বিষয়বস্তুতে চলুন

আশেরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশেরা
আশেরা
অন্যান্য নামঅথিরাত
প্রতীকগাছ
সন্তানসন্ততি
  • ৭০ পুত্র (উগারিটিক ধর্ম))
  • ৭৭ বা ৮৮ পুত্র (হিত্তীয় ধর্ম)

আশেরা প্রাচীন সেমিটিক ধর্মাবলম্বীদের একজন দেবী ছিলেন। হিট্টীয় লেখায় তিনি আসেরদু বা আসেরতু নামে [] এবং উগারিতে এলের স্ত্রী আথিরাত হিসেবে পরিচিত । [] প্রাচীন সেমিটিক সংস্কৃতিতে আশেরা ছিল প্রধানতম দেবী, যাকে প্রায়শই উর্বরতা, মাতৃত্ব এবং পবিত্র বৃক্ষের সাথে সম্পর্কিত করা হত।

আশেরাকে, ”এলাত/ এল্লাত’’ ও বলা হত, যার অর্থ এল-দেবতার স্ত্রী ,[] এবং তিনি "পবিত্র", "মহিলা" ,"দেবতাদের পূর্বপুরুষ" এর মতো বিভিন্ন উপাধি ধারণ করতেন। [] আশেরা-র মূর্তি প্রায়শই খেজুর গাছের নকশার মত হত । আশেরার মূর্তি শিশুদের দুধ খাওয়ানোকে চিত্রিত করে , যা তার মাতৃত্ব প্রতীককে তুলে ধরে। আশেরার খুঁটি উপাসনার মূর্তি হিসেবে ব্যবহৃত হত ।

আশেরা দেবীর প্রভাব ফিলিস্তিন , মিশর এবং আরব সহ বিভিন্ন অঞ্চলে ছিল , বিভিন্ন নাম এবং ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। কুন্তিলেট আজরুদ এবং খিরবেত এল-কোমের শিলালিপি অনুযায়ী প্রাচীন ইস্রায়েলে, তাকে যিহোবার সহধর্মিণী হিসেবে বিবেচনা করা হত। শাপশু , হাতোর এবং কেতেশের মতো অন্যান্য দেবীর সাথে মিল পাওয়া যায়।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

উত্তর-পশ্চিম সেমিটিক সংস্কৃতিতে আশেরা ছিল একটি গুরুত্বপূর্ণ দেবী। হিব্রু বাইবেলে , আশেরাকে আশেরা-খুঁটি নামে পরিচিত কাল্টিক কাঠের মূর্তির সাথে সম্পর্কিত করা হয়েছিল। []

প্রতীক

[সম্পাদনা]

আশেরা-র বিভিন্ন ধরণের প্রতীক ছিল। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সাধারণ প্রতীক হল গাছ,[] যা নবপ্রস্তরযুগের সময়কার বলে মনে করা হয় ।[] আশেরাকে উৎসর্গীকৃত বস্তুগুলি প্রায়শই গাছের চিত্রযুক্ত, এবং হিব্রু বাইবেলে আশেরা পূজার প্রেক্ষাপটে নিয়মিত ব্যবহৃত আশেরিম এবং আশেরোথ শব্দগুলি আশেরা খুঁটিকে বোঝায়। [] ইলাতের ৭৫০০ বছরের পুরনো কবরস্থানে আবিষ্কৃত একটি জুনিপারের ধ্বংসাবশেষকে কেউ কেউ আশেরা গাছ বলে মনে করেন।[] বাইবেলে আশেরা-খুঁটির উল্লেখ আছে। হিব্রু বাইবেলে গাছের সাথে আশেরার সম্পর্ক খুবই জোরালো। উদাহরণস্বরূপ, এটি গাছের নীচে পাওয়া যায় (১ রাজাবলি ১৪:২৩; ২ রাজাবলি ১৭:১০)), কাঠ দিয়ে তৈরি ( ১ রাজাবলি ১৪:১৫, ২ রাজাবলি ১৬:৩-৪) এবং মানুষ দ্বারা স্থাপিত (২রাজাবলি ১৭:১)।

“তোমরা তোমাদের ঈশ্বরের জন্য নির্মিত বেদীর পাশে দেবী আশেরাকে সম্মান করার জন্য কোনোও কাঠের স্তম্ভ স্থাপন করবে না। - বাইবেল, দ্বিতীয় বিবরণ ১৬:২১[]

আশেরা-খুঁটি

সিংহী প্রাচীন মধ্যপ্রাচ্যে দেবীদের জন্য একটি সর্বব্যাপী প্রতীক ছিল। আশেরা'র মূর্তিতত্ত্বে সিংহী বিশিষ্টভাবে স্থান পেয়েছে।[১০] ল্যাচিশ ইওয়ার উপর উৎসর্গমূলক শিলালিপিতে গাছের উপর এলাতের নাম আছে , যা দেবীর প্রতিনিধি হিসাবে গাছকে নির্দেশ করে।[][১১]

ল্যাচিশ ইওয়ার

অঞ্চল অনুসারে

[সম্পাদনা]

সুমের

[সম্পাদনা]

সুমেরে আশরাতুম নামে একজন আমোরীয় দেবীকে পূজা করা হত বলে জানা যায়।[১২] আমোরীয়দের সর্বোচ্চ দেবতা মারদু/আমুরুমের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন । সিপ্পার থেকে জানা যায় , হাম্মুরাবির আশ্রাতুর প্রতি উৎসর্গিত একটি চুনাপাথরের ফলকে তাকে "পাহাড়ের অধিপতি" ( বেল শাদি ) হিসেবে উল্লেখ করা হয়েছে ।[১৩]

আক্কাদ

[সম্পাদনা]

আক্কাদীয় গ্রন্থে , আশেরাকে আশিরতু হিসেবে দেখা যায়;[১৪] যদিও দেবমণ্ডলীতে তার সঠিক ভূমিকা অস্পষ্ট; হাম্মুরাবির সুমেরীয় ধর্মগ্রন্থে , তাকে আকাশ দেবতা আনুর পুত্রবধূ হিসেবে উল্লেখ করা হয়েছে । 'অশতার্থ' মেসোপটেমিয়ার দেবী ইশতারের সাথে যুক্ত বলে মনে করা হয়, যাকে কখনও কখনও অনুর কন্যা হিসেবেও চিত্রিত করা হয়।[১৫]

হিট্টাইট

[সম্পাদনা]

হিট্টীয়দের মধ্যে এই দেবীকে তার স্বামী এলকুনির্সার (" পৃথিবীর স্রষ্টা এল ") আশেরতু বা আশেরদু হিসেবে দেখা যায় , যেখানে তিনি ঝড়ের দেবতার সাথে সম্পর্কিত। [১৬]

উগারিট

[সম্পাদনা]

উগারিটিক শিলালিপিতে , আশেরাকে এলাত ( এল এর স্ত্রী) নামেও ডাকা হয়। তিনি বালের বিরুদ্ধে তার পুত্র, সমুদ্রের দেবতা যমকে সমর্থন করেন।[১৭]

আথিরাতের আরেকটি প্রধান উপাধি ছিল " দেবতাদের স্রষ্টা "। এই গ্রন্থগুলিতে, আথিরাত হলেন ʾএলের স্ত্রী; আথিরাতের সত্তর পুত্রের একটি উল্লেখ রয়েছে, সম্ভবত এটি ʾএলের সত্তর পুত্রের মতোই।

শাপশুর সাথে সমীকরণ

[সম্পাদনা]

উগারিটিক গ্রন্থগুলিতে দেবী আথিরাত এবং শাপশুর মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য প্রকাশ পায় । উভয়কেই "দ্য লেডি" ( rbt ) নামে উল্লেখ করা হয়, যা দেবতাদের সর্বোচ্চ কর্তৃত্বকে নির্দেশ করে এবং তাদেরকে দেবতাদের মা, সৃষ্টির মূল ব্যক্তিত্ব এবং মহাজাগতিক শৃঙ্খলা বজায় রাখার কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করা হয়েছে। [১৮]

ইস্রায়েল

[সম্পাদনা]

প্রাচীন ইস্রায়েলীয় ধর্মে আশেরা পূজা করা হত কিনা তা নিয়ে উল্লেখযোগ্য বিতর্ক রয়েছে ।[১৯] কিছু পণ্ডিত যুক্তি দেন যে আশেরাকে যিহোবার স্ত্রী হিসেবে পূজা করা হত,[২০][২১][২২] আবার অন্যরা এর বিরোধিতা করে যুক্তি দেন যে দেবীর পরিবর্তে কোনও ধর্মীয় স্থান বা বস্তুকে নির্দেশ করে।[১৯][২৩][২৪]

প্রভুর দৃষ্টিতে ইস্রায়েলের লোকরা মন্দ কাজ করেছিল। তারা প্রভু, তাদের ঈশ্বরকে ভুলে গিয়ে বাল এবং আশেরার মূর্ত্তির পূজা করেছিল

- বাইবেল, বিচারকচরিত ৩ঃ৭[২৫]

পবিত্র পতিতাবৃত্তি

[সম্পাদনা]

হিব্রু বাইবেলে রাজা যোশিয়ার সংস্কারের পর লেখা উপাদানগুলিতে প্রায়শই এবং স্পষ্টভাবে দেবীপূজাকে পতিতাবৃত্তির সাথে যুক্ত করা হয়েছে ।[২৬][২৭] হিব্রু শব্দ " qadishtu " , যা পূর্বে " মন্দিরের পতিতা " হিসাবে অনুবাদ করা হয়েছিল, এর আক্ষরিক অর্থ "পুরোহিত" বা "পবিত্র নারী", সেমেটিক মূল qdš থেকে , যার অর্থ "পবিত্র"। [২৮]

হিব্রু বাইবেলে

[সম্পাদনা]

হিব্রু বাইবেলে আশেরা (ʾăšērâ )বিশেষ্যটি চল্লিশ বার দেখা যায়,[১৪] হিব্রু বাইবেলে আশেরা-র সাথে গাছের সম্পর্ক খুবই দৃঢ়। পরবর্তী ইহুদি গ্রন্থগুলিতে আশেরা বা আশেরা-র অংশ হিসাবে বর্ণিত গাছগুলির মধ্যে রয়েছে আঙ্গুর , ডালিম , আখরোট , মেরিটল এবং উইলো ।[২৯] ঈশ্বর ইহুদিদেরকে "তাঁর নিজস্ব সম্পদ" হিসেবে বেছে নিয়েছিলেন এবং পৌত্তলিক বেদী ধ্বংস এবং আশেরা-খুঁটি কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন:

দ্বিতীয় বিবরণ ৭:৫-৬- “তোমাদের এই কাজ করতে হবে। তাদের পৌত্তলিক বেদীগুলো ভেঙে ফেলতে হবে, তাদের পবিত্র স্তম্ভগুলো ভেঙে ফেলতে হবে। তাদের আশেরা-খুঁটিগুলো কেটে ফেলতে হবে এবং তাদের মূর্তিগুলো পুড়িয়ে ফেলতে হবে। ”[৩০]

১ রাজাবলি ১৪:১৫- তখন সদাপ্রভু ইস্রায়েলকে স্রোতে ভাসমান নলের মতো কাঁপিয়ে দেবেন। তিনি ইস্রায়েলের লোকদের এই উত্তম দেশ থেকে উপড়ে ফেলবেন যা তিনি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলেন এবং ইউফ্রেটিস নদীর ওপারে তাদের ছড়িয়ে দেবেন, কারণ তারা উপাসনার জন্য স্থাপন করা আশেরা-খুঁটি দিয়ে সদাপ্রভুকে অসন্তুষ্ট করেছে। [৩১]

ইহুদিদেরকে নির্বাসিত করার প্রধান কারণ ছিল তার মূর্তিপূজার পাপের কারণে :

২ রাজাবলি ১৭:১৬- তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ অমান্য করে ধাতু দিয়ে দুটি বাছুর তৈরি করেছিল। তারা আশেরা-খুঁটি স্থাপন করেছিল এবং বাল দেবতা এবং আকাশের সমস্ত শক্তির পূজা করেছিল।[৩২]

মূর্তিপূজার পাপের জন্য যিহূদাকে শাস্তি দেওয়া হয়েছিল:

যিরমিয় ১৭:১-৪- “যিহূদার পাপ লোহার ছেনি দিয়ে খোদাই করা আছে—তাদের পাথরের হৃদয়ে এবং তাদের বেদীর কোণে হীরকখন্ড দিয়ে খোদাই করা আছে। এমনকি তাদের সন্তানরাও তাদের পৌত্তলিক বেদী এবং আশেরা-খুঁটিতে, প্রতিটি সবুজ গাছের নীচে এবং প্রতিটি উঁচু পাহাড়ে উপাসনা করতে যায়। তাই আমি আমার পবিত্র পর্বত - তোমাদের সমস্ত সম্পদ, ধন-সম্পদ এবং তোমাদের পৌত্তলিক মন্দিরগুলি - লুট হিসাবে তোমাদের শত্রুদের হাতে তুলে দেব, কারণ তোমাদের দেশে পাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তোমাদের জন্য আমি যে অলৌকিক সম্পত্তি রেখেছি তা তোমাদের হাত থেকে সরে যাবে। আমি তোমাদের শত্রুদের বলবো যেন তোমাদের বন্দী করে অন্য দেশে নিয়ে যায়। কারণ আমার ক্রোধ আগুনের মতো জ্বলছে যা চিরকাল জ্বলবে।” [৩৩]

ডিউটারনোমিস্টিক ইতিহাসে, আশেরা পূজার প্রতি প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে রাজাদের মূল্যায়ন করা হত, যারবিয়াম এবং রহবিয়ামের মতো দুষ্ট রাজারা আশেরা পূজাকে উৎসাহিত করেছিলেন (১ রাজা ১৪:১৫,১ রাজা ১৪:২৩), এবং আহাব এবং ঈষেবল আনুষ্ঠানিকভাবে তার ধর্মকে সমর্থন এবং প্রচার করেছিলেন (১ রাজা ১৮:১৯)। আসা, যোশিয়, যিহোশাফট এবং হিষ্কিয় (বিচারক গিদিয়োনও) এর মতো রাজারা যারা আশেরা পূজা নির্মূল করার চেষ্টা করেছিলেন (যেমন,বিচারকর্ত্তৃগণ ৬:২৫-৩০,১ রাজা ১৫:১৩,২ রাজাবলি 21:7)(যিশাইয় 27:9, যিরমিয় ১৭:১,মীখা ৫:১৪), তাদের ভালো বলা হয়েছে। এই প্রচেষ্টা সত্ত্বেও, ইস্রায়েলীয়রা আশেরা-মূর্তিটির প্রতি নিবেদিতপ্রাণ ছিল ।[৩৪]

ফিলিস্তিনি রেকর্ড

[সম্পাদনা]

একরনে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর ধ্বংসপ্রাপ্ত পাত্রে পাওয়া বিভিন্ন আংশিক শিলালিপিতে šmn "তেল", dbl "ডুমুরের পিঠা", qdš "পবিত্র", l'šrt "আশেরাকে" এবং lmqm "মন্দিরের জন্য" শব্দ রয়েছে । এটি প্রমাণ হিসাবে নেওয়া হয়েছে যে ফিলিস্তিনে আশেরা পূজা করা হত । [৩৫]

মিশরীয় সূত্রে

[সম্পাদনা]

মিশরের আঠারোতম রাজবংশের সময় থেকে , কেতেশ ("পবিত্রতা", যা কখনও কখনও কুদশু নামে পুনর্গঠিত হয়) নামে একজন সেমিটিক দেবী প্রধানত আবির্ভূত হন।

আতরাত ʾAṯrat ( কাতাবানিয়ান : 𐩱𐩻𐩧𐩩 ʾṯrt ) হিসেবে , খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি থেকে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আরবের বেশ কয়েকটি প্রাক-ইসলামিক শিলালিপিতে দেবীর নাম পাওয়া যায় । [১২][৩৬] যেহেতু তাকে কখনও কখনও চন্দ্র-দেবতা ওয়াদ এবং আম্মের সাথে উল্লেখ করা হয় , তাই তাকে তাদের উভয়েরই একজনের স্ত্রী হিসেবে বিবেচনা করা হতে পারে।

প্রত্নতাত্ত্বিক আবিষ্কার

[সম্পাদনা]

১৯২০ সাল থেকে, প্রত্নতাত্ত্বিকরা খ্রিস্টপূর্ব অষ্টম এবং সপ্তম শতাব্দীর ইস্রায়েল এবং যিহূদা জুড়ে ৮৫০টিরও বেশি পোড়ামাটির নারী মূর্তি আবিষ্কার করেছেন। প্রত্নতাত্ত্বিকদের যুক্তি, এই মূর্তিগুলি দেবী আশেরার।[৩৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Laroche, Emmanuel (১৯৬৮)। "Textes mythologiques hittites en transcription, 2e partie : Mythologie d'origine étrangère"Revue Hittite et Asianique২৬ (82): ৫–৯০। ডিওআই:10.3406/rhita.1968.1214
  2. Wyse-Rhodes, Jackie (২০১৫)। "Finding Asherah: The Goddesses in Text and Image"Image, Text, Exegesis: Iconographic Interpretation and the Hebrew Bible। Bloomsbury Publishing। পৃ. ৭১–৯০। আইএসবিএন ৯৭৮-০-৫৬৭-৫৮৮২৮-৯
  3. 1 2 3 Locatell, Christian; McKinny, Chris; Shai, Itzhaq (৩০ সেপ্টেম্বর ২০২২)। "Tree of Life Motif, Late Bronze Canaanite Cult, and a Recently Discovered Krater from Tel Burna"। Journal of the American Oriental Society১৪২ (3)। ডিওআই:10.7817/jaos.142.3.2022.ar024আইএসএসএন 2169-2289 (Access only by subscription or article purchase.)
  4. Keel, Othmar; Uehlinger, Christoph (১ জানুয়ারি ১৯৯৮)। Gods, Goddesses, And Images of God। Edinburgh: Bloomsbury Publishing। আইএসবিএন ৯৭৮-০-৫৬৭-০৮৫৯১-৭
  5. Taylor, Joan E. (১৯৯৫), "The Asherah, the Menorah and the Sacred Tree", Journal for the Study of the Old Testament, ২০ (66), University of Sheffield, Dept. of Biblical Studies: ২৯–৫৪, ডিওআই:10.1177/030908929502006602, আইএসএসএন 0309-0892, ওসিএলসি 88542166, এস২সিআইডি 170422840
  6. Ziffer, Irit (২০১০)। "Western Asiatic Tree-Goddesses"Ägypten und Levante / Egypt and the Levant২০: ৪১১–৪৩০। ডিওআই:10.1553/AEundL20s411আইএসএসএন 1015-5104জেস্টোর 23789949
  7. Olyan, Saul M. (1988). Asherah and the Cult of Yahweh in Israel. Atlanta, Georgia: Atlanta, Ga. : Scholars Press. ISBN 978-1-55540-253-2.
  8. Rich, Viktoria Greenboim (১৬ মে ২০২২)। "7,500-year-old Burial in Eilat Contains Earliest Asherah"Haaretz.com। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৩
  9. বাইবেল, দ্বিতীয় বিবরণ ১৬:২১
  10. Dever, William G. (২০০৫), Did God Have A Wife?: Archaeology And Folk Religion In Ancient Israel, Wm. B. Eerdmans Publishing, আইএসবিএন ৯৭৮০৮০২৮২৮৫২১
  11. Hestrin, Ruth (১৯৮৭)। "The Lachish Ewer and the 'Asherah"Israel Exploration Journal৩৭ (4)। Israel Exploration Society: ২১৫। আইএসএসএন 0021-2059জেস্টোর 27926074
  12. 1 2 Wiggins, Steve A. (২০০৭)। A Reassessment of Asherah: With Further Considerations of the Goddess। Gorgias Ugaritic Studies। খণ্ড ২ (2nd সংস্করণ)। Piscataway, NJ: Gorgias Press। আইএসবিএন ৯৭৮-১-৫৯৩৩৩-৭১৭-৯ওসিএলসি 171049273
  13. Context of Scripture II 2.107D, pg = II:257 (No author named; only ref: Sollberger and Kupper 1971: 219; Frayne 1990: 359-360).
  14. 1 2 Wyatt, N. (১৯৯৯)। "Asherah"। van der Toorn, K.; Becking, Bob; Horst, Pieter Willem van der (সম্পাদকগণ)। Dictionary of Deities and Demons in the Bible (2nd সংস্করণ)। Grand Rapids, Michigan: Wm. B. Eerdmans Publishing। পৃ. ৯৯–১০৫। আইএসবিএন ৯৭৮-০-৮০২৮-২৪৯১-২
  15. Hess, Richard S. (১৯৯৬)। "Asherah or Asherata?"Orientalia৬৫ (3): ২০৯–২১৯। আইএসএসএন 0030-5367জেস্টোর 43078131
  16. Hoffner, Harry A. (১৯৯৮)। Hittite myths। Scholars Press। পৃ. ৯০। আইএসবিএন ৯৭৮-০-৭৮৮৫-০৪৮৮-৪
  17. the administrative text (KTU2 4.168: 4) https://www.jstage.jst.go.jp/article/jorient/55/2/55_53/_article/-char/en
  18. Sarlo, Daniel (১ জানুয়ারি ২০২২)। "The Equation of Athirat and Shapshu at Ugarit"Ugarit Forschungen
  19. 1 2 Wyse-Rhodes, Jackie (২০১৫)। "Finding Asherah: The Goddesses in Text and Image"। Hulster, Izaak J. de; LeMon, Joel M. (সম্পাদকগণ)। Image, Text, Exegesis: Iconographic Interpretation and the Hebrew Bible। Bloomsbury Publishing। পৃ. ৭১–৯০। আইএসবিএন ৯৭৮-০-৫৬৭-৫৮৮২৮-৯
  20. Binger, Tilde (1997), Asherah: Goddesses in Ugarit, Israel and the Old Testament (1st ed.), Sheffield: Sheffield Academic Press, pp. 42–93, ISBN 9780567119766
  21. "Bible's Buried Secrets, Did God Have a Wife?"। BBC Two। ২১ ডিসেম্বর ২০১১। ১৫ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২
  22. Mills, Watson, সম্পাদক (১৯৯৭) [1990]। Mercer Dictionary of the Bible (Reprint সংস্করণ)। Mercer University Press। পৃ. ৪৯৪। আইএসবিএন ৯৭৮-০-৮৬৫৫৪৩৭৩-৭। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২০
  23. Sass, Benjamin (২০১৪)। "On Epigraphic Hebrew ʾŠR and *ʾŠRH, and on Biblical Asherah"Transeuphratène। J. Elayi – J.-M. Durand (eds.). Bible et Proche-Orient. Mélanges André Lemaire. 3 vol. (Transeuphratène 44-46; Pendé: Gabalda, 2014)। ৪৬: ৪৭–৬৬ (with Pls. ৪–৫ on ১৮৯–১৯০)। আইএসএসএন 0996-5904
  24. Blum, Erhard (২০২৩)। "Ein Götterpaar JHWH und Aschera – kultische Realität oder akademisches Konstrukt?"। Krause, Joachim J.; Markl, Dominik; Weingart, Kristin (সম্পাদকগণ)। Die Entdeckung des Politischen im Alten Testament: Festschrift für Wolfgang Oswald zu seinem fünfundsechzigsten Geburtstag (জার্মান ভাষায়)। Harrassowitz Verlag। পৃ. ২৫৯–২৮২। আইএসবিএন ৯৭৮-৩-৪৪৭-১২১৩০-৯
  25. বাইবেল, বিচারকচরিত ৩ঃ৭
  26. Ackerman, Susan (১৯৯৩)। "The Queen Mother and the Cult in Ancient Israel"Journal of Biblical Literature১১২ (3): ৩৮৫–৪০১। ডিওআই:10.2307/3267740জেস্টোর 3267740
  27. Bowen, Nancy (২০০১)। "The Quest for the Historical Gĕbîrâ"। Catholic Biblical Quarterly৬৪: ৫৯৭–৬১৮।
  28. Bird, Phyllis A. (২০২০)। Harlot or Holy Woman?: A Study of Hebrew Qedešah। Penn State Press। পৃ. ৬। আইএসবিএন ৯৭৮-১-৬৪৬০২-০২০-১
  29. Danby, Herbert (১৯৩৩)। The Mishnah: Translated from the Hebrew With Introduction and Brief Explanatory Notes। Oxford: Oxford University Press। পৃ. ৯০, ১৭৬। আইএসবিএন ৯৭৮০১৯৮১৫৪০২০ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  30. দ্বিতীয় বিবরণ ৭:৫-৬
  31. ১ রাজাবলি ১৪:১৫
  32. ২ রাজাবলি ১৭:১৬
  33. যিরমিয় ১৭:১-৪
  34. "What Is an Asherah?"। bibleodyssey.org। ৮ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  35. Gitin, Seymour; Dothan, Trude; Naveh, Joseph (১৯৯৭)। "A Royal Dedicatory Inscription from Ekron"Israel Exploration Journal৪৭ (1/2)। Israel Exploration Society: ১–১৬। আইএসএসএন 0021-2059জেস্টোর 27926455। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  36. Wyatt, N. (২০০৩), Religious Texts from Ugarit (2nd সংস্করণ), London: Sheffield Academic Press
  37. "Who Is Asherah in the Bible?"। www.learnreligions.com। ৮ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।