আল হাসান মসজিদ
| আল হাসান মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | বুসাইতেন [১][২] |
| দেশ | বাহরাইন |
| স্থানাঙ্ক | ২৬°১৬′৩৪″ উত্তর ৫০°৩৫′৫৭″ পূর্ব / ২৬.২৭৬২° উত্তর ৫০.৫৯৯১° পূর্ব |
| স্থাপত্য | |
| স্থাপত্য শৈলী | ইসলামিক |
| সম্পূর্ণ হয় | ২০১৮ [৩] |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ২০০০ [৩] |
| গম্বুজসমূহ | ১২ [১][৩] |
| গম্বুজের ব্যাস (বাহিরে) | ১০.৫ মিটার |
| মিনার | ২ |
| মিনারের উচ্চতা | ৫৫ মিটার |
| স্থানের এলাকা | ৯৪০০ স্কয়ার মিটার |
আল হাসান মসজিদ বাহরাইনের বুসাইতেন শহরে অবস্থিত আধুনিক ইসলামিক স্থাপত্যের আদলে তৈরি ঐতিহ্যবাহী একটি মসজিদ। [১] মোহাম্মদ বিন ইউসুফ আল-হাসান মসজিদটি নির্মাণ করেন এবং তার নামেই মসজিদটির নামকরণ করা হয়।
স্থাপত্য
[সম্পাদনা]তুরস্কের স্থপতিদের দ্বারা মসজিদটির ডিজাইন বা নকশা করা হয় এবং ২০১৬ সালে কাজ শুরু হয়ে দুই বছর পর ২০১৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। [৩] আল হাসান মসজিদে রয়েছে দুটি মিনার যেগুলো উসমানীয় স্থাপত্যের আদলে তৈরি এবং মিনারগুলোর উচ্চতা ৫৫ মিটার তাই অনেক দূর থেকেও এগুলো দেখা যায়। তাছাড়া মসজিদটিতে আছে মোট ১২টি গম্বুজ। [১] প্রধান গম্বুজটি ৪টি মাঝারি আকারের গম্বুজ দ্বারা বেষ্টিত এবং তাদের নীচে আরো ৭টি ছোট গম্বুজ রয়েছে। [৩]
গম্বুজগুলো আরব আমিরাত থেকে আনা ফাইবারগ্লাস দিয়ে তৈরি। [৩] দরজাগুলো ভারত থেকে সেগুন কাঠ দিয়ে তৈরি করে আনা হয়েছে। তাছাড়া মসজিদের কার্পেট ও ২১ টি ঝাড়বাতি তুরস্কে তৈরি করা হয়েছে।
মসজিদটিতে রয়েছে দুটি নামজের জায়গা, একটি কুরআন কেন্দ্র, দুটি অনুষ্ঠান হল, একটি মিডিয়া সেন্টার। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পরিচ্ছন্নতাকর্মী এবং অন্যান্য কর্মীদের জন্য রয়েছে আলাদা থাকার জায়গা। মসজিদটিতে মোট দুই হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে।
মসজিদের মিহরাবটি মিশরীয় প্রকৌশলী এবং বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছে যা দেখতে অনেকটা মিশরীয় স্থাপত্যের মত।
পর্যটন
[সম্পাদনা]নামাজ ও ধর্মীয় কাজের পাশাপাশি ২০২২ সালে মসজিদটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং সকল ধর্মের মানুষ এখানে আসতে পারেন। [২][৩]
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Most Beautiful Mosques to Pray Eid Al Fitr in Bahrain"। Bahrain Moments (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
- 1 2 "Al-Hasan Mosque in Busaiteen is now open for tours"। GDN Life (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
- 1 2 3 4 5 6 7 "Opening doors to all"। Gulf Weekly (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।