বিষয়বস্তুতে চলুন

আসিম মুনির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসিম মুনির
এনআই (এম)এইচআই (এম)
عاصم منیر
অফিসিয়াল সামরিক প্রতিকৃতি, ২০২৫
১১তম সেনাবাহিনী প্রধান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২২ নভেম্বর ২০২২
রাষ্ট্রপতি
পূর্বসূরীকামার জাভেদ বাজওয়া
সামরিক পরিষেবা
আনুগত্য পাকিস্তান
শাখা পাকিস্তান সেনাবাহিনী
কাজের মেয়াদ১৯৮৬ - বর্তমান
পদ ফিল্ড মার্শাল
ইউনিট২৩ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট
কমান্ডপাকিস্তানি সেনাপ্রধান,
কোয়ার্টার মাস্টার জেনারেল
৩০ কোর

আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর একজন ফিল্ড মার্শাল এবং বর্তমান সেনাপ্রধান[][] সেনাপ্রধান হওয়ার পূর্বে তিনি সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। তিনি ১৭ জুন ২০১৯ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত গুজরানওয়ালার ৩০ কোরের কমান্ডার ছিলেন। তিনি ২০১৯ সালের ১৬ জুন পর্যন্ত লেঃ জেনারেল পদবীতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ছিলেন।[][]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

মুনির ১৯৬৮ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন।[][] ১৯৪৭ সালের ভারত বিভাজনের পর তার বাবা-মা পূর্ব পাঞ্জাবের জলন্ধর থেকে অভিবাসী হয়ে পাকিস্তানে চলে আসেন। স্থায়ীভাবে রাওয়ালপিন্ডির ঢেরি হাসানাবাদে বসবাসের আগে তারা কিছুদিন টোবা টেক সিং-এ অবস্থান করেছিলেন। তার বাবা সৈয়দ সরওয়ার মুনির শাহ রাওয়ালপিন্ডির লালকুর্তির এফজি টেকনিক্যাল হাই স্কুলের অধ্যক্ষ ছিলেন। এর পাশাপাশি তিনি ঢেরি হাসানাবাদের 'মসজিদ-আল-কুরাইশ'-এর ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সেখানে জুমার খুতবা দিতেন। মুনিরের দুই ভাই রয়েছে।[] মুনির তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন মারকাজি মাদ্রাসা দার-উল-তাজবিদ থেকে। তিনি একজন স্থানীয় ক্রিকেটারও ছিলেন এবং ফাস্ট বোলার হিসেবে খেলতেন।[]

সামরিক কর্মজীবন

[সম্পাদনা]

১৯৮৬ সালে ২৩তম ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটেলিয়নে কমিশন পান আসিম, তিনি অফিসার্স ট্রেনিং স্কুল, মংলাতে ১৭তম ব্যাচে প্রশিক্ষণরত ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে আসিম লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং তাকে আইএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সামরিক গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ২০১৮ সালের মার্চে তাকে হিলাল-ই-ইমতিয়াজ পদক প্রদান করা হয়। এর আগে তিনি পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি ডিভিশনের নেতৃত্ব প্রদান করেন। ২০১৯ সালের জুন মাসে আসিম গুজরানওয়ালার ৩০ কোরের কমান্ডার নিযুক্ত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান"জাগো নিউজ। ২০ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫
  2. "পাকিস্তানের সেনাপ্রধানের ফিল্ড মার্শাল র‌্যাংকে পদোন্নতি"মানবজমিন। ২০ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫
  3. "পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির"প্রথম আলো। ২৪ নভেম্বর ২০২২।
  4. "পাকিস্তানের নতুন সেনাপ্রধান কে এই আসিম মুনির"প্রথম আলো। ২৫ নভেম্বর ২০২২।
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "Munir: Madrasa to marshal, Pakistan recognises 'courageous leadership' during conflict with India"The Telegraph India। ২১ মে ২০২৫। Gen. Munir speaks a more theological language of war and its purposes, and speaks very often, in a break from tradition, in his native Punjabi.
  7. "From Jalandhar (India) to Rawalpindi: family profile of new Army Chief General Asim Munir"UNewsTv (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০২২। ১৫ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৩
  8. "COAS Asim Munir played cricket in Rawalpindi's Dheri Hassanabad"Geo News। ২৯ নভেম্বর ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে আসিম মুনির সম্পর্কিত মিডিয়া দেখুন।
সামরিক দপ্তর
পূর্বসূরী
কামার জাভেদ বাজওয়া
সেনা প্রধান উত্তরসূরী
ঘোষিত হবে
সামরিক দপ্তর
পূর্বসূরী
নাভিদ মুখতার
মহাপরিচালক ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স উত্তরসূরী
ফাইজ হামিদ