বিষয়বস্তুতে চলুন

আস্ত্রি এইরে শ্লিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আস্ত্রি এইরে শ্লিন
২০২৫ সালে শ্লিন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1988-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩৮)[]
নর, নরওয়ে
ক্রীড়া
দেশ নরওয়ে
ক্রীড়াস্কিইং

আস্ত্রি এইরে শ্লিন (নরওয়েজীয়: Astrid Øyre Slind, নরওয়েজীয় উচ্চারণ: [ˈɑstɾid ˈœʏɾə ˈslinː]; জন্ম: ৯ ফেব্রুয়ারি ১৯৮৮) হলেন একজন নরওয়েজীয় ক্রস-কান্ট্রি স্কিয়ার[] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নরওয়ের প্রতিনিধিত্ব করেন এবং ক্রস-কান্ট্রি স্কিইংয়ের ২০ কিলোমিটার স্কিয়াথলন বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[]

শ্লিন নরওয়ের প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আস্ত্রি এইরে শ্লিন ১৯৮৮ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে নরওয়ের নরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

শ্লিন নরওয়ের প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে ক্রস-কান্ট্রি স্কিইংয়ের শুধুমাত্র একটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[]

তিনি নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্লাসিক পর্বটি ২৭:২৫.০ এবং ১০ কিলোমিটার ফ্রি পর্বটি ২৭:৪৪.২ সময়ে সম্পন্ন করেন; যার ফলে দুই পর্ব মিলিয়ে সর্বমোট ৫৫:৪১.৩ সময় নিয়ে তিনি সার্বিকভাবে ৬ষ্ঠ স্থান অধিকার করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Astrid Øyre Slind - Milano Cortina 2026 Olympics" [আস্ত্রি এইরে শ্লিন - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  2. 1 2 "Olympedia – Astrid Øyre Slind" [অলিম্পিডিয়া – আস্ত্রি এইরে শ্লিন]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. "Women's 20 kilometre skiathlon - Cross-country skiing - Milano Cortina 2026 Olympics" [নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন - ক্রস-কান্ট্রি স্কিইং - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]