আশফাক আফ্রিদি
| ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | সাহিবজাদা মোহাম্মদ আশফাক খান আফ্রিদি | ||||||||||||||||||||||||||
| জন্ম | ২৫ অক্টোবর ১৯৮৭ করাচি, সিন্ধু, পাকিস্তান | ||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ স্পিনার | ||||||||||||||||||||||||||
| ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||
| সম্পর্ক | শহীদ আফ্রিদি (ভাই) তারিক আফ্রিদি (ভাই) | ||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||
| বছর | দল | ||||||||||||||||||||||||||
| ২০০৮/০৯ | করাচি ব্লুস | ||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৯ জুলাই ২০২২ | |||||||||||||||||||||||||||
সাহেবজাদা মোহাম্মদ আশফাক খান আফ্রিদি (উর্দু : اشفاق آفریدی) হলেন একজন পাকিস্তানি ক্রিকেটার। তিনি আশফাক আফ্রিদি নামে পরিচিত। [১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আফ্রিদি সিন্ধুর করাচিতে ২৫ অক্টোবর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সুফি পীর (শিক্ষক বা আধ্যাত্মিক গুরু) পরিবারের সদস্য। তার দাদা মাওলানা মুহাম্মদ ইলিয়াস ছিলেন তিরাহ উপত্যকার একটি এলাকা ভুটান শরীফের একজন সুপরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব।[২] তার নানা সাহেবজাদা আব্দুল বাকি ১৯৪৭-১৯৪৮ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তার প্রচেষ্টার জন্য গাজী-ই-কাশ্মীর (কাশ্মীর বিজয়ী) উপাধিতে ভূষিত হন।[৩][৪] তার ভাই শহীদ আফ্রিদি পাকিস্তানি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।[৫][৬][৭] তার আরেক ভাই তারিক আফ্রিদি লিস্ট-এ এবং প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন।
ঘরোয়া ক্যারিয়ার
[সম্পাদনা]২০০৮-০৯ সালের কায়েদ-ই-আজম ট্রফিতে করাচি ব্লুজের হয়ে অ্যাবোটাবাদের বিপক্ষে আফ্রিদি তার একমাত্র প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেন। প্রথম ইনিংসে আফ্রিদি ৩৮(৩৭) রান করেন এবং ৫ ওভার বোলিং করে ৩৯ রান দিয়েও কোন উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে আফ্রিদি ৩(৯) রান করেন এবং বোলিং করেননি। অ্যাবোটাবাদ ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয়। [৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ashfaq Afridi profile and biography, stats, records, averages, photos and videos"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ Peter Oborne, Wounded Tiger: A History of Cricket in Pakistan, Simon and Schuster, 2015, p. 515
- ↑ "My grandfather was 'Ghazi-e-Kashmir', therefore Kashmir belongs to me: Shahid Afridi"। Dialogue Pakistan (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০১৯। ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ "Modi will be remembered as 'Hitler' after death: Shahid Afridi"। Dunya News (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২০।
- ↑ "Shahid Afridi profile and biography, stats, records, averages, photos and videos"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ "Shahid Afridi named Pakistan Twenty20 captain, Mibah-ul-Haq confirmed as World Cup skipper"। Sky Sports (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ "Shahid Afridi resigns as Pakistan's T20 captain"। Sky Sports (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ "Full Scorecard of Karachi B vs Abbottabad Group B 2008/09 - Score Report | ESPNcricinfo.com"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে আশফাক আফ্রিদি (ইংরেজি)