বিষয়বস্তুতে চলুন

আহমদ ছফা সরণি

আহমদ ছফা সরণি
উত্তরা–মিরপুর ডিওএইচএস রোড
২০২৫ সালে রাস্তাটির অবস্থা
মানচিত্র
পূর্ব নামশিল্পী কামরুল হাসান সড়ক
নামকরণআহমদ ছফা
ধরনরাস্তা
রক্ষণাবেক্ষণকারীঢাকা উত্তর সিটি কর্পোরেশন
দৈর্ঘ্য৪.৫ কিমি (২.৮ মাইল)
অবস্থানঢাকা, বাংলাদেশ
নিকটস্থ ঢাকা মেট্রোরেল স্টেশন
স্থানাঙ্ক২৩°৫১′৩৯″ উত্তর ৯০°২১′৫৫″ পূর্ব / ২৩.৮৬০৯৪৬° উত্তর ৯০.৩৬৫৩৩৭° পূর্ব / 23.860946; 90.365337
দক্ষিণ প্রান্তবেগম রোকেয়া সরণি
গুরুত্বপূর্ণ
সংযোগস্থল
  • ডিওএইচএস এমপি চেকপোস্ট
  • দক্ষিণ মেট্রো গোলচত্বর
  • সেক্টর ১৫ গোলচত্বর
  • দিয়াবাড়ি বটতলা
  • ডিএনসিসি চত্বর
উত্তর প্রান্তসোনারগাঁও জনপথ
নির্মাণ
অনুমোদিত২০১৬ (2016)
নির্মাণ সম্পন্ন২০২২ (2022)
অন্যান্য
নকশাকাররাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
অবস্থাসক্রিয়

আহমদ ছফা সরণি তথা উত্তরা–মিরপুর ডিওএইচএস রোড হলো বাংলাদেশের ঢাকার একটি রাস্তা। ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন ৬-এর আওতাভুক্ত মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা পর্যন্ত অংশটি নির্মাণের উদ্দেশ্যে এই রাস্তা নির্মিত হয়।[]

লাইনটি নির্মাণের পূর্বে স্থানটিতে একটি সরু পথ ছিল। সংকীর্ণতার কারণে এর উপর মেট্রোরেলের থাম নির্মাণ অসম্ভব হওয়ায় ২০১৬ সালে এটিকে রাস্তায় রূপান্তর করে নির্মাণ করার পরিকল্পনা করা হয়।[] রাস্তাটি মিরপুর সেনানিবাস এলাকা থেকে উত্তরার ১৮ নং সেক্টরের ভেতর দিয়ে দিয়াবাড়িতে অবস্থিত গোলচত্বর পর্যন্ত নির্মাণ করা হয়।[] এমআরটি লাইন ৬-এর নির্মাণকাজ চলাকালে রাস্তাটির মিরপুর ১২ থেকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন পর্যন্ত ৮০০ মিটার দৈর্ঘ্যের অংশটি ভাঙ্গা ইট-সুরকি দিয়ে বানানো হয় এবং পরবর্তীতে ২০২২ সালে লাইনটির উদ্বোধন উপলক্ষে ওই সরু অংশটি তড়িঘড়ি করে নির্মাণ করা হয়েছিল যা পরে মিরপুর ও উত্তরাকে সংযুক্তকারী রাস্তাটির অংশে পরিণত হয়। এটি বর্তমান দুটি এলাকার মধ্যকার একমাত্র সংযোগ সড়ক।[][] সোনারগাঁও জনপথকে সংযুক্তকারী ৪.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণের ফলে মিরপুর ও উত্তরার মধ্যে যাতায়াতের সময় কমে আসে।[] ঢাকা বিআরটির নির্মাণকাজ চলাকালে বিমানবন্দর সড়কের যানজট বেড়ে যায় এবং যানবাহনগুলো বিকল্প হিসেবে এই রাস্তা ব্যবহার করা শুরু করে।[] ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ডিটেইলড এরিয়া প্ল্যানের মহাপরিকল্পনা অনুযায়ী রাস্তাটির শেষ প্রান্ত তথা দিয়াবাড়ি গোলচত্বর থেকে গাজীপুর পর্যন্ত একটি সড়ক প্রস্তাব করা হয়েছে।[][] ২০২২ সালে সালেহউদ্দিন আহমেদ রাস্তাটিকে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের যাত্রাপথে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান যিনি প্রকল্পটির সাথে যুক্ত ছিলেন।[] তবে রাস্তাটির মিরপুর ১২ থেকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন পর্যন্ত অংশটির অপ্রশস্ততার ফলে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয় এবং অংশটিতে যানজটের সৃষ্টি হয়ে থাকে। রাস্তাটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নির্মাণ করেছিল এবং ডিএনসিসির মতে এটি তাদের মালিকানায় নেই বিধায় অংশটির অপ্রশস্ততার সমাধান তারা করতে পারছেনা। অন্যদিকে ২০২৩ সালে ডিএমটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন যে রাস্তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছিলেন।[] এছাড়া রাস্তাটির ৮০০ মিটার দৈর্ঘ্যের অংশটি উদ্বোধনের পর ভেঙ্গে যাওয়ায় দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠে। অন্যদিকে ২০২৪ সালে ডিএনসিসির তৎকালীন মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন যে কর্তৃপক্ষ অংশটি পুনর্নির্মাণ করার চেষ্টা অব্যাহত রেখেছে।[][] ২০ ডিসেম্বর ২০২৩ সালে ডিএনসিসির কার্যবিবরণী সভায় রাস্তাটি বাংলাদেশের পতাকার পরিমার্জিত রূপের নকশাকার পটুয়া কামরুল হাসানের নামে নামকরণের প্রস্তাব গৃহীত হয়।[][১০] মে ২০২৪ সালে জানা যায় যে ডিএনসিসি অনুমোদিত প্রস্তাবটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।[] ডিসেম্বর ২০২৪ সাল অনুযায়ী সমস্যাপূর্ণ সড়কটির ব্যবহারকারীদের মতে কয়েক বছর ধরে এটি ব্যবহারে দুর্ভোগ পোহাতে হলেও কর্তৃপক্ষ তা মেরামতে আন্তরিকতা দেখাচ্ছিল না।[১১] এরপর ১১ মার্চ ২০২৫ সালে মেরামতের জন্য সড়কটির এমপি চেকপোস্ট থেকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন পর্যন্ত অংশটি বন্ধ রাখা হয়[১২] এবং মেরামত শেষে ১৪ মার্চ ২০২৫ সালে খুলে দেওয়া হয়।[১৩] ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন যে খিদির খালকে রক্ষা করার উদ্দেশ্যে সড়কটির মেরামতকৃত অংশটিকে ভবিষ্যতে একটি সেতু দ্বারা প্রতিস্থাপন করা হবে।[১৪] ১১ ডিসেম্বর ২০২৫ সালে ডিএনসিসির ফেসবুক পেজের মাধ্যমে সড়কটি লেখক আহমদ ছফার নামে রাখার ঘোষণা দেওয়া হয়।[১৫] ২১ ডিসেম্বর ২০২৫ সালে ডিএনসিসি কর্তৃক সড়কটি নতুন নামে আনুষ্ঠানিকভাবে নামফলক স্থাপন করে উদ্বোধন করা হয়।[১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মাহামুদ, সোহেল (৩ মার্চ ২০১৬)। "Metro Rail obstacles contained partially" [আংশিকভাবে মেট্রোরেলে বাধা রয়েছে]দি এশিয়ান এজ (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪
  2. 1 2 নাঈম, হাসনাত (২৪ জানুয়ারি ২০২৩)। "মিরপুর-উত্তরার দূরত্ব কমাল মেট্রোরেলের সংযোগ সড়ক"ঢাকা পোস্ট। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪
  3. 1 2 সুলায়মান, আজাদ (৩০ জানুয়ারি ২০২৪)। "ওপরে মেট্রোরেলের স্বাচ্ছন্দ্য ॥ নিচে চরম দুর্ভোগ"জনকণ্ঠ। ৬ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৪
  4. 1 2 3 ইসলাম, এমডি জাহিদুল (১২ আগস্ট ২০২৩)। "When will sufferings on new Mirpur 12-Uttara road end?" [নতুন মিরপুর ১২-উত্তরা সড়কের ভোগান্তি কবে শেষ হবে?]দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪
  5. "মিরপুর ডিওএইচএস-উত্তরা সংযোগ সড়কের বেহাল দশা"বাহান্নো নিউজ। ১৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৪
  6. "দিয়াবাড়ি থেকে গাজীপুর পর্যন্ত রাস্তা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন"যমুনা টিভি। ৮ অক্টোবর ২০২০। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 21 আগস্ট 2022 প্রস্তাবিত (সাহায্য)
  7. 1 2 "কবি-শিল্পীদের নামে ১২ সড়কের নাম রাখতে চায় ডিএনসিসি"ইনডিপেনডেন্ট টেলিভিশন। ১৯ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪
  8. লিমন, রাশেদ (২০ ডিসেম্বর ২০২২)। "মেট্রোরেলের নিচে নতুন সড়ক, সুফল পাচ্ছেন নগরবাসী"সময় টিভি। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৪
  9. "ডিএনসিসির বিভিন্ন সড়কের নাম হবে বিখ্যাত ব্যক্তিদের নামে : মেয়র আতিক"কালের কণ্ঠ। ২০ ডিসেম্বর ২০২৩। ৯ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪
  10. "২য় পরিষদের ২৫তম কর্পোরেশন সভার কার্যবিবরণী" (পিডিএফ)ডিএনসিসি.জিওভি.বিডিঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ১৭ জানুয়ারি ২০২৪। ৯ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪
  11. "মিরপুর ডিওএইচএস দিয়াবাড়ি সড়ক যেন দুর্ভোগের সাক্ষী"যুগান্তর। ২২ ডিসেম্বর ২০২৪।
  12. "মিরপুর ডিওএইচএসসংলগ্ন সড়ক তিন দিন বন্ধ"প্রথম আলো। ১২ মার্চ ২০২৫।
  13. "আজ খুলছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক"নয়া দিগন্ত। ১৪ মার্চ ২০২৫।
  14. "Relief for commuters as Mirpur DOHS-Uttara road fixed at last"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২৫।
  15. "আহমদ ছফার নামে ডিএনসিসি ঘোষণা করল নতুন সড়কের নাম"জনকণ্ঠ। ১১ ডিসেম্বর ২০২৫।
  16. "উত্তরা-মিরপুর ডিওএইচএস সড়ক এখন 'আহমদ ছফা সরণি'"দেশ রূপান্তর। ২১ ডিসেম্বর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]