আল-কুদ্স দিবস
| আল-কুদ্স দিবস | |
|---|---|
| পালনকারী | ইরান, এবং অন্যান্য মুসলিম দেশ ও সংগঠনসমূহ |
| ধরন | ধর্মীয় ও রাজনৈতিক |
| তাৎপর্য | ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, ইসরাইল কর্তৃক পবিত্র জেরুযালেম শহর জবরদখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ; ফিলিস্তিনী জনগণের সাথে একাত্মতা প্রকাশ |
| শুরু | রমজান মাসের শেষ শুক্রবার |
| সম্পর্কিত | জায়নবাদ-বিরোধী |
আল-কুদস দিবস বা আন্তর্জাতিক আল-কুদস দিবস (ফার্সি ভাষায়- روز جهانی قدس) প্রতি বছর রমযান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল।[১] এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনী জনগণের সাথে একাত্মতা প্রকাশ, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুযালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। জেরুযালেম শহরের অপর নাম 'কুদস' বা 'আল-কুদস' (আরবী ভাষায়)।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ইবরাহীম ইয়াজদি সর্বপ্রথম আল-কুদস দিবস র্যালি আয়োজনের ধারণা দেন। তারপর আয়াতুল্লাহ খোমেইনী ১৯৭৯ সালে ইরানে এর প্রবর্তন করেন।[২] এর পর থেকে ইরান সরকার প্রতি বছর আল-কুদস দিবসে প্যারেড আয়োজন করে আসছে।[৩][৪]

আল-কুদস দিবস অন্যান্য অনেক আরব ও অনারব মুসলিম দেশেও পালন করা হয়। সেই সাথে পূর্ব জেরুযালেমে ইসরাইলী সামরিক দখলদারিত্বের প্রতিবাদ করা হয়।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rafsanjani invited Iranian people to attend the Quds day, BBC Persian
- ↑ Yitzhak Reiter (২০০৮)। Jerusalem and its role in Islamic solidarity। Palgrave Macmillan। পৃ. ১৪২। আইএসবিএন ০-২৩০-৬০৭৮২-৯, ৯৭৮০২৩০৬০৭৮২৮।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য) - ↑ Iranians rally on 'al-Quds Day', aljazeera.net, (September 18, 2009 )
- ↑ Iran eyewitness: protest videos, BBC, ( September 18, 2009)
- ↑ Sokolski, Henry D. (২০০৭)। Gauging U.S.-Indian strategic cooperation। Strategic Studies Institute, U.S. Army War College। পৃ. ১৬৬। আইএসবিএন ৯৭৮-১-৫৮৪৮৭-২৮৪-৯।
{{বই উদ্ধৃতি}}: লেখা "Many Muslims commemorate Al Quds Day by protesting against the Israeli occupation of East Jerusalem where the Al Quds mosque is located" উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Iran warns West on al-Quds day"। Al-Jazeera। ২৬ সেপ্টেম্বর ২০০৮।
Hundreds of thousands of Iranians rallied in cities across the country to protest against Israel's occupation and annexation of East Jerusalem.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Official International Quds Day in Hamasna web site
- Ayotollah Khomeini's pronouncements on al-Quds
- Jihad and jingoism on Iran's streets Guardian Unlimited on Quds Day demonstrations
- Iranian protesters in the 2009 Quds day, shouting slogans against the Iranian government