আশ-শরিফ আল-জুরজানি
অবয়ব
আশ-শরিফ আল-জুরজানি | |
|---|---|
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৩৩৯ টাগু, আস্তারাবাদ, জুরজান[১] |
| মৃত্যু | ১৪১৪ |
| ধর্ম | ইসলাম |
| যুগ | প্রাক্তন তৈমুরি সাম্রাজ্যের সময়কাল[১] |
| অঞ্চল | শিরাজ |
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
| ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
| প্রধান আগ্রহ | কালাম (ইসলামি ধর্মতত্ত্ব), মানতিক (যুক্তি), জ্যোতির্বিজ্ঞান |
| মুসলিম নেতা | |
যাদের প্রভাবিত করেন
| |
আলী ইবনে মুহাম্মদ আল-জুরজানি (১৩৩৯-১৪১৪)[৪] (ফার্সি: علی بن محمد جرجانی) ছিলেন একজন ফার্সি[৫] বিশ্বকোষ লেখক[৪] এবং ঐতিহ্যবাদী ধর্মতত্ত্ববিদ। তিনি গুরগানের (আরবি উচ্চারণ: জুরজান, তাই তার উপাধি ছিল 'জুরজানি') আস্তারাবাদের নিকটবর্তী টাগু গ্রামে জন্মগ্রহণ করে।[৬] তিনি শিরাজে অধ্যাপক হন।[৪] ১৩৮৭ সালে তৈমুর লং যখন এই শহর লুণ্ঠন করেন, তখন তিনি সমরকন্দে চলে যান। কিন্তু ১৪০৫ সালে শিরাজে ফিরে আসেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানে অবস্থান করেন।[৪]
অবদান
[সম্পাদনা]তিনি পঁচাত্তরের অধিক গ্রন্থের লেখক।[৭] যার মধ্যে অনেকগুলি অন্যান্য বইয়ের ভাষ্য। যেগুলোর মধ্যে অন্যতম হল তাআরিফাত (تعريفات "সংজ্ঞা", জি ফ্লাগেল কর্তৃক সম্পাদিত)। এটি লিপজিগ (১৮৪৫), কনস্টান্টিনোপল (১৮৩৭), কায়রো (১৮৬৬), এবং সেন্ট পিটার্সবার্গে (১৮৯৭) প্রকাশিত হয়েছিল।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 van Ess, Josef (২০০৯)। "JORJĀNI, ZAYN-AL-DIN ABU'L-ḤASAN ʿALI"। Encyclopaedia Iranica, Vol. XV, Fasc. 1। পৃ. ২১–২৯।
- ↑ Gündüz, Sinasi, Sinasi Gunduz, and Cafer S. Yaran, eds. Change and Essence: dialectical relations between change and continuity in the Turkish intellectual tradition. Vol. 18. CRVP, 2005.
- ↑ Ragep, F. Jamil, and Alī al-Qūshjī. "Freeing Astronomy from Philosophy: An Aspect of Islamic Influence on Science." Osiris 16 (2001): 49-71.
- 1 2 3 4 5 "Jurjānī"। 1911 Encyclopædia Britannica। Volume ১৫।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) - ↑ Donzel, E. J. van (১৯৯৪)। Islamic desk reference। Internet Archive। Leiden : Brill। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-০৯৭৩৮-৪।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: প্রকাশকের অবস্থান (লিঙ্ক) - ↑ "JORJĀNI, ZAYN-AL-DIN ABU'L-ḤASAN ʿALI – Encyclopaedia Iranica"। iranicaonline.org। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২১।
- ↑ Kifayat Ullah, Al-Kashshaf: Al-Zamakhshari's Mu'tazilite Exegesis of the Qur'an, Walter de Gruyter GmbH & Co KG (2017), p. 40