বিষয়বস্তুতে চলুন

আলেকসান্দ্রা স্তেপানোভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেকসান্দ্রা স্তেপানোভা
২০২৪ সালে স্তেপানোভা
পূর্ণ নামআলেকসান্দ্রা নিকোলায়েভনা স্তেপানোভা
জন্ম (1995-08-19) ১৯ আগস্ট ১৯৯৫ (বয়স ৩১)[১]
সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ রাশিয়া
বিভাগআইস ডান্স
সঙ্গীইভান বুকিন
অভিষেক১৯৯৯

আলেকসান্দ্রা নিকোলায়েভনা স্তেপানোভা (রুশ: Александра Николаевна Степанова, রুশ উচ্চারণ: [ɐlʲɪˈksandrə stʲɪˈpanəvə]; জন্ম: ১৯ আগস্ট ১৯৯৫; আলেকসান্দ্রা স্তেপানোভা নামে সুপরিচিত) হলেন একজন রুশ ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ইভান বুকিনের সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স বিভাগে রাশিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[১]

১৯৯৯ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা স্তেপানোভা রাশিয়ার হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলেকসান্দ্রা নিকোলায়েভনা স্তেপানোভা ১৯৯৫ সালের ১৯শে আগস্ট তারিখে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

স্তেপানোভা রাশিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]

তিনি ইভান বুকিনের সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। স্তেপানোভা সর্বমোট ২০৫.০৭ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।[২][৩] রিদম ডান্সে ৮৪.০৯ পয়েন্ট স্কোর করে তারা পঞ্চম স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি ডান্সে ১২০.৯৮ পয়েন্ট নিয়ে তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থান অধিকার করেছিলেন।[৪][৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – Александра Николаевна Степанова" [অলিম্পিডিয়া – আলেকসান্দ্রা স্তেপানোভা]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  3. ↑ "XXIV Olympic Winter Games 2022 - Ice Dance" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - আইস ডান্স]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  4. ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Rhythm Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – রিদম ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  5. ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Free Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফ্রি ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]