বিষয়বস্তুতে চলুন

আলোক ক্ষমতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেন্সের অপটিক্যাল শক্তি (ডায়োপ্টার) ও ফোকাল দৈর্ঘ্য (মিটার)-এর পারস্পরিক সম্পর্কের চিত্র।

অপটিক্সে, অপটিক্যাল শক্তি (যা ডায়োপ্ট্রিক শক্তি, প্রতিসরক শক্তি, ফোকাল শক্তি, ফোকাসিং শক্তি বা অভিসারী শক্তি নামেও পরিচিত) হলো একটি লেন্স, আয়না বা অন্য কোনো অপটিক্যাল সিস্টেম কতটা মাত্রায় আলোকে অভিসারিত বা অপসারিত করে তার পরিমাপ।[] এটি ফোকাস দূরত্বের বিপরীত অনুপাতিক, অর্থাৎ, উচ্চ অপটিক্যাল শক্তি মানে স্বল্প ফোকাল দৈর্ঘ্য। অপটিক্যাল শক্তির এসআই একক হলো উল্টা মিটার (m−1), যা অপটিক্যাল শক্তির একক হিসেবে ব্যবহৃত হলে ‘‘ডায়োপ্টার’’ (প্রতীক: dpt বা D) নামে পরিচিত।

ব্যাখ্যা

[সম্পাদনা]

কোনো ডিভাইসের অপটিক্যাল শক্তি P এবং তার ফোকাল দৈর্ঘ্য f-এর মধ্যে সম্পর্ক হলো: P = 1/f[]

অভিসারী লেন্স (converging lens)-এর অপটিক্যাল শক্তি ধনাত্মক, আর অপসারী লেন্স (diverging lens)-এর শক্তি ঋণাত্মক হয়। যখন কোনো লেন্সকে কোনো প্রতিসরক মাধ্যমে নিমজ্জিত করা হয়, তখন তার অপটিক্যাল শক্তি ও ফোকাল দৈর্ঘ্য পরিবর্তিত হয়।

যদি দুই বা ততোধিক পাতলা লেন্স (thin lens) কাছাকাছি স্থাপন করা হয়, তবে তাদের সম্মিলিত অপটিক্যাল শক্তি প্রায় সমান হয় প্রতিটি লেন্সের শক্তির যোগফলের: P = P1 + P2। একইভাবে, একটি একক লেন্সের অপটিক্যাল শক্তি আনুমানিকভাবে তার দুই পৃষ্ঠের শক্তির যোগফলের সমান হয়। এসব আনুমানিক হিসাব অপটোমেট্রিতে বহুল ব্যবহৃত।

যদি কোনো চোখ অতিরিক্ত বা অপর্যাপ্ত প্রতিসরক শক্তিসম্পন্ন হয় এবং রেটিনায় আলোকরশ্মি ঠিকভাবে ফোকাস করতে না পারে, তখন একে প্রতিসরক ত্রুটি (refractive error) বলা হয়। মায়োপিক চোখে প্রতিসরক শক্তি অতিরিক্ত থাকায় আলো রেটিনার সামনের দিকে ফোকাস হয় — এটি ‘‘ঋণাত্মক শক্তি’’ হিসেবে উল্লেখ করা হয়। অপরদিকে, হাইপারোপিক চোখে প্রতিসরক শক্তি কম থাকায়, চোখ শিথিল অবস্থায় থাকলে আলো রেটিনার পেছনে ফোকাস হয়। কোনো চোখে একটি মেরিডিয়ানে প্রতিসরক শক্তি অন্য মেরিডিয়ানের তুলনায় ভিন্ন হলে তাকে অ্যাস্টিগমাটিজম বলে — একে ‘‘সিলিন্ড্রিক্যাল শক্তি’’ও বলা হয়। অ্যানিসোমেট্রোপিয়া হলো এমন অবস্থা যেখানে এক চোখের প্রতিসরক শক্তি অন্য চোখের তুলনায় ভিন্ন।

এছাড়াও দেখুন

[সম্পাদনা]

চোখের অভিযোজন

লেন্স ক্লক

লেন্সমিটার

প্লেট স্কেল

ভার্জেন্স

ভার্টোমিটার


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Basu, Dipak (৮ অক্টোবর ২০১৮)। Dictionary of Pure and Applied Physics (ইংরেজি ভাষায়)। CRC Press। আইএসবিএন ৯৭৮-১-৪২০০-৫০২২-৬
  2. Greivenkamp, John E. (২০০৪)। Field Guide to Geometrical Optics। SPIE Field Guides। খণ্ড FG০১। SPIE। পৃ. ৭। আইএসবিএন ০-৮১৯৪-৫২৯৪-৭