বিষয়বস্তুতে চলুন

আশরাফ দারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশরাফ দারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আশরাফ জুহাইর দারি
জন্ম (1999-05-06) ৬ মে ১৯৯৯ (বয়স ২৬)
জন্ম স্থান কাসাব্লাঙ্কা, মরক্কো
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ১৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৫০, ১১ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আশরাফ জুহাইর দারি (আরবি: أشرف داري; জন্ম: ৬ মে ১৯৯৯; আশরাফ দারি নামে সুপরিচিত) হলেন একজন মরক্কী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মরক্কো জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০১৭ সালে, দারি মরক্কো অনূর্ধ্ব-২০ দলের হয়ে মরক্কোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত মরক্কোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে মরক্কোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মরক্কোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আশরাফ জুহাইর দারি ১৯৯৯ সালের ৬ই মে তারিখে মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

দারি মরক্কো অনূর্ধ্ব-২০ এবং মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১০ই অক্টোবর তারিখে তিনি ইতালি অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে মরক্কো অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১১ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
মরক্কো২০২১
২০২২
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "First Team Players" [প্রথম দলের খেলোয়াড়]alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। আল আহলি স্পোর্টিং ক্লাব। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "الموقع الرسمي لرابطة الأندية المحترفة المصرية" [মিশরীয় পেশাদার ক্লাব অ্যাসোসিয়েশনের দাপ্তরিক ওয়েবসাইট]egyptianproleague.com (আরবি ভাষায়)। মিশরীয় প্রিমিয়ার লিগ। ৬ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Al Ahly SC » Squad 2024/2025" [আল আহলি স্পোর্টিং ক্লাব » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2926398

বহিঃসংযোগ

[সম্পাদনা]