বিষয়বস্তুতে চলুন

আলী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলী
পোস্টার
পরিচালকআদনান আল রাজীব
প্রযোজকতানভীর হোসেন
ক্রিস্টিন ডি লিওন
চিত্রনাট্যকারআরভিন বেলারমিনো
কিলা ড্যানেল রোমেরো
শ্রেষ্ঠাংশেআল আমিন
সুরকারহাসন রাজা
ফকির লালন শাহ
চিত্রগ্রাহককামরুল হাসান খোসরু
সম্পাদকতাইফুল স্বাধীন
প্রযোজনা
কোম্পানি
রানআউট ফিল্মস
মুক্তি
  • ২২ মে ২০২৫ (2025-05-22) (কান চলচ্চিত্র উৎসব)
স্থিতিকাল১৫ মিনিট
দেশবাংলাদেশ
ফিলিপাইন
ভাষাবাংলা

আলী ২০২৫ সালে একটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।[] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব[] এবং প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপিন্সের ক্রিস্টিন ডি লিওন।[] সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।[] প্রধান অভিনয়শিল্পী হিসেবে আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন ও তার মায়ের চরিত্রে ইন্দ্রাণী সোমা। ২০২৫ সালে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি লাভ করে।[]

কাহিনিসংক্ষেপ

[সম্পাদনা]

গল্পটি উপকূলীয় এক শান্ত শহরকে কেন্দ্র করে, যেখানে পুরাতন রীতিনীতি এবং ধর্মীয় সংস্কার আজও প্রভাব বিস্তার করে চলছে। এই শহরে নারীদের গান গাওয়া নিষিদ্ধ, কারণ গানকে তাদের জন্য অপবিত্র বা অনুচিত মনে করা হয়। সমাজের চোখ রাঙানিতে মেয়েরা কণ্ঠ তুলতেও ভয় পায়।

এই নিষেধাজ্ঞার মাঝেই জন্ম নেয় এক কিশোরী, যার হৃদয়ে গান যেন ঢেউয়ের মতো ওঠে-নামা করে। সে গোপনে গান শেখে, গান লেখে, আর স্বপ্ন দেখে মুক্তির। হঠাৎ একদিন শহরে আয়োজিত একটি বড় গানের প্রতিযোগিতার খবর আসে। সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। সে ঠিক করে, প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরের মুক্ত বাতাসে উড়বে—সেখানে যেখানে কণ্ঠস্বর বন্ধ করা হয় না, বরং প্রশংসিত হয়।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]
  • আলী চরিত্রে আল আমিন []
  • আলীর মায়ের চরিত্রে ইন্দ্রাণী সোমা

নির্মাণ

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।[]

চিত্রগ্রহণ

[সম্পাদনা]

২০২৪ সালের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন জায়গায় চিত্রগ্রহণ করা হয়। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ হয়।[]

মুক্তি

[সম্পাদনা]

২০২৫ সালের ২২শে মে চলচ্চিত্রটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আদনান আল রাজীবের 'আলী', কানে প্রথমবার বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - বাংলা মুভি ডেটাবেজ"। ২৫ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  2. "কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের 'আলী'"খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  3. "Adnan's 'Ali' makes history at Cannes"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫
  4. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"যারা নানা চাপে চুপ থাকেন, কথা বলেন না, 'আলী' তাদের উৎসর্গ করছি: রাজীব"যারা নানা চাপে চুপ থাকেন, কথা বলেন না, ‘আলী’ তাদের উৎসর্গ করছি: র (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫
  5. প্রতিবেদক, বিনোদন (২৫ মে ২০২৫)। "কানে বিশেষ স্বীকৃতি পেল 'আলী'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫
  6. "আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫
  7. "কানে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা 'আলী'"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫
  8. প্রতিবেদক, বিনোদন (২৫ মে ২০২৫)। "কানে বিশেষ স্বীকৃতি পেল 'আলী'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫
  9. "কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের 'আলী'"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]