বিষয়বস্তুতে চলুন

আশরাফুল হক (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
আশরাফুল হক
উপাচার্য
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৫ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীমুহাম্মদ ফাজলী ইলাহী
ব্যক্তিগত বিবরণ
জন্মরংপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

আশরাফুল হক একজন বাংলাদেশী তড়িৎ প্রকৌশলী। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

আশরাফুল রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড থেকে ১৯৯৩ সালে স্নাতকোত্তর এবং ১৯৯৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

আশরাফুল হক ১৯৮৬ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০০৬ সাল পর্যন্ত সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ছাত্রী হলের প্রভোস্ট, রিসার্চ এক্সটেনশন, অ্যাডভাইজরি সার্ভিসেস অ্যান্ড পাবলিকেশনস (আরইএএসপি)-এর প্রধান, ইইই বিভাগের প্রধান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন এবং আইইউটি-এর ভারপ্রাপ্ত উপ-উপাচার্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[]

আশরাফুল হক ২০২৪ সালের ২৭ আগস্ট আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

গবেষণা ও প্রকাশনা

[সম্পাদনা]

আন্তর্জাতিক জার্নালে তার ৪১টি গবেষণাপত্র এবং ৫৯টি কনফারেন্স প্রসিডিংস প্রকাশিত হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে পাওয়ার ইলেকট্রনিক্সের প্রয়োগ নিয়ে গবেষণার সঙ্গে সম্পৃক্ত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য"কালবেলা। ৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 "অধ্যাপক ড. আশরাফুল হক-এর জীবনবৃত্তান্ত"আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  3. "আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফুল হক"বণিক বার্তা। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  4. 1 2 "আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল হক"জাগোনিউজ২৪.কম। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪