বিষয়বস্তুতে চলুন

আসাহ আস-সীর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসাহ আস-সীর
বইয়ের প্রচ্ছদ
লেখকআব্দুর রউফ দানাপুরি
মূল শিরোনামاصح السیر‎‎
কাজের শিরোনামসবচেয়ে বিশুদ্ধ সীরাত
প্রকাশনার স্থানকরাচি, পাকিস্তান
ভাষাউর্দু
বিষয়কবিতার বই, মুহাম্মাদ
ধরননন-ফিকশন, সীরাত
প্রকাশিত১৯৩২
প্রকাশককরাচি ইসলাহ ছাপাখানা
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা৫৪৩

আসাহ আস-সীর (উর্দু: اصح السیر, আক্ষ.'সবচেয়ে বিশুদ্ধ সীরাত') নবীজীর জীবনী নিয়ে উর্দু ভাষার একটি অনন্য গ্রন্থ।[] এই গ্রন্থের রচয়িতা হলেন উর্দু লেখক আব্দুর রউফ দানাপুরি, যিনি পুরো নামে হাকিম আবুল বরকাত আব্দুর রউফ দানাপুরি নামে পরিচিত।[] বইটির পুরো নাম আসাহ আস-সীর ফি হুদা সিরাতি খাইরিল বাশার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বইটি ১৯৩২ সালে পাকিস্তানের করাচিতে অবস্থিত ইসলাহ ছাপাখানা থেকে প্রকাশিত হয়। বইটির বর্তমান সংস্করণে ৫৪৩ পৃষ্ঠা রয়েছে। পাকিস্তানি বিশেশজ্ঞ মুফতি মাহমুদ আশরফ ওসমানী বইয়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন, যা গ্রন্থের গুরুত্ব ও গ্রহণযোগ্যতার নিদর্শন হিসাবে বিবেচিত।

বিষয়বস্তু

[সম্পাদনা]

গ্রন্থটিতে সীরাতের ভূমিকা সহ ইসলামের প্রারম্ভিক ইতিহাস, তারপর রাসুলুল্লাহর জন্ম থেকে ওফাত পর্যন্ত জীবনী, বংশপরিচয়, সম্পূর্ণ কিতাবুল মাগাজি (যুদ্ধসমূহ), সম্পূর্ণ কিতাবুল আমওয়াল (সম্পদবিষয়ক হুকুম), কিতাবুল ওফুদ (প্রতিনিধিদলসমূহ), হজ্জাতুল বিদার বিশদ বিবরণ, নবীজীর স্ত্রীগণের অবস্থা এবং অসংখ্য তথ্যভাণ্ডার সংকলিত হয়েছে। লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ কাশিফ এবং ডক্টর মুহাম্মদ আবদুল্লাহ তাদের "আসাহ আল-সিয়ারে ফিকহ আল-সিরাহের পদ্ধতি অধ্যয়ন" (২০২৪) প্রবন্ধ উপস্থাপন করেন। যেখানে বইটি নিয়ে আলোচনা করা হয়, যা "আল-আবসার" জার্নালে প্রকাশিত হয়েছে। উর্দু ভাষার গবেষণা জার্নাল মাজাল্লাহ-ই তালিম ও তাহকিক থেকে হাফিজা আসমা এবং বুশরা হাবিবের উদ্যোগে "আস-সিরের গবেষণা পর্যালোচনা ২০২৩" গবেষণায় উপস্থাপন করা হয়েছে, সেখানেও বইটি সম্পর্কে গবেষণা করা হয়।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Farida, Dr; Durani, Dr Asiya (৮ মার্চ ২০২৫)। "A Comparative Analysis of Nabī-e-Raḥmat ﷺ by Abul Ḥassan ʻAlī Nadwī and Aṣaḥ al-Siyar by Ḥakīm Abū al-Barakāt ʻAbdul Raūf Danapūrī: "نبی رحمت ؐ از ابو الحسن علی ندوی "اور"اصح السیر از حکیم ابو البرکات عبدالرؤف دانا پوری" کا تقابلی جائزہ"Al-Mithaq ( Research Journal of Islamic Theology) (ইংরেজি ভাষায়)। (01): ৩৮–৫১। আইএসএসএন 2791-0997
  2. "اصح السیر (مولانا عبدالرؤف دانا پوری صاحب)"Idara e islamiat (উর্দু ভাষায়)। ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫
  3. Kashif, Muhammad; Abdullah, Dr Muhammad (২৮ মার্চ ২০২৪)। "Study of Methodology of Fiqh Al-Sīrah in Aṣaḥ Al-Siyar: اَصَحّ السَیّر فی ھَدی خیرالبشر میں فقہ السیرہ کے اسلوب کا مطالعہ"Al-Abṣār (الابصار) (ইংরেজি ভাষায়)। (1): ০১–৩৬। ডিওআই:10.52461/al-abr.v3i1.2499আইএসএসএন 2958-9169

বহিঃসংযোগ

[সম্পাদনা]