আলেসান্দ্রো নেস্তা
|
এসি মিলানের সাথে নেস্তা | |||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | আলেসান্দ্রো নেস্তা | ||||||||||||||||||||||||||||
| জন্ম | ১৯ মার্চ ১৯৭৬ | ||||||||||||||||||||||||||||
| জন্ম স্থান | রোম, ইতালি | ||||||||||||||||||||||||||||
| উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||||||||||||||||||||||||||||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||||||||||||||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||||||||
| বছর | দল | ম্যাচ (গোল) | |||||||||||||||||||||||||||
| ১৯৯৩–২০০২ ২০০২–২০১২ ২০১২–২০১৪ ২০১৪ |
লাৎজিয়ো এসি মিলান মন্ট্রিয়ল ইমপ্যাক্ট চেন্নাইয়িন |
১৯৩ (১) ২২৪ (৭) ৩১ (০) ৩ (০) | |||||||||||||||||||||||||||
| জাতীয় দল | |||||||||||||||||||||||||||||
| ১৯৯৬–২০০৬ | ইতালি | ৭৮ (০) | |||||||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||||||||
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে | |||||||||||||||||||||||||||||
আলেসান্দ্রো নেস্তা (জন্ম: মার্চ ১৯, ১৯৭৬) একজন ইতালিয়ান সাবেক ফুটবলার এবং কোচ। তিনি মূলত একজন দুর্দান্ত সেন্টার-ব্যাক ছিলেন। নেস্তা তার ক্যারিয়ার শুরু করেন লাৎসিয়ো ক্লাবে এবং পরে দীর্ঘদিন এসি মিলানে খেলেছেন। তিনি তার দারুণ ট্যাকল, পজিশনিং ও নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন। নেস্তা ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয় করেন। অবসরের পর তিনি কোচিং পেশায় যুক্ত হন।
আলেসান্দ্রো নেস্তা অবসরের পর কোচিংয়ে নামেন। তিনি মায়ামি এফসি, পেরুজিয়া ও ফ্রোজিনোনে ক্লাবের ম্যানেজার ছিলেন। বর্তমানে তিনি ইতালির ক্লাব রেজিনার কোচ ছিলেন কিছুদিন। শান্ত স্বভাবের হলেও তিনি ট্যাকটিকস ভালো বোঝেন।
এসি মিলান
[সম্পাদনা]
আলেসান্দ্রো নেস্তা ২০০২ সালে এসি মিলানে যোগ দেন এবং ২০১২ সাল পর্যন্ত খেলেন। তিনি মিলানের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন। মালদিনি ও কাফুর সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন। তাঁর ঠান্ডা মাথার ট্যাকল আর বুদ্ধিদীপ্ত পজিশনিং মিলানের বহু ম্যাচ বাঁচিয়েছে। এই সময়ে তিনি ২টি সিরি আ, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ও ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন। চোটের কারণে মাঝেমধ্যে মাঠের বাইরে থাকলেও, ফিট থাকলে প্রথম একাদশে তার জায়গা ছিল নিশ্চিত। মিলানের ইতিহাসে তিনি একজন কিংবদন্তি ডিফেন্ডার হিসেবে মনে রাখা হয়।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৪ মে ২০১১ পর্যন্ত হালনাগাদকৃত।
| জাতীয় দল | বছর | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইতালি | ১৯৯৬ | ২ | ০ |
| ১৯৯৭ | ৭ | ০ | |
| ১৯৯৮ | ৭ | ০ | |
| ১৯৯৯ | ৬ | ০ | |
| ২০০০ | ১৩ | ০ | |
| ২০০১ | ৫ | ০ | |
| ২০০২ | ১০ | ০ | |
| ২০০৩ | ৭ | ০ | |
| ২০০৪ | ১০ | ০ | |
| ২০০৫ | ৫ | ০ | |
| ২০০৬ | ৬ | ০ | |
| মোট | ৭৮ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Alessandro Nesta – International Appearances"। আরএসএসএসএফ। ১৪ ডিসেম্বর ২০০৭। ১৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।