বিষয়বস্তুতে চলুন

আল ইয়াউম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল ইয়াউম
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকদার আল ইয়াউম প্রেস, মুদ্রণ ও প্রকাশনা
প্রকাশকদার আল ইয়াউম প্রেস, মুদ্রণ ও প্রকাশনা
প্রধান সম্পাদকসুলাইমান আবা হুসেন
প্রতিষ্ঠাকাল১৯৬৫; ৬১ বছর আগে (1965)
রাজনৈতিক মতাদর্শসরকারপন্থী
ভাষাআরবি
সদর দপ্তরদামাম
দেশসৌদি আরব
ওসিএলসি নম্বর৪২৩১৬৩৬৭
ওয়েবসাইটআল ইয়াউম

আল ইয়াউম (আরবি: اليوم; দিন অথবা আজ) এটি সৌদি আরবের দামাম শহর থেকে প্রকাশিত একটি আরবি দৈনিক পত্রিকা, যা সাধারণভাবে সরকারপন্থী বলে ধারণা করা হয়।[] ১৯৬৫ সাল থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।

ইতিহাস ও মালিকানা

[সম্পাদনা]

১৯৬৫ সালে দামাম শহর থেকে আল ইয়াউম পত্রিকার যাত্রা শুরু হয়।[][] শুরুতে এটি ছিল সাপ্তাহিক একটি আট পৃষ্ঠার ম্যাগাজিন। ধীরে ধীরে এর প্রকাশের সংখ্যা ও আকার বাড়তে থাকে, আর ১৯৭৮ সালে এটি দৈনিক পত্রিকায় রূপ নেয়।[] পত্রিকাটি দার আল ইয়াউম প্রিন্টিং ও প্রকাশনা সংস্থার মালিকানায় এবং তত্ত্বাবধানে প্রকাশিত হয়।[][] আল ইয়াউম পত্রিকার কেন্দ্রীয় কার্যালয় দামামা শহরে।[][]

আল ইয়াউম-এর প্রধান সম্পাদক হিসেবে হামিদ ঘুয়ারফি ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন; তবে সে বছর সৌদি সরকারের সমালোচনা করায় তিনি বরখাস্ত হন।[] এই পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদকদের একজন ছিলেন উসমান আল ওমেইর, যিনি বর্তমানে উদারপন্থী আরবি সংবাদমাধ্যম ‘এলাফ’-এর প্রতিষ্ঠাতা ও মালিক।[১০] পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে মুহাম্মদ আবদাল্লাহ আল ওয়াইলও এক সময় দায়িত্বে ছিলেন।[]

দৈনিক পত্রিকাটি মধ্যপ্রাচ্যের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় সংবাদপত্র হিসেবে আইএফআরএ আইএসও সনদ লাভ করে। এটি মুদ্রণে শ্রেষ্ঠত্বের জন্য মধ্যপ্রাচ্যের প্রথম সংবাদপত্র হিসেবে আইএফআরএ এশিয়া পুরস্কার অর্জন করে। এছাড়াও, পত্রিকাটি মধ্যপ্রাচ্যের প্রথম সংবাদপত্র হিসেবে ওয়ান-ইফরা স্টার ক্লাব এবং কালার কোয়ালিটি ক্লাবের সদস্যপদ লাভ করে।[]

বিষয়বস্তু ও বিন্যাস

[সম্পাদনা]

আল ইয়াউম পূর্বাঞ্চল প্রদেশের স্থানীয় পত্রিকা হওয়ায়, ১৯৭৯ সালের কাতিফ বিদ্রোহের আগে এই অঞ্চলের স্থানীয় জনগণের নেতিবাচক জীবনযাত্রার পরিস্থিতি সমালোচনামূলকভাবে তুলে ধরেছিল।[১১]

পত্রিকাটি মূলত দামাম এবং এর কাছাকাছি অঞ্চলের খবর প্রকাশ করে।[] এটি সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর পাঠকদের আগ্রহের বিষয় আঞ্চলিক খবর, খেলার ইভেন্ট এবং সামাজিক সমস্যাগুলোও তুলে ধরে।[১২] পত্রিকাটি ২৮টি রঙিন এবং সাদাকালো পৃষ্ঠা সম্বলিত একটি বড় আকারের ট্যাবলয়েড বিন্যাসে প্রকাশিত হয়।[]

বিতরণ ও প্রচলন

[সম্পাদনা]

যদিও এই পত্রিকাটি স্থানীয় খবরের ওপর বেশি মনোযোগ দেয় এবং প্রধানত পূর্বাঞ্চলীয় প্রদেশেই এর প্রচার সীমাবদ্ধ, তবুও,[১৩] এটি পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে বিস্তৃতভাবে বণ্টিত সরবরাহ করা হয়।[১২] এটি পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান শীর্ষস্থানীয় সংবাদপত্র।[][১৪]

১৯৭৫ সালে এই পত্রিকাটি ৬,০০০ কপি বিক্রি হয়েছিল।[১৫] ধারণা করা হয়, ২০০৩ সালে ‘আল ইয়াউম’-এর প্রচার সংখ্যা ছিল ৮০,০০০ কপি।[১৬][১৭] ২০০৭ সালে এর প্রচার সংখ্যা ছিল ১ লক্ষ ৩৫ হাজার কপি।[]

নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার

[সম্পাদনা]

যদিও এই দৈনিকটিকে সরকারপন্থী হিসেবে বর্ণনা করা হয়, তবুও এর সংবাদদাতাদের বরখাস্ত ও গ্রেফতারের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮২ সালে এর একজন প্রতিবেদককে দুই বছরের জন্য আটক করা হয়েছিল।[] ওই বছরের মে মাসে সৌদি সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়। কারণ এর সাহিত্য সাময়িকী সৌদি আরবের কমিউনিস্ট পার্টি এবং আরব উপদ্বীপের সোশ্যালিস্ট অ্যাকশন পার্টির (হিজব আল-আমাল আল-ইশতিরাকি ফি আল-জাজিরা আল-আরাবিয়্যা) ঘনিষ্ঠ প্রগতিশীল ও বামপন্থী তরুণ লেখকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল।[][১৮]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Saudi Arabia. Newspapers and Magazines Online"World Press। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২
  2. 1 2 3 "Arab Media Review" (পিডিএফ)Anti-Defamation League। জুলাই–ডিসেম্বর ২০১০। ১৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১২
  3. 1 2 Anthony Shoult (২০০৬)। Doing Business with Saudi Arabia। GMB Publishing Ltd। পৃ. ২৭৭। আইএসবিএন ৯৭৮-১-৯০৫০৫০-৬৭-৩
  4. "The press in Saudi Arabia"BBC News। ১৩ ডিসেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২
  5. 1 2 "Saudi Arabia. Media Market Description" (পিডিএফ)World Association of Newspapers। ২০০৮। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২
  6. "Dar Al Youm for Press, Printing and Publication"AME INFO। ১৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২
  7. 1 2 3 "Al Yaum in Saudi Arabia books KBA Continent extension"WAN IFRA। ৬ মে ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৩
  8. Andrew Leber (২০২০)। "Seek Fact From Texts: Saudi Media on China Amid the COVID-19 Pandemic"Asian Journal of Middle Eastern and Islamic Studies১৪ (4): ৫৩৮–৫৫৩। ডিওআই:10.1080/25765949.2020.1841993এস২সিআইডি 228820450
  9. 1 2 3 Said Aburish (২০০৫)। The Rise, Corruption and Coming Fall of the House of Saud: With an Updated Preface। London: Bloomsbury Publishing। পৃ. ২১৪। আইএসবিএন ৯৭৮-০-৭৪৭৫-৭৮৭৪-১
  10. Sam Morris (১৭ জানুয়ারি ২০১২)। "New Nomination List for 2012 Media Awards"। The Next Century Foundation। ৩১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২
  11. Toby Craig Jones (মে ২০০৬)। "Rebellion on the Saudi Periphery: Modernity, Marginalization, and the Shiʿa Uprising of 1979"International Journal of Middle East Studies৩৮ (2): ২১৩–২৩৩। ডিওআই:10.1017/S0020743806412320জেস্টোর 3879971এস২সিআইডি 143066112
  12. 1 2 "Al Yaum Newspaper Saudi Arabia"Knowledge View। ১৬ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২
  13. Naomi Sakr (২০০৩)। "Dynamics of GCC press–government relations in the 1990s"। Tom Pierre Najem; Martin Hetherington (সম্পাদকগণ)। Good Governance in the Middle East Oil Monarchies। New York: Routledge Courzon। পৃ. ১১৪। আইএসবিএন ৯৭৮-১-১৩৮৩-৬২১৩-০
  14. "Al-Yaum in Saudi Arabia books KBA Continent extension"Koenig and Bauer Group। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪
  15. Bilal Ahmad Kutty (১৯৯৭)। Saudi Arabia under King Faisal (পিডিএফ) (অভিসন্দর্ভ)। Aligarh Muslim University। পৃ. ৮৫-৮৬।
  16. David E. Long (২০০৫)। Culture and customs of Saudi Arabia। Westport, CT: Greenwood Publishing Group। পৃ. ৮৪আইএসবিএন ৯৭৮-০-৩১৩৩-২০২১-৭
  17. William A. Rugh (২০০৪)। Arab Mass Media: Newspapers, Radio, and Television in Arab Politics। Westport, CT; London: Praeger। পৃ. ৬১। আইএসবিএন ৯৭৮-০-২৭৫-৯৮২১২-৬
  18. Toby Matthiesen (২০২০)। "The Cold War and the Communist Party of Saudi Arabia, 1975–1991"Journal of Cold War Studies২২ (3): ৩৫, ৪৬। ডিওআই:10.1162/jcws_a_00950এস২সিআইডি 221118100

বহিঃসংযোগ

[সম্পাদনা]