বিষয়বস্তুতে চলুন

আলী মুসা গিলানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলী মুসা গিলানি
علی موسیٰ گلانی
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ ফেব্রুয়ারি ২০২৪
পূর্বসূরীজেইন কোরেশি
নির্বাচনী এলাকাএনএ-৫১ (মুলতান-৪)
কাজের মেয়াদ
২৪ অক্টোবর ২০২২ – ১০ আগস্ট ২০২৩
পূর্বসূরীজেইন কোরেশি
নির্বাচনী এলাকাএনএ-৫১ (মুলতান-৪)
কাজের মেয়াদ
ফেব্রুয়ারী ২০১২ – মে ২০১৩
নির্বাচনী এলাকাএনএ-৫১ (মুলতান-৪)
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলপিপিপি (২০১২-বর্তমান)
সম্পর্কআলী হায়দার গিলানি (ভাই)
কাসিম গিলানি (ভাই)
আব্দুল কাদির গিলানি (ভাই)
পিতাইউসুফ রাজা গিলানি

আলী মুসা গিলানি (উর্দু: علی موسیٰ گلانی‎‎) একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং এর আগে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এবং ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী, লেখক এবং পোলো খেলোয়াড়। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানির পুত্র।

রাজনৈতিক কর্মজীবন

[সম্পাদনা]

আলী মুসা গিলানি ২০১২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপ-নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর প্রার্থী হিসেবে এনএ-১৪৮ (মুলতান-ওয়ান) নির্বাচনী এলাকা থেকে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হন। তিনি ৯৩,১০৬ ভোট পান এবং মালিক আবদুল গাফার দোগারকে পরাজিত করেন।[১][২][৩]

তিনি ২০১৩ সালের পাকিস্তানি সাধারণ নির্বাচনে পিপিপি-এর প্রার্থী হিসেবে এনএ-১৪৮ (মুলতান-ওয়ান) নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু অসফল হন। তিনি ৪৯,৯১৮ ভোট পান এবং মালিক আবদুল গাফার দোগারের কাছে হারেন।[৪] তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে এনএ-১৫৭ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৭২,০০০ ভোট অর্জন করেন। তিনি ২০২০ সালের ২৫ নভেম্বর মুলতানে গ্রেপ্তার হন। পুলিশ তাকে সরকারের অনুমতি ছাড়া সমাবেশ আয়োজনের অভিযোগে গ্রেপ্তার করে,[৫] তবে পরে তিনি জামিনে মুক্তি পান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Reporter, A (৩০ আগস্ট ২০১২)। "Court reserves judgment in ephedrine case"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭।
  2. ↑ "By-polls: Ali Musa Gilani secures NA-148 seat"। www.geo.tv। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭।
  3. ↑ "Keeping it in the family - The Express Tribune"। The Express Tribune। ২১ জুলাই ২০১২। ৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭।
  4. ↑ "2013 election result" (পিডিএফ)। ECP। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
  5. ↑ "Ali Musa Gillani arrested in Multan"। ২৫ নভেম্বর ২০২০।