বিষয়বস্তুতে চলুন

আহমদ আবদেল রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদ আবদেল রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১২ নভেম্বর ১৯৪৩
বায়ত শান্না, রামলা, বাধ্যতামূলক প্যালেস্টাইন
মৃত্যু২ ডিসেম্বর ২০১৯(2019-12-02) (বয়স ৭৬)
রামাল্লাহ, পশ্চিম তীর
সমাধিস্থলরামাল্লাহ
জাতীয়তাফিলিস্তিনি
রাজনৈতিক দলফাতাহ
প্রাক্তন শিক্ষার্থী

আহমদ আবদেল রহমান (১৯৪৩-২০১৯) প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর একজন সিনিয়র সদস্য ছিলেন এবং ১৯৬৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ইয়াসির আরাফাত এবং মাহমুদ আব্বাসের অধীনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

আবদেল রহমান ১৯৪৩ সালের ১২ নভেম্বর ম্যান্ডেটরি ফিলিস্তিনের রামলার বাইত শান্নায় জন্মগ্রহণ করেন। [][] তিনি ১৯৬৯ সালে দামেস্ক স্কুল অফ ল থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। [][] তিনি ১৯৬৭ সালে পিএলওতে যোগ দেন। তিনি সিরিয়ায় ফিলিস্তিনি ছাত্র ইউনিয়নে ফাতাহের প্রথম প্রতিনিধি হন। তিনি ১৯৮২ সালে আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

আবদেল রহমান ১৯৬৮ সালে মিশরের কায়রোতে ভয়েস অফ আল আসিফা বা ভয়েস অফ দ্য স্টর্মে যোগদান করেন। [] একই বছর তাকে সুদানে ফাতাহ প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। [] তিনি ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ল্যাটিন আমেরিকায় ফাতাহ মিশনের অংশ ছিলেন। [] তিনি ১৯৭০ সাল থেকে ১৯৭৩ সালের অক্টোবরে সিরিয়ার সরকার কর্তৃক বন্ধ হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত ভয়েস অফ আল আসিফার সিরিয়া শাখার পরিচালক ছিলেন [] এই ঘটনার পরপরই তাকে সিরিয়ানরা গ্রেপ্তার করে আটক করে এবং কয়েক সপ্তাহ পর দামেস্কের আল মাজা কারাগার থেকে মুক্তি দেয়। []

আবদেল রহমানকে ১৯৭৩ সালে ফিলিস্তিনি লিবারেশন কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল।তিনি ১৯৯৪ সাল পর্যন্ত এ দায়িত্বে নিয়োজিত ছিলেন।[][] তিনি ১৯৭৩ সাল থেকে ১৯৯৪ সালে এটি বন্ধ হবার আগ পর্যন্ত একটি ফাতাহ প্রকাশনা ফালাস্টিন আল থৌরা এর প্রধান সম্পাদক হিসাবে কাজ করেছিলেন৷[][] তিনি ১৯৭৪ সালে ফিলিস্তিনি লেখক ও সাংবাদিক ইউনিয়নের মহাসচিব হিসাবে নির্বাচিত হন এবং তার মেয়াদ ২০০৫ সালে শেষ হয়[]

১৯৮১ সালে যখন সংগঠনের প্রধান মাজেদ আবু শারারকে হত্যা করা হয়, তখন আবদেল রহমানকে ফিলিস্তিনি সিনেমা ও ফটোগ্রাফি সংস্থার প্রধান হিসেবে মনোনীত করা হয়। [] আবদেল রহমান ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পিএলও-এর সরকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফিলিস্তিনি জাতীয় কাউন্সিল এবং ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি ফিলিস্তিনি মন্ত্রী পরিষদের মহাসচিব নিযুক্ত হন এবং ২০০৩ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। একই সময়ে তিনি ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের (পিএনএ) মুখপাত্রের দায়িত্বও পালন করেছিলেন। []

দ্বিতীয় ইন্তিফাদার সময় পশ্চিম তীরে পিএলও-এর প্রশাসনিক কেন্দ্র অবরোধের সময় আবদেল রহমান ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি আরাফাতের অসুস্থতার সময় তার সাথে থাকা পিএলও কর্মকর্তাদের একজন। []

২০০৪ সালে আরাফাতের মৃত্যুর পরও পিএনএ মুখপাত্র হিসেবে আবদেল রহমানের ভূমিকা অব্যাহত ছিল। [] এছাড়াও, তিনি ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসেরও একজন উপদেষ্টা ছিলেন। [][]

দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

১৯৭০-এর দশকে আবদেল রহমান পিএলও-এর মধ্যে সোভিয়েতপন্থী গোষ্ঠীর অংশ ছিলেন। [] পরে তিনি একটি মধ্যপন্থী রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন। [] তিনি সেসকল পিএলও কর্মকর্তাদের একজন ছিলেন যারা দাবি করেছিলেন যে, ২০০৪ সালের ১১ নভেম্বর আরাফাতকে তার মৃত্যুর এক বছর আগে বিষ প্রয়োগ করা হয়েছিল। [১০]

মৃত্যু

[সম্পাদনা]

আবদেল রহমান ২০১৯ সালের ২ ডিসেম্বরে রামাল্লায় মারা যান। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৪ ডিসেম্বর রামাল্লায় অনুষ্ঠিত তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।[১১]

আরও দেখুন

[সম্পাদনা]
  • ফাতাহ সদস্যদের তালিকা
  1. 1 2 "Ahmad Abdulrahman"। All 4 Palestine। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  2. 1 2 3 4 5 6 7 8 9 10 "Abdul Rahman, Ahmad (1943-)"PASSIA। ১২ নভেম্বর ১৯৪৩। ৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩
  3. 1 2 3 4 "Mr. Ahmad Abdel Rahman (1943-2019)"। Yasser Arafat Foundation। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  4. Dina Matar (২০১৮)। "PLO Cultural Activism: Mediating Liberation Aesthetics in Revolutionary Contexts" (পিডিএফ): ৩৬৩। ডিওআই:10.1215/1089201x-6982123। ২৬ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Dina Matar (২০২৩)। "The PLO's political communication arena; Arafat and the struggle for media legitimacy": ৭। ডিওআই:10.1080/13530194.2022.2087598 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  6. "Fatah backs Israeli-Palestinian peace negotiations"ReliefWeb। ৯ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  7. Adam Entous (১৩ জুন ২০০৭)। "Diplomats say "Gaza lost" as Fatah arms running short"Reuters। Jerusalem। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  8. "Palestinian factions row over unity government"NBC News। Reuters। ১৭ সেপ্টেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  9. 1 2 "Filastin Al-Thawra (Palestine of the Revolution)"Encyclopedia। ১৮ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩citing the Dictionary of the Israeli-Palestinian Conflict
  10. "Arafat was poisoned, says Fatah chief"Dawn। ১৩ জুলাই ২০০৫। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  11. Ali Sawafta; Nidal Al Mughrabi (৬ মে ২০২০)। "Pandemic boosts Palestinian PM as potential Abbas successor"Reuters। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩