বিষয়বস্তুতে চলুন

আহসানুল ইসলাম টিটু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহসানুল ইসলাম টিটু
২০২৪ সালে টিটু
বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীটিপু মুনশি (মন্ত্রী)
উত্তরসূরীসালেহউদ্দিন আহমেদ (উপদেষ্টা)
টাঙ্গাইল-৬ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীখন্দকার আবদুল বাতেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-12-11) ১১ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৫৬)
নাগরপুর, টাঙ্গাইল
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীআরিয়া ইসলাম
পিতামাতামকবুল হোসেন
প্রাক্তন শিক্ষার্থী
  • ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
  • ঢাকা কলেজ
  • অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড
  • পিটসবার্গ স্টেট বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাপুঁজিবাজার বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ
ওয়েবসাইটahasanul-titu.com

আহসানুল ইসলাম টিটু হলেন একজন বাংলাদেশী পুঁজিবাজার বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এবং ২০২৪ সালে একই দল হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

টিটু ১১ ডিসেম্বর ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নয়াপারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ী গ্রাম -আড়িয়ল, ইউনিয়ন- বালিগাঁও আড়িয়ল, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ (বিক্রমপুর) তার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম গোলাম ফাতেমা তাহেরা খানম। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ব্যাংককের অ্যাজাম্পসন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও যুক্তরাষ্ট্রের পিটসবার্গ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

টিটু শিক্ষাজীবন শেষ করে ব্যবসাতে যুক্ত হন। ১৯৯৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যপদ পান। ১৯৯৫ সালে তিনি মনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি এন্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

১৮ ডিসেম্বর ১৯৯৭ থেকে ৩০ মার্চ ২০০০ সাল পর্যন্ত তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কাউন্সিলর, ২৯ মার্চ ২০০১ পর্যন্ত ভাইস-চেয়ারম্যান, ১৬ মার্চ ২০১১ পর্যন্ত পরিচালক, ১৫ মার্চ ২০১২ পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি এবং ২০১৩ সালের ১৫ জুন তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি নির্বাচিত হন এবং ২০১৪ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।[][] এছাড়ও তিনি বাংলাদেশ বীমা সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত আছেন। টিটু বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[] তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সতন্ত্র প্রার্থী খন্দকার আবদুল বাতেনের কাছে পরাজিত হন।[]

ব্যক্তিগত ও পারিবারিক জীবন

[সম্পাদনা]

টিটু ব্যক্তিগত জীবনে আরিয়া ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পিতা মকবুল হোসেন ১৯৯৬ এর নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আহসানুল ইসলাম টিটু ডিএসই'র প্রেসিডেন্ট নির্বাচিত"দৈনিক সংগ্রাম। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  2. 1 2 "আহসানুল ইসলাম টিটু" (পিডিএফ)ঢাকা স্টক এক্সচেঞ্জে। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  3. "সাবেক সভাপতি তালিকা"ঢাকা স্কট এক্সেঞ্জ। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  4. 1 2 "টাঙ্গাইল-৬: তারানা হালিম ও বাতেনকে টপকিয়ে নৌকার টিকিট টিটুর"বাংলা ট্রিবিউন। ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  5. "ভোটারদের দুয়ারে যাচ্ছেন টিটু"সমকাল (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯