বিষয়বস্তুতে চলুন

আলেকসান্দার মিত্রোভিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেকসান্দার মিত্রোভিচ
২০১৮ সালে সার্বিয়া জাতীয় দলের হয়ে মিত্রোভিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-09-16) ১৬ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ৩২)
জন্ম স্থান স্মেদেরেভো, সার্বিয়া
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল হিলাল
জার্সি নম্বর ৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:২৪, ১৮ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলেকসান্দার মিত্রোভিচ (সার্বীয়: Александар Митровић, সার্বীয় উচ্চারণ: [alɛkˈsandər mitroˈvitɕ]; জন্ম: ১৬ সেপ্টেম্বর ১৯৯৪) হলেন একজন সার্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলাল এবং সার্বিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩]

২০১১ সালে, মিত্রোভিচ সার্বিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সার্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে সার্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সার্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০০ ম্যাচে ৬২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলেকসান্দার মিত্রোভিচ ১৯৯৪ সালের ১৬ই সেপ্টেম্বর তারিখে সার্বিয়ার স্মেদেরেভোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মিত্রোভিচ সার্বিয়া অনূর্ধ্ব-১৯ এবং সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালের ১লা অক্টোবর তারিখে তিনি সার্বিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৮ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
সার্বিয়া২০১৩৩১
২০১৪৭০
২০১৫৮১
২০১৬৮৫
২০১৭৭৪
২০১৮১৩১২
২০১৯৯১১
২০২০৬২
২০২১৮৮
২০২২১০৮
২০২৩৮৫
২০২৪১১২
২০২৫২৩
সর্বমোট১০০৬২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "اللاعبون" [খেলোয়াড়]। alhilal.com (আরবি ভাষায়)। আল হিলাল সৌদি ফুটবল ক্লাব। ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  2. ↑ "Al Hilal" [আল হিলাল]। spl.com.sa (ইংরেজি ভাষায়)। সৌদি পেশাদার লিগ। ১৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  3. ↑ "Al Hilal » Squad 2024/2025" [আল হিলাল » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]