আলেহান্দ্রা ভালেনসিয়া
২০১৬ সালে ভালেনসিয়া | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | আলেহান্দ্রা ভালেনসিয়া ত্রুহিয়ো |
| জন্ম | ১৭ অক্টোবর ১৯৯৪[১] সোনোরা, মেক্সিকো |
| উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) |
| ওজন | ৭৩ কিলোগ্রাম (১৬১ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | মেক্সিকো |
| ক্রীড়া | তীরন্দাজী |
| বিভাগ | বাঁকানো |
আলেহান্দ্রা ভালেনসিয়া ত্রুহিয়ো (স্পেনীয়: Alejandra Valencia; জন্ম: ১৭ অক্টোবর ১৯৯৪; আলেহান্দ্রা ভালেনসিয়া নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় তীরন্দাজ, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
২০১০ সালে তীরন্দাজীতে অভিষেক করা ভালেনসিয়া মেক্সিকোর হয়ে ২০১২, ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ২টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আলেহান্দ্রা ভালেনসিয়া ত্রুহিয়ো ১৯৯৪ সালের ১৭ই অক্টোবর তারিখে মেক্সিকোর সোনোরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ভালেনসিয়া মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ৩টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ৩৪টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৬৯ পয়েন্ট নিয়ে তিনি ৮ম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৫৭তম স্থান অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুসিনো-ফের্নান্দেসের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর কোয়ার্টার-ফাইনালে লিম সি-হিয়নের কাছে ৬–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
এছাড়াও তিনি আনহেলা রুইস এবং আনা পাউলা ভাসকেসের সাথে মেক্সিকীয় দল হিসেবে মহিলাদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৮৮টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৮৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর কোয়ার্টার-ফাইনালে তারা জার্মানিকে ৫–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীকালে সেমি-ফাইনালে চীনের কাছে ৫–৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[৮] যেখানে তারা নেদারল্যান্ডসকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে।[৮][৯]
অন্যদিকে তিনি এবং মাতিয়াস গ্রান্দে একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১০] তারা র্যাঙ্কিং পর্বে ৬৭টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩৪৫ পয়েন্ট নিয়ে ৭ম স্থান অধিকার করেছিল।[১১] অতঃপর কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে ৫–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[১২][১৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Women's Individual – Start List" [মহিলাদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- 1 2 "VALENCIA Alejandra" [আলেহান্দ্রা ভালেনসিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Women's Individual – Ranking Round – Results" [মহিলাদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Individual – Brackets – Elimination Rounds" [মহিলাদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Individual – Standings" [মহিলাদের ব্যক্তিগত – অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Team – Start List" [মহিলাদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Team – Ranking Round – Results" [মহিলাদের দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪।
- 1 2 "Women's Team – Results Bracket" [মহিলাদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪।
- ↑ "Women's Team – Medallists" [মহিলাদের দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪।
- ↑ "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Mixed Team – Results Bracket" [মিশ্র দলগত – ফলাফল বন্ধনী৩] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Mixed Team – Standings" [মিশ্র দলগত – অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে আলেহান্দ্রা ভালেনসিয়া (ইংরেজি)
- অলিম্পিকস.কমে আলেহান্দ্রা ভালেনসিয়া (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আলেহান্দ্রা ভালেনসিয়া (ইংরেজি)
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মেক্সিকীয় নারী তীরন্দাজ
- মেক্সিকোর অলিম্পিক তীরন্দাজ
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- তীরন্দাজীতে ইউনিভার্সিয়াড পদক বিজয়ী
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- তীরন্দাজীতে অলিম্পিক পদক বিজয়ী
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ২০১৭ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াডের পদক বিজয়ী
- তীরন্দাজীতে প্যান আমেরিকান গেমস পদক বিজয়ী
- ২০২৩ প্যান আমেরিকান গেমসের তীরন্দাজ
- ২০১৯ প্যান আমেরিকান গেমসের তীরন্দাজ
- ২০১৫ প্যান আমেরিকান গেমসের তীরন্দাজ
- ২০১১ প্যান আমেরিকান গেমসের তীরন্দাজ
- অলিম্পিক ব্রোঞ্জপদক বিজয়ী মেক্সিকীয়
- ২১শ শতাব্দীর মেক্সিকান নারী ক্রীড়াবিদ