আসিফ নজরুল
মাননীয় অধ্যাপক ড. আসিফ নজরুল | |
|---|---|
![]() ২০২৫ সালে আসিফ নজরুল | |
| আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | আনিসুল হক (মন্ত্রী) |
| সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১০ নভেম্বর ২০২৪ | |
| পূর্বসূরী | নাহিদ ইজাহার খান (প্রতিমন্ত্রী) |
| উত্তরসূরী | মোস্তফা সরয়ার ফারুকী |
| প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ৯ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | শফিকুর রহমান চৌধুরী (প্রতিমন্ত্রী) |
| অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ৮ আগস্ট ২০২৪ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মোঃ নজরুল ইসলাম[১][২] ১ ডিসেম্বর ১৯৬৬ কুমিল্লা, বাংলাদেশ[৩] |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| দাম্পত্য সঙ্গী | রোকেয়া প্রাচী (বি. ২০০১; বিচ্ছেদ. ২০১২) শীলা আহমেদ (বি. ২০১৩) |
| আত্মীয়স্বজন | হুমায়ূন আহমেদ (শ্বশুর) মুহম্মদ জাফর ইকবাল (চাচা শ্বশুর) আহসান হাবীব (চাচা শ্বশুর) নুহাশ হুমায়ূন (শ্যালক) |
| শিক্ষা | পিএইচডি |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় |
| পেশা | অধ্যাপনা, উপদেষ্টা |
| যে জন্য পরিচিত | মুক্ত চিন্তা ও আইনের শাসনের প্রবক্তা |
আসিফ নজরুল (জন্ম: ১২ জানুয়ারি ১৯৬৬) একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি টিভি টক-শো ও তার কলামে রাজনীতি বিশ্লেষণের জন্য পরিচিত।
শিক্ষা
আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।[২] ১৯৯৯ সালে সোয়াস (স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন।[২] পরবর্তীতে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল' সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন।
কর্মজীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়। যেমন: বিবিসি, সিএনএন এবং আল জাজিরা ইত্যাদি।[তথ্যসূত্র প্রয়োজন] ইউএনডিপি, এডিবিসহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালট্যান্ট হিসাবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টার দায়িত্বে আছেন।
হুমকি ও মামলা
২০১২ সালে আসিফ নজরুলকে হাইকোর্ট তলব করে।[৪] ১২ মার্চ ২০১২ তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উসকানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন।[৪] ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিসকক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।[৫] আসিফ নজরুলকে ২০১৩ সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।[৫] ধারণা করা হয়, সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়।[৫] ২০১৭ সালে মাদারীপুর আদালতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান আসিফ নজরুলের বিরুদ্ধে ৫০০ ও ৫০১ নম্বর ধারায় মানহানির মামলা করেন।[৬][৭]
১৮ আগস্ট ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে আসিফ নজরুল উল্লেখ করেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো দৃশ্য বাংলাদেশেও ঘটতে পারে।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তার অফিসের দরজায় ও দেওয়ালে পোস্টার সাঁটানো হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা তার কক্ষে তালা দিয়ে দেন।[৮] আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরও তালা দেওয়া হয় এবং তাকে 'তালেবানের দালাল' বলে আখ্যায়িত করা হয়।[৯]
সমালোচনা
২০২৪ সালে সাংবাদিক ইলিয়াস হোসাইন তাকে ভারতের চর ও ভারতের গোয়েন্দা সংস্থা র এর গোপন প্রতিনিধি বলে দাবি করেন।[১০] আসিফ নজরুল এই দাবিকে মিথ্যা বলে পাল্টা দাবি করেন।[১১] আসিফ মাহমুদও এ দাবির বিরোধিতা করেন।[১২] ইলিয়াস আরও দাবি করেন, উপদেষ্টা হওয়ার পর তিনি ১০০০ কোটি টাকার মালিক হয়েছেন, যা আসিফ নজরুল নিজে স্বীকার করবেন না বলে তিনি দাবি করেন।[১৩] ২০২৫ এর ফেব্রুয়ারিতে তিনি আসিফ নজরুলের ২০১৪ সালের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে আসিফ নজরুলকে সবার সাথে খাতির রাখা ব্যক্তি বলে মন্তব্য করেন।[১৪] ৮ মে ২০২৫ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জুলাই গণহত্যার বিচারাধীন হওয়ার পূর্বে সরকারের জ্ঞাতসারে দেশ ত্যাগের প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা, এজন্য সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও আসিফ নজরুলকে জবাবদিহি করা উচিৎ।[১৫] এ ঘটনার প্রতিক্রিয়ায় ৮ মে ২০২৫ রাতে একটি গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ বা তার কোন কোন অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে।[১৬][১৭] ডিসেম্বর ২০২৪ এ ট্রান্সকম গ্রুপ-এর সিমিন রহমানের বিরুদ্ধে তার ছোট বোন নন-জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে মৃত বাবার শেয়ার আত্মসাতের অভিযোগ আনেন।[১৮][১৯][২০] উক্ত জালিয়াতির বিষয়ে ১৮ মে ২০২৫ ইলিয়াস হোসেন-এর ফিফটিন মিনিটস নামক ইউটিউব তদন্ত প্রতিবেদন অনুষ্ঠানে দেখানো হয়, সিমিন রহমানকে এ বিষয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের মাহফুজ আনাম অনৈতিকভাবে সহযোগিতা করেন এবং তাদের সাথে সুসম্পর্ক থাকার জেরে আসিফ নজরুল উক্ত মামলা বিনা তদন্তে খারিজ করে দেন।[২১][২২]
ব্যক্তিগত জীবন
আসিফ নজরুলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী হয়। তিনি ২০১৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশি লেখক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদকে বিয়ে করেন।[২৩]
নির্বাচিত গ্রন্থপঞ্জি
তিনি দশের অধিক গ্রন্থ রচনা করেছেন।
প্রবন্ধ/প্রতিবেদন/গবেষণা
স্মৃতিচারণ
- পিএইচডির গল্প
উপন্যাস
- নিষিদ্ধ কয়েকজন
- ক্যাম্পাসের যুবক
- আক্রোশ
- পাপ
- উধাও
- অন্য আলোর দিন
- দখল
- অন্যপক্ষ
- তাদের একটি রাত
- ছোঁয়া
- অসমাপ্তির গল্প
- বেকার দিনের প্রেম
- আমি আবু বকর[২৬]
তথ্যসূত্র
- ↑ "'নোভা শীলা বলতো বাবা আসিফ নজরুলকে হারিয়ে ভর্তা বানিয়ে দাও'"। পরিবর্তন। ১৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- 1 2 3 Islam, Nazrul; Martinez, Isabel; Mgbeoji, Ikechi; Xi, Wang (২০০১)। Environmental Law in Developing Countries: Selected Issues। IUCN। পৃ. xi। আইএসবিএন ৯৭৮-২-৮৩১৭-০৬২৫-২।
- ↑ "অন্তর্বর্তী সরকারের এই ১৬ উপদেষ্টার কার কী পরিচয়"। ১০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪।
- 1 2 "আসিফ নজরুলকে হাইকোর্টে তলব"। প্রথম আলো। ২১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- 1 2 3 "Asif Nazrul warned to shun talk-show or be killed"। ২৫ মে ২০১৩। ২৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- ↑ "ড. আসিফ নজরুলের বিরদ্ধে মাদারীপুরে মানহানির মামলা"। ২৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- ↑ "আসিফ নজরুলের বিরুদ্ধে নৌমন্ত্রীর ভাইয়ের মামলা"। Bangla Tribune। ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- ↑ "আসিফ নজরুলের বিরুদ্ধে মানববন্ধন, কক্ষে তালা"। প্রথম আলো। ১৮ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩।
- ↑ "আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরও তালা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩।
- ↑ "আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের যত অভিযোগ | ETV NEWS | Ekushey TV"। একুশে টিভি ইউটিউব। ২০ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ "ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ "আসিফ নজরুলকে 'র' এজেন্ট বলার প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ"। Jugantor। ১২ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ "আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস হোসাইন" (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ জনকণ্ঠ, দৈনিক (২১ ফেব্রুয়ারি ২০২৫)। "সবার সাথে খাতির রাখা আসিফ নজরুল: ইলিয়াস হোসাইন"। দৈনিক জনকণ্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ "৯ মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা : সারজিস"। www.kalerkantho.com। মে ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ "আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল"। Independent Television। ৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ "নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, সম্ভাবনার কথা বললেন আসিফ নজরুল"। The Daily Ittefaq। ৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
- ↑ "ট্রান্সকমের দলিল জালিয়াতি"। banglanews24.com। ৬ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫।
- ↑ Sun, Daily (ডিসেম্বর ২০২৪)। "Forgery in Transcom documents"। daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫।
- ↑ "RJSC papers doctored with fake stamps"। The Financial Express (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫।
- ↑ জনকণ্ঠ, দৈনিক (২ মে ২০২৫)। "তিন মাসের অনুসন্ধান শেষ করেছে টিম ফিফটিন মিনিটস: ইলিয়াস হোসেন"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ "এ যেন কেয়ামতের আলামত! #elias_hossain"। ইলিয়াস হোসােনের অফিসিয়াল ইউটিউব পাতা। ১৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ "সন্তান এলো আসিফ নজরুল -শীলার ঘরে"। এনটিভি। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- ↑ নজরুল, আসিফ (ডিসেম্বর ২০২২)। সংবিধান বিতর্ক ১৯৭২ গণপরিষদের রাষ্ট্রভাবনা। বাংলাদেশ: প্রথমা প্রকাশনী। পৃ. ২৭০। আইএসবিএন ৯৭৮ ৯৮৪ ৯৬৮৮৬ ১ ৭।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ রহমান, হাবিবুর (৭ জানুয়ারি ২০২৩)। "সংবিধান বিতর্ক: ৫০ বছর আড়ালে থাকা কিছু বিষয় সামনে এনেছেন অধ্যাপক আসিফ নজরুল"। দ্য ডেইলি স্টার। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩।
- ↑ Mohammad, Alamgir (২৩ মার্চ ২০২৪)। "পর্যালোচনা বিশ্ববিদ্যালয়ের ভয়াবহ চিত্র : আসিফ নজরুলের `আমি আবু বকর'"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৫।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে আসিফ নজরুল সম্পর্কিত মিডিয়া দেখুন।
উইকিউক্তিতে আসিফ নজরুল সম্পর্কিত উক্তি পড়ুন।
- ১৯৬৬-এ জন্ম
- কুমিল্লা জেলার ব্যক্তি
- বাংলাদেশী সক্রিয় কর্মী
- জীবিত ব্যক্তি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- বাংলাদেশী শিক্ষায়তনিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর বাংলাদেশী লেখক
- মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
- কুমিল্লার ব্যক্তি
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ লেখক
