বিষয়বস্তুতে চলুন

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশরাফ উদ্দিন
অবসর গ্রহণের দিনে চুন্নু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু
জন্ম (1956-08-01) ১ আগস্ট ১৯৫৬ (বয়স ৬৯)
জন্ম স্থান নারায়ণগঞ্জ, বাংলাদেশ
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭৩ দিলকুশা
১৯৭৪ রহমতগঞ্জ
১৯৭৫–১৯৮৮ ঢাকা আবাহনী
জাতীয় দল
১৯৭৫–১৯৮৫ বাংলাদেশ ৫০ (১৭)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু (জন্ম: ১ আগস্ট ১৯৫৬; আশরাফ উদ্দিন চুন্নু নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়[][][] চুন্নু তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

১৯৭৩ সালে, বাংলাদেশী ক্লাব দিলকুশার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করেছিলেন। অতঃপর ১৯৭৪ সালে তিনি রহমতগঞ্জে যোগদান করেছিলেন। রহমতগঞ্জেও তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছিলেন। সর্বশেষ ১৯৭৫–৭৬ মৌসুমে, তিনি রহমতগঞ্জ হতে ঢাকা আবাহনীতে যোগদান করেছিলেন; ঢাকা আবাহনীর হয়ে ১৪ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

১৯৭৫ সালে, চুন্নু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ৫০ ম্যাচে ১৭টি গোল করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ১৯৫৬ সালের ১লা আগস্ট তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

১৯৭৫ সালে, চুন্নু এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেকের প্রায় ৪ বছর পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছিলেন; ১৯৭৯ সালের সালের ১৬ই জানুয়ারি তারিখে, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছিলেন।

১৯৮৩ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ড কাপে নেপালকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করার ম্যাচে প্রথম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন চুন্নু। পরবর্তীকালে ১৯৮৫ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচে গোল করার মাধ্যমে বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম বাংলাদেশী হিসেবে গোল করেছেন। ৩০শে মার্চ তারিখের উক্ত ম্যাচে বাংলাদেশ ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। ম্যাচে এক গোল পিছিয়ে থাকা দলকে ৪২ মিনিটে গোল করে সমতায় ফিরিয়েছিলেন চুন্নু। শেষ মুহূর্তে অবশ্য বাংলাদেশ আরেকটি গোল হজম করে। উক্ত আসরের বাছাইপর্বে ২রা এপ্রিল তারিখের ম্যাচে বাংলাদেশ প্রথম জয় পায়, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে উক্ত ম্যাচে বাংলাদেশ ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। উক্ত ম্যাচে কায়সার হামিদ এবং চুন্নু গোল দুটি করেছিলেন।

১৯৮৫ সালে চুন্নু ৩২ বছর বয়সে বাংলাদেশের তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে, তার ১০ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ৫০ ম্যাচে ১৭টি গোল করেছিলেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লিগের অধীনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চুন্নু ১৯৯৬ সালে জাতীয় ফুটবলার হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ২০০৩ সালে তিনি ঢাকা আবাহনীর পরিচালক[] এবং ফুটবল সচিবের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সচিবেরও দায়িত্ব পালন করেছিলেন।[][] এছাড়াও তিনি শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান ছিলেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

খেলোয়াড়ি জীবন শেষ করার পর আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু স্বল্প সময়ের জন্য রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।[]

তিনি নারায়ণগঞ্জ-৪ আসন (সিদ্ধিরগঞ্জ–ফতুল্লা) থেকে প্রার্থী হন। একই নির্বাচনে আরও কয়েকজন সাবেক ক্রীড়াবিদও অংশগ্রহণ করেন, যা সে সময়ে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। তবে চুন্নু নির্বাচনে বিজয়ী হতে পারেননি। নির্বাচনের পর তিনি কিছু সময় স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chunnu picks France, Brazil as probable semi-finalists"The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  2. "'Blame it on Salahuddin'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  3. "Sheikh Russel clinch title"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  4. "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 119"দ্য ডেইলি স্টার। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  5. "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 448"দ্য ডেইলি স্টার। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  6. "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 622"দ্য ডেইলি স্টার। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  7. "Abahani win seven-goal thriller against Sk Jamal"The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯
  8. "চুন্নুর স্মৃতিতে '৯১ নির্বাচন"ঢাকা পোস্ট। 2024-01-XX। সংগ্রহের তারিখ 2026-05-02 {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)