আলেক্সান্দ্রা বের
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১৭ ফেব্রুয়ারি ২০০২[১][২] সুইজারল্যান্ড |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | স্কিইং |
আলেক্সান্দ্রা বের (জার্মান: Alexandra Bär, জার্মান উচ্চারণ: [alɛkˈsandʁa bɛːʁ]; জন্ম: ১৭ ফেব্রুয়ারি ২০০২) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ে সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
বের সুইজারল্যান্ডের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আলেক্সান্দ্রা বের ২০০২ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]বের সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি শুধুমাত্র ৬৭.৭২ স্কোর করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৪]
অন্যদিকে, তিনি পিরমিন ভেরনার এবং নয় রটের সাথে সুইজারল্যান্ডীয় দল হিসেবে ফ্রিস্টাইল স্কিইংয়ের মিশ্র দলগত এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৫] প্রতিযোগিতাটির প্রথম ধাপে তার দল ৩০০.৬২ স্কোর অর্জন করেছিল, যার ফলে তার দল চূড়ান্ত পর্বের দ্বিতীয় ধাপে অংশগ্রহণের সুযোগ লাভ করে।[৬] দ্বিতীয় ধাপে তারা ২৭৬.০১ স্কোর অর্জন করেছিল, যা তাদের চতুর্থ স্থান অধিকার করতে সাহায্য করেছে।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- 1 2 3 "Olympedia – Alexandra Bär" [অলিম্পিডিয়া – আলেক্সান্দ্রা বের]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Aerials – Qualification 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের এরিয়াল – বাছাইপর্ব ১ – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৮৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Aerials – Qualifications – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের এরিয়াল – বাছাইপর্ব – পর্বের বিস্তারিত ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০১–১০২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Final 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফাইনাল ১ – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Final 1 – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফাইনাল ১ – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১৩–১১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Event Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১২০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) আলেক্সান্দ্রা বের (ইংরেজি)
- অলিম্পিকস.কমে আলেক্সান্দ্রা বের (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আলেক্সান্দ্রা বের (ইংরেজি)