বিষয়বস্তুতে চলুন

আশা দেবী সিনহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশা দেবী সিনহা
বিহার বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০০৫  ২০২০
পূর্বসূরীরাম নন্দ যাদব
উত্তরসূরীরিতলাল যাদব
নির্বাচনী এলাকাদানাপুর
ব্যক্তিগত বিবরণ
জন্মআশা দেবী
(1966-03-01) ১ মার্চ ১৯৬৬ (বয়স ৬০)[]
সারারি, দানাপুর পাটনা
রাজনৈতিক দলবিজেপি
দাম্পত্য সঙ্গীসত্যনারায়ণ সিনহা
বাসস্থানদানাপুর, বিহার
প্রাক্তন শিক্ষার্থীনন ম্যাট্রিক
জীবিকারাজনীতিবিদ সমাজকর্মী

আশা দেবী সিনহা (জন্ম: ১ মার্চ ১৯৬৬)[] বিহারের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০০৫ সালের ফেব্রুয়ারি, ২০০৫ সালের অক্টোবর, ২০১০ সাল এবং ২০১৫ সালে দানাপুর থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিত্ব করে বিহার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, আশা দেবী রিতলাল যাদবের মুখোমুখি হন, যার লোকেরা তাঁর স্বামী সত্যনারায়ণ সিনহাকে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আশা দেবী বিহারের পাটনা জেলার দানাপুর থেকে এসেছেন। তিনি বিয়ে করেছিলেন বিজেপি নেতা সত্যনারায়ণ সিনহাকে। সত্যনারায়ণ ২০০২ সালের উপনির্বাচনে বিজেপির টিকিটে দানাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু রমা নন্দ যাদবের কাছে হেরে যান।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০০৫ সালের ফেব্রুয়ারিতে বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করে আশা দেবী দানাপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। ২০০৫ সালের অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনে তিনি আসনটি ধরে রাখেন এবং ২০১০ সালের বিহার বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করেন।[] ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে তিনি চতুর্থবারের মতো জয়লাভ করেন আরজেডির রাজ কিশোর যাদবকে ৫,২০৯ ভোটের ব্যবধানে পরাজিত ক'রে। কিন্তু পরবর্তী নির্বাচনে ২০২০ সালে তিনি রিতলাল যাদবের কাছে হেরে যান। অভিযোগ রয়েছে প্রায় ১৭ বছর আগে রিতলাল তাঁর স্বামী সত্যনারায়ণ সিনহাকে প্রকাশ দিবালোকে গুলি করে হত্যা করেছিলেন।[][] রিতলাল যাদবের কারাদণ্ডের পর, আশা দেবী ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করে টানা চারটি নির্বাচনে (২০০৫ সাল থেকে ২০১৫ সালের নির্বাচন) দানাপুর আসন জিতেছিলেন।[][][] কিন্তু ২০২০ সালের নির্বাচনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের রিতলাল যাদবের কাছে ১৫,৯২৪ ভোটের ব্যবধানে হেরে যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Member Profile Danapur MLA" (পিডিএফ)Bihar Vidhan Sabha। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৫
  2. "Asha Devi(Bharatiya Janata Party(BJP)):Constituency- DANAPUR(PATNA) - Affidavit Information of Candidate:"myneta.info। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  3. 1 2 "Bihar assembly elections: 'Don' to face wife of neta he allegedly shot"The Times of India। ১৫ অক্টোবর ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  4. 1 2 "Bihar assembly elections: 'Don' to face wife of neta he allegedly shot"The Times of India। ১৫ অক্টোবর ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  5. "Danapur sitting MLA and BJP candidate Asha Sinha wins"The Times of India। ২৪ নভেম্বর ২০১০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  6. "Danapur Election Results 2020 | Bihar Election Results | Elections 2020 -"ndtv.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  7. Kumar, Avinash (১৩ অক্টোবর ২০২০)। "Bihar Assembly Election 2020: BJP Danapur MLA Asha Sinha to contest against RJD's Ritlal Yadav, accused of killing her husband"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  8. "Bihar polls: In seat once represented by Lalu, murder accused queers son's development pitch"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  9. "Bihar Election Results Highlights: In a gripping battle for Bihar, can the Grand Alliance close in on NDA?"The Economic Times। ১১ নভেম্বর ২০২০। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]