বিষয়বস্তুতে চলুন

আল-নূর মসজিদ (মরক্কো)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
colspan="2" class="infobox-above" style="background-color:
  1. D3D3D3" |আল-নূর মসজিদ

আল-নূর মসজিদ হল ফেস-মেকনেস অঞ্চলের ইফরান প্রদেশের পাহাড়ি শহর আজরুতে অবস্থিত একটি মসজিদ। এটি মধ্য অ্যাটলাসের বৃহত্তম ধর্মীয় ভবন। মসজিদটি মরক্কোর প্রয়াত রাজা দ্বিতীয় হাসান [] ১৯৮৭ সালের সেপ্টেম্বরে নির্মাণ করেছিলেন। ২০০০ সালে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এটি উদ্বোধন করেছিলেন। []

বিবরণ

[সম্পাদনা]

আল-নূর মসজিদটি ৫,৭০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে ৫,০০০ মুসল্লির নামাজ পড়ার ক্ষমতা রয়েছে। মসজিদটি দুটি তলা নিয়ে গঠিত। নিচতলা পুরুষদের জন্য এবং প্রথম তলা মহিলাদের জন্য। এতে একটি জলের ফোয়ারা, একটি অজু করার জায়গা এবং অতিরিক্ত লোক ধারণ করার মত জায়গাও রয়েছে। এই মসজিদের নির্মাণ বাজেট ১ বিলিয়ন দিরহামে পৌঁছেছিল এবং এর আসবাবপত্রের জন্য অতিরিক্ত ১৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করা হয়েছিল। []

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৭ সালের সেপ্টেম্বরে বাদশাহ দ্বিতীয় হাসান আল-নূর মসজিদের নির্মাণকাজ শুরু করেন, কিন্তু এতে উল্লেখযোগ্য বিলম্ব হয়। ২০০০ সালের ডিসেম্বরে রাজা ষষ্ঠ মোহাম্মদ এটি উদ্বোধন করেন, যিনি পরে ২০০৪ সালের সেপ্টেম্বরে সেখানে শুক্রবারের নামাজ আদায় করেন।

ফটো গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "La mosquée Annour d'Azrou (Les Alaouites)"। ২২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. MATIN, LE। "S.M. le Roi accomplit la prière de vendredi à la mosquée «Ennour» d'Azrou : Dans son prêche, l'imam souligne que l'Islam est une religion de science et de tolérance"lematin.ma (ফরাসি ভাষায়)। ৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩
  3. MATIN, LE। "S.M. le Roi accomplit la prière de vendredi à la mosquée «Ennour» d'Azrou : Dans son prêche, l'imam souligne que l'Islam est une religion de science et de tolérance"lematin.ma (ফরাসি ভাষায়)। ৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩MATIN, LE. "S.M. le Roi accomplit la prière de vendredi à la mosquée «Ennour» d'Azrou : Dans son prêche, l'imam souligne que l'Islam est une religion de science et de tolérance". lematin.ma (in French). Archived from the original on 2023-07-07. Retrieved 2023-07-07.