আসমানী রঙ
| আসমানী | |
|---|---|
| প্রচলিত ব্যাখ্যা | |
| ছেলে, দিবালোক, পানি, বায়ু, ফ্যাকাশে ভাব | |
| হেক্স ট্রিপলেট | #87CEEB |
| উৎস | X11 colour names |
আসমানী বলতে নীল রঙের এমন কিছু শেডকে বোঝায়, যেগুলো মেঘমুক্ত দিনের আকাশের রঙের অনুরূপ।[১] সাধারণত এটি সায়ান বা হালকা টিল রঙের একটি শেড, যদিও এর কিছু ধরন হালকা অ্যাজিউর বা হালকা নীল রঙের কাছাকাছি। শব্দটি ("আকাশি রঙের" অর্থে "স্কাই ব্লিউ" রূপে) ১৬৮১ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে বলে প্রমাণ পাওয়া যায়।[১] নিকোলা দ্য নিকোলের ১৫৭৬ সালের Les navigations, peregrinations et voyages faicts en la Turquie (তুরস্কে সম্পন্ন নৌযাত্রা, পরিভ্রমণ ও ভ্রমণসমূহ) গ্রন্থের ১৫৮৫ সালের একটি অনুবাদে উল্লেখ করা হয়েছে: "ব্যবসায়ীর পাগড়িটি অবশ্যই আকাশি রঙের হতে হবে"।[২][ভালো উৎস প্রয়োজন]

ডান পাশে প্রদর্শিত রঙটি হলো ওয়েব রঙের আসমানী।
সংস্কৃতিতে
[সম্পাদনা]খেলাধুলা
[সম্পাদনা]- আর্জেন্টিনা: আর্জেন্টিনার পতাকার রঙের অনুসরণে, যেখানে আসমানী (স্পেনীয় ভাষায় celeste) প্রধান রঙ, দেশটির অনেক ক্রীড়া দল তাদের পোশাকে এই রঙ ব্যবহার করে। এর মধ্যে রয়েছে Racing Club de Avellaneda, Belgrano de Córdoba, Racing de Córdoba, Club Atlético Temperley, Atlético de Rafaela, Villa San Carlos, Gimnasia y Esgrima de Jujuy, Gimnasia y Tiro de Salta এবং Gimnasia y Esgrima de Concepción del Uruguay। এছাড়া, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে তাদের জার্সির সাদা ও আসমানী ডোরাকাটা নকশার কারণে albicelestes নামে ডাকা হয়। জনপ্রিয় অন্যান্য খেলায়, যেমন রাগবি, ফিল্ড হকি, পোলো ও ভলিবলে, অন্যান্য উল্লেখযোগ্য জাতীয় দলও এই রঙের সমন্বয় ব্যবহার করে।
- অস্ট্রেলিয়া: আসমানী রঙ অস্ট্রেলিয়ার রাগবি লিগ দল নিউ সাউথ ওয়েলস ব্লুজ-এর প্রধান রঙ, কারণ এটি দলটির প্রতিনিধিত্ব করা রাজ্যের সরকারি রঙ।
- ভারত: ক্রিকেট, ফুটবল এবং ফিল্ড হকিসহ বিভিন্ন খেলার ভারতীয় জাতীয় দলগুলোর প্রধান রঙ আসমানী।[৩]
- ফর্মুলা ওয়ান: বেনেটন এবং পরবর্তীতে তার উত্তরসূরি রেনো দল আসমানী রঙের রেসিং কার ব্যবহার করে চালকদের ও নির্মাতাদের বিভাগে মোট চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় করে। বেনেটনের হয়ে 1994 ও 1995 সালে মাইকেল শুমাখার এবং রেনোর হয়ে 2005 ও 2006 সালে ফার্নান্দো আলোনসো এই গাড়িগুলো চালান।
- ইতালি: আসমানী রঙ রোমের লাজিও এবং নেপলসের নাপোলি ফুটবল দলগুলোর প্রধান রঙ।
- সুইডেন: মালমো এফএফ ফুটবল ক্লাব, যা সুইডেনের সর্বাধিক চ্যাম্পিয়নশিপজয়ী ক্লাব, ১৯২০ সালে আসমানী রঙের জার্সি গ্রহণ করে। সেই জার্সি এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে।
- যুক্তরাজ্য: ইংল্যান্ডের দুটি পেশাদার ফুটবল ক্লাব ঐতিহ্যগতভাবে আসমানী রঙের জার্সি পরে। ম্যানচেস্টার সিটি ১৮৯৪ সালে তাদের ঘরের মাঠের জার্সির প্রধান রঙ হিসেবে আসমানী গ্রহণ করে এবং তখন থেকে এটি ব্যবহার করে আসছে।[৪] কভেন্ট্রি সিটিও ১৯৬০-এর দশক থেকে আসমানী রঙকে তাদের প্রধান রঙ হিসেবে ব্যবহার করে আসছে। এটি ক্লাবটির ডাকনাম হিসেবেও ব্যবহৃত হয়।[৫]
- উরুগুয়ে: উরুগুয়ে জাতীয় ফুটবল দল ১৯১০ সাল থেকে আসমানী রঙের জার্সি পরে আসছে। এর সূত্রপাত হয় উরুগুয়ের ক্লাব River Plate F.C. সমসাময়িক আর্জেন্টিনার শক্তিশালী দল Alumni Athletic Club-কে পরাজিত করার সময় আসমানী রঙের জার্সি পরার পর। জাতীয় দলটির ডাকনাম লা সেলেস্তে। আর্জেন্টিনার মতো উরুগুয়েরও বেশ কয়েকটি ক্লাব দল তাদের পোশাকে আসমানী রঙ ব্যবহার করে। এর মধ্যে রয়েছে C.A. Cerro, মন্টেভিডিও সিটি টর্কে, Club Oriental de Football এবং Rocha F.C.।
রঙের সঙ্গে সম্পর্কিত ধারণা
[সম্পাদনা]ইংরেজিভাষী দেশগুলোতে আসমানী রঙ আশা, আকাঙ্ক্ষা ও সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। আকাশি চিন্তাভাবনা (sky-blue thinking) এবং আকাশই সীমা (the sky's the limit)-এর মতো বাগ্ধারায় এর প্রতিফলন দেখা যায়।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "sky blue"। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
- ↑ Cited as 1585 in Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 204; Color Sample of Sky Blue: Page 89 Plate 33 Color Sample E6.
- ↑ "BCCI unveils Team India's new jersey ahead of T20 World Cup; see first pictures"। Hindustan Times। ১৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫।
- ↑ "Manchester City"। Historical Kits। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২০।
- ↑ "Coventry City"। Historical Kits। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৩।
- ↑ "Blue Sky Thinking"। Collins Dictionary। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৬।
- ↑ "The Sky's The Limit"। Merriam-Webster। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৬।