বিষয়বস্তুতে চলুন

ইউক্রেন আক্রমণের সময় রাশিয়ার শিল্পকর্ম চুরি ও লুটপাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ সালে খেরসন স্থানীয় ইতিহাস জাদুঘরে রুশ দখলদার সৈন্যদের লুটপাটের পরবর্তী অবস্থা

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে রুশ বাহিনী এবং সংগঠনগুলি ইউক্রেন থেকে আধুনিক শিল্প থেকে শুরু করে প্রাচীন সিথিয়ান স্বর্ণ পর্যন্ত হাজার হাজার শিল্পকর্ম চুরি ও লুট করেছে।[] রুশেরা শত শত সাংস্কৃতিক স্থান এবং স্মৃতিস্তম্ভও ধ্বংস করেছে। এই লুটপাট ছিল সংগঠিত। কিছু ক্ষেত্রে রুশ শিল্প বিশেষজ্ঞরা চুরিতে অংশ নিয়েছিলেন এবং রুশ সৈন্যদের কোন শিল্পকর্মগুলি চুরি করতে হবে সে সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন।[] শুধুমাত্র মারিউপোলে ২০২২ সালের মে মাসে তিন মাসের অবরোধান্তে রুশ বাহিনী শহরটি দখল করার পর, রুশেরা শহরের তিনটি প্রধান জাদুঘর থেকে ২,০০০-এরও বেশি শিল্পকর্ম চুরি করে।[] খেরসন অঞ্চলে নিপার নদীর উত্তরে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার ঠিক আগে, রাশিয়ানরা ২০০-রও বেশি ইউক্রেনীয় সাংস্কৃতিক স্থান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করে[] এবং শহরের জাদুঘরগুলি থেকে ১৩,০০০ সংগ্রহের মধ্যে প্রায় ১০,০০০ শিল্পকর্ম চুরি করে।[] অন্যান্য সূত্রমতে শুধু খেরসন থেকেই ১৫,০০০ শিল্পকর্ম চুরি হয়েছে বলে জানা যায়।[]

অধিকৃত মেলিতোপোলে রুশ সৈন্যরা চতুর্থ শতাব্দীর সিথিয়ান রাজ্যের একটি সোনার শিরস্ত্রাণ চুরি করে যার মূল্য লক্ষ লক্ষ ডলার।[] রুশ সৈন্যরা স্থানীয় জাদুঘরের পরিচালককে অন্য একটি সিথিয়ান সোনার প্রত্নবস্তুর অবস্থান প্রকাশ করতে বাধ্য করার চেষ্টা করে, যা তিনি রুশ সেনাবাহিনী শহরটি দখল করার ঠিক আগে লুকিয়ে রেখেছিলেন। তারা তাকে বন্দুকের মুখে হুমকি দেয় এবং তিনি সহযোগিতা করতে অস্বীকার করলে তাকে অপহরণ করে। তাকে রুশেরা জিজ্ঞাসাবাদ করে, যদিও অবশেষে রুশ-অধিকৃত এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।[][]

রাশিয়ার এই লুটপাটকে নাৎসি জার্মানির এবং পরবর্তীকালের সোভিয়েত লুটপাটের সাথে তুলনা করা হয়েছে এবং একে "দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের ইউরোপ লুঠ করার পর থেকে সবচেয়ে বড় সম্মিলিত শিল্পকর্ম ডাকাতি" বলা হয়েছে।[][][]

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোল ইউক্রেনের জাদুঘরগুলো থেকে চুরি হওয়া প্রত্নবস্তুগুলোর বিস্তারিত বিবরণ দিয়ে একটি অনলাইন ডেটাবেস প্রকাশ করে। এই রেকর্ডগুলো ইউক্রেনের জাতীয় পুলিশ সংকলন করেছিল।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Gettleman, Jeffrey; Mykolyshyn, Oleksandra (১৪ জানুয়ারি ২০২৩)। "As Russians Steal Ukraine's Art, They Attack Its Identity, Too"New York Times
  2. Solomon, Tessa (২ মে ২০২২)। "Russian Forces Looted More Than 2,000 Artworks from Mariupol's Museums, City Council Says"ARTnews
  3. 1 2 Jerusalem Post Staff (৫ ডিসেম্বর ২০২২)। "Russian forces systematically stealing Ukrainian art, cultural artifacts - report"The Jerusalem Post
  4. 1 2 3 Bushard, Brian (১৪ জানুয়ারি ২০২৩)। "These Are Some Of The Most Famous Ukrainian Works Of Art Looted By Russia"Forbes
  5. Mullins, Charlotte (২৭ মে ২০২২)। "'Ukraine's heritage is under direct attack': why Russia is looting the country's museums"
  6. They put me in a car, put a black bag on my head – Leila Ibrahimova about her detention
  7. "Army of marauders: the long history of Russian military looting, pillaging, and stealing"euromaidanpress.com। ২৮ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৫
  8. "Україна та INTERPOL розпочали практичний етап міжнародного розшуку викрадених окупантами з українських музеїв культурних цінностей"National Police of Ukraine (Ukrainian ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]