বিষয়বস্তুতে চলুন

আলোকবর্তিকা

আলোকবর্তিকা
২০২৫ সালে 'আলোকবর্তিকা'
শিল্পীঅনীক রেজা
বছর৯ ডিসেম্বর ২০২০; ৫ বছর আগে (2020-12-09)
মাধ্যমকংক্রিট
উপজীব্যবেগম রোকেয়া
আয়তন৬.১ মিটার (২০ ফুট)
অবস্থানরংপুর
স্থানাঙ্ক২৫°৪৪′৫৭.২″ উত্তর ৮৯°১৫′৩৯.৫″ পূর্ব / ২৫.৭৪৯২২২° উত্তর ৮৯.২৬০৯৭২° পূর্ব / 25.749222; 89.260972
মালিকরংপুর সিটি কর্পোরেশন

আলোকবর্তিকা বেগম রোকেয়ার স্মারক ভাস্কর্য।[১] রংপুর নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজের পাশে শালবন ইন্দ্রার মোড়ে অবস্থিত,[১][২] ভাস্কর্যটি ২০২০ সালে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।[৩] অনীক রেজা নির্মিত ভাস্কর্যটি মূলত বেগম রোকেয়ার প্রতিকৃতি।[১] নিজস্ব অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি রংপুর সিটি কর্পোরেশন দেখভাল করে।[৪] এটি রোকেয়া দিবসে বিভিন্ন কর্মসূচি উদযাপনের অন্যতম স্থান।

ইতিহাস

[সম্পাদনা]

২০১৬ সালের ৭ নভেম্বর ইন্দ্রার মোড়ে ভাস্কর্য নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।[৫] বেদি ও কয়েকটি ইটের কলাম বানানোর পর কাজে লম্বা বিরতি ছিল।[৪] তিন বছর বিরতির পর ২০২০ সালে অনীক রেজা, ভাস্কর্যের কাজ শেষ করেন। একই বছর রোকেয়া দিবসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটির নির্মাণ ব্যয় ছিল ১৫ লাখ টাকা।[৬]

বিবরণ

[সম্পাদনা]

আলোকবর্তিকা ৫০ বর্গফুট আয়তনের ভাস্কর্য।[১] ইট ও কংক্রিট দিয়ে বানানো আলোকবর্তিকার উচ্চতা ভূমি থেকে ২০ ফুট। ভাস্কর্যটি পাথরের ভেতর থেকে বই হাতে বের হয়ে আসা বেগম রোকেয়ায় দন্ডায়য়ান প্রতিকৃতি। শক্ত পাথর ভেঙ্গে বের হওয়াকে বেগম রোকেয়ার সমাজ পরিবর্তনে শিক্ষার শক্তি নিয়ে উত্থান হিসেবে দেখানো হয়েছে। বেদির উপর রোকেয়ার অবয়ব লম্বায় ১২ ফুট।[৪] রেকেয়ার সম্মুখভাগে পাদদেশে তাঁর জন্ম-মৃত্যু সন উল্লেখসহ বাণী রয়েছে। গোলাকার বেদির পাদদেশে রোকেয়াকে ঘিরে তার বিভিন্ন গ্রন্থ-সাময়িকী নামসহ বসানো হয়েছে।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "দায়সারাভাবেই উন্মোচিত হলো 'আলোকবর্তিকা'"। জাগো নিউজ। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
  2. ↑ "রংপুর নগরে বেগম রোকেয়ার ভাস্কর্য 'আলোকবর্তিকা' উন্মোচন"। প্রথম আলো। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
  3. ↑ "বেগম রোকেয়ার ভাস্কর্য উন্মোচিত, ছিলেন না রসিকের কেউ"। বাংলা ট্রিবিউন। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
  4. 1 2 3 "রোকেয়ার ভাস্কর্য ‌‌'আলোকবর্তিকা' উন্মোচন"। সময়ের আলো। ১০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
  5. ↑ "Rokeya's sculpture of 'Alokbortika' unveiled in Rangpur" [রকেয়ার 'আলোকবর্তিকা' ভাস্কর্য রংপুরে উন্মুক্ত]। ডেইলি সান (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. ↑ "বেগম রোকেয়ার ভাস্কর্য 'আলোকবর্তিকা' উদ্বোধনে এলেন না মেয়র"। রাইজিংবিডি.কম। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৬।
  7. ↑ "রংপুরে বেগম রোকেয়ার ভাস্কর্য 'আলোকবর্তিকা' উন্মোচন"। দৈনিক ইত্তেফাক। ৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৬।