বিষয়বস্তুতে চলুন

আহমেদ বাম্বা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ আহমেদ বাম্বা
জন্মআনু. ১৯৪০
মৃত্যু (বয়স ৮২)
কানো প্রদেশ, নাইজেরিয়া
সমাধিকানো প্রদেশ, নাইজেরিয়া
উত্তরসূরীডাঃ উমর ইব্রাহিম
সন্তান২৮
পিতা-মাতা
  • মুহাম্মদ ইব্রাহিম বাম্বা
  • হাজিয়া খাদিজা)

শেখ আহমদ মুহাম্মদ ইব্রাহিম বাম্বা (১৯৪০ – ৭ জানুয়ারি ২০২২) একজন ঘানার ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি নাইজেরিয়ার কানো রাজ্যের বায়েরো বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করতেন। তিনি তার মসজিদে (দারুল হাদিস, যার অর্থ ‘হাদিসের ঘর’) হাদিস সহিহ আল-বুখারি পড়াতেন। তাকে ‘ক্বালা হাদ্দাসানা’ বলা হতো।[] এ বাক্যটি তিনি পড়ানোর সময় প্রায়ই বলতেন।[][][]

জীবনী

[সম্পাদনা]

শেখ ডঃ আহমেদ বাম্বা ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঘানার কুমাসি মেট্রোপলিসের একটি শহরতলী আলাবার এইবি বা এনগুওয়ান গনজাওয়াতে বেড়ে ওঠেন। তার বাবার নাম ছিল মুহাম্মদ ইব্রাহিম বাম্বা এবং মায়েরা ছিলেন হাজিয়া খাদিজা (ম্মা আদিজাতু) ও হাজিয়া ফাতিমা (ম্মা হাজিয়া)। তারা ম্মা গিয়ামাতার মেয়ে ছিলেন। গিয়ামাতা কুমাসির গঞ্জা সম্প্রদায়ের প্রথম প্রধান ও পণ্ডিত মাল্লাম সানির মেয়ে ছিলেন।

তার প্রাথমিক ইসলামী শিক্ষা সুফি আলহাজি বাবা আল-ওয়াইজের অধীনে ওয়াতানিয়া বিদ্যালয়ে শুরু হয়। তিনি তার বাবার কাছ থেকেও শিক্ষা নেন এবং সেখান থেকে পড়াশোনা শেষ করেন। পরে তিনি ফিকহ (ইসলামী আইনশাস্ত্র) শিখতে শুরু করেন এবং মাল্লাম আমাদু ল্যাংগোন্তোর কাছে আল-ইশমাওয়ি পড়েন। এরপর তিনি কুমাসির প্রথম সুন্নি পুনর্জাগরণবাদী শেখ আব্দুল সামাদ হাবিবুল্লাহর কাছে পড়েন। তার সহপাঠীদের মধ্যে রয়েছে মল্লাম ইমরানা মুসা, প্রয়াত আশান্তির আঞ্চলিক প্রধান ইমাম, ওয়াতানিয়ার বর্তমান এবং প্রয়াত খাফিস, দাগোম্বা সম্প্রদায়ের বর্তমান প্রধান ইমাম মাল্লাম মুনতারি, বাবা আব্বাসের আলহাজি লাওয়াল (আলহাজি নুহু আব্বাস নামে পরিচিত), আলহাজি নুহু কোতোকোলির মাল্লাম জাকারি, আলহাজি নুহু কোতোকলি, উজগা সম্প্রদায়ের ইমাম আলহাজি লাওয়াল সিদি, মাল্লাম মুহাম্মদ দানরাজ এবং মাল্লাম ড্যান আজুমি।

তার ঘনিষ্ঠ সহযোগী মাল্লাম মুনতারি তাকে শেখ আব্দুল-সামাদের কাছে পড়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি আলাবার থেকে আক্রা টাউন (ওফোরিক্রম) পর্যন্ত দূরত্ব নিয়ে অভিযোগ করেছিলেন। সেখানে তার শিক্ষক মাল্লাম আমাদু থাকতেন। মুনতারি শেখ আব্দুল-সামাদের বিদ্যালয়ে পড়তেন।

মুনতারির মতে বাম্বা মাল্লাম আউদুর কাছ থেকে দর্জির কাজ এবং ডিজাইন তৈরি শিখেছিলেন। মাল্লাম আউদু ছিলেন কুমাসির গ্রুনশি এবং সিসালা সম্প্রদায়ের প্রধান। এছাড়াও তিনি গবাদি পশুর ব্যবসায় জড়িত ছিলেন। তিনি মুনতারির কাছ থেকে এ ব্যবসা শিখেছিলেন। মুনতারির বাবার পেশা ছিল গবাদি পশুর ব্যবসা।

ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষার প্রতি গুরুত্ব দেন। শেখ আব্দুল সামাদের কাছে পড়ার পর তিনি মিশরীয় শিক্ষকদের প্রতিষ্ঠিত মারকাজ আল-শারিফ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তার প্রতিভা দেখে তাকে মিশরে পড়ার সুযোগ দেওয়া হয়। মদীনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদিস অধ্যয়নের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি মাত্র এক মাস সেখানে অবস্থান করেন যেখানে তিনি বিএ, এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি শেখ হামাদ বিন মুহাম্মদ আল-আনসারির ছাত্র ছিলেন। মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় তাকে বায়েরো বিশ্ববিদ্যালয়ে মুহাদ্দিস (হাদিস বিশেষজ্ঞ) হিসেবে স্বীকৃতি দিয়ে পড়ানোর জন্য সুপারিশ করে। সেখানে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন। এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানে বসবাস করতে থাকেন।[][] তিনি বায়েরো বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা বিভাগে প্রভাষক ছিলেন এবং হাদিস শিখাতেন। অবসরের পর তিনি ‘দারুল হাদিস’ মসজিদ প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষাদান চালিয়ে যান। তিনি ২০২২ সালের ৭ জানুয়ারি কানো রাজ্যের আমিনু কানো টিচিং হাসপাতালে ৮২ বছর বয়সে মারা যান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sheikh Ahmad Bamba, 'Kala Haddasana, na Kano ya rasu"BBC News Hausa (হাউসা ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  2. "Sheikh Ahmad Muhammad Ibrahim Bamba: A tribute"Daily Trust (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  3. "Popular Kano cleric, Ahmad Bamba, is dead | Premium Times Nigeria" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  4. "Dr. Bamba's death hit the state very well: Ganduje - P.M. News" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  5. "Shin wane ne Marigayi Sheikh Ahmad Bamba?"Manhaja - Blueprint Hausa version (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  6. "Islamic scholar Ahmad 'BUK' Bamba dies in Kano"Peoples Gazette (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  7. Lawal, Nurudeen (৭ জানুয়ারি ২০২২)। "Breaking: Prominent Islamic scholar Dr Ahmad Bamba dies"Legit.ng - Nigeria news. (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  8. "Sheikh Ahmad Bamba, 'Kala Haddasana, na Kano ya rasu"BBC News Hausa (হাউসা ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২