বিষয়বস্তুতে চলুন

ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া প্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া প্রেস
মালিক প্রতিষ্ঠানপেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়
অবস্থাসক্রিয়
প্রতিষ্ঠাকালমার্চ ২৬, ১৮৯০; ১৩৬ বছর আগে (March 26, 1890)
দেশযুক্তরাষ্ট্র
সদরদপ্তর৩৯০৫ স্প্রুস স্ট্রিট, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পরিবেশনহপকিন্স ফুলফিলমেন্ট সার্ভিসেস (উত্তর ও দক্ষিণ আমেরিকা)
স্কলারলি বুক সার্ভিসেস (কানাডা)
কম্বাইন্ড অ্যাকাডেমিক পাবলিশার্স (ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলেশিয়া)[]
প্রকাশনাবই, ম্যাগাজিন, জার্নাল
ওয়েবসাইটwww.upenn.edu/pennpress/

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া প্রেস (University of Pennsylvania Press), যা পেন প্রেস (Penn Press) নামেও পরিচিত, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়–এর অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয় প্রেস। প্রতিষ্ঠানটি ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়াতে অবস্থিত একটি আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের অংশ।

ইতিহাস

[সম্পাদনা]

র ৩৯০৫ স্প্রুস স্ট্রিটে অবস্থিত পটস হাউস। উনিশ শতকের মধ্যভাগের একটি ভিলা, বর্তমানে এটি পেন প্রেস-এর প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।[]]]

এই প্রেসটি মূলত ২৬ মার্চ, ১৮৯০ তারিখে পেনসিলভানিয়া রাজ্য সরকারের অনুমোদনে সংস্থাভুক্ত হয়।[] পেন প্রেস-এর ছাপ প্রথম ১৮৯০-এর দশকে প্রকাশিত গ্রন্থে দেখা যায়—যা আমেরিকার প্রাচীনতম একাডেমিক প্রকাশনার অন্যতম। ১৮৯৯ সালে প্রকাশিত প্রতিষ্ঠানটির প্রথমদিকের গ্রন্থগুলোর একটি ছিল ডাব্লিউ. ই. বি. ডু বোয়া-র লেখা সমাজবিজ্ঞান ভিত্তিক গবেষণাগ্রন্থ The Philadelphia Negro: A Social Study

বর্তমানে পেন প্রেস-এর ব্যাকলিস্টে প্রায় ২,০০০টি শিরোনাম অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি প্রতি বছর প্রায় ১২০টির বেশি নতুন বই প্রকাশ করে, একটি নির্দিষ্ট সম্পাদনা পরিকল্পনার ভিত্তিতে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে মার্কিন ইতিহাস ও সংস্কৃতি, প্রাচীন, মধ্যযুগীয় ও রেনেসাঁ অধ্যয়ন, নৃতত্ত্ব, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, স্টুডিও আর্টস, মানবাধিকার, ইহুদি অধ্যয়ন এবং রাজনীতি বিজ্ঞান-সংক্রান্ত গবেষণাগ্রন্থ প্রকাশে মনোনিবেশ করে। এছাড়া এটি Dissent ম্যাগাজিন ও ২৭টি রিভিউ-ভিত্তিক একাডেমিক জার্নাল প্রকাশ করে, যেগুলোর অধিকাংশই মানবিক শাস্ত্রভিত্তিক[]

জুলাই ২০২৩-এর হিসাব অনুযায়ী, Wharton School Press–কে একটি ইমপ্রিন্ট হিসেবে পেন প্রেসের অধীনে যুক্ত করা হয়েছে।[][]

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া প্রেস, ইনক. একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মার্কিন কর-কোডের 501(c)(3) ধারা অনুযায়ী করমুক্ত অবস্থান বজায় রাখে এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ মালিকানাধীন।

প্রকাশনাটি Wilson Brothers & Company আর্কিটেকচারাল ফার্ম নির্মিত ১৮৭৬ সালের পটস হাউস–এ অবস্থিত, যেটি পূর্বে ইন্টারন্যাশনাল হাউস ফিলাডেলফিয়াWXPN রেডিওর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ordering Information
  2. "Spruce Street, 3905 | University of Pennsylvania Facilities and Real Estate Services"facilities.upenn.edu। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৪
  3. "University of Pennsylvania Press"De Gruyter (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০
  4. "Homepage"journals.pennpress.org। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৩
  5. "Wharton School Press becomes an imprint of the University of Pennsylvania Press"University of Pennsylvania Press (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  6. "Wharton School Press Merges with Penn Press"Publishers Weekly। ১১ জুলাই ২০২৩। ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  7. Mark Frazier Lloyd (আগস্ট ২০০০)। "A Brief History of the "Carriage House" at the Rear of 3905 Spruce Street: Part I: The Family of Joseph D. Potts, its Connection with the University, and the Property at 3905 Spruce Street 1875 - 1917"। University of Pennsylvania Archives and Records Center। ২৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।