বিষয়বস্তুতে চলুন

আলী খামেনেয়ীর রাষ্ট্রীয় শেষকৃত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর রাষ্ট্রীয় শেষকৃত্য
আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ও তার পরিবারের সদস্যদের কফিন
তারিখ৪–৯ জুলাই ২০২৬ (২০২৬-০৭-০৪ ২০২৬-০৭-০৯)
অবস্থানমুসল্লায়ে বুজুর্গে তেহরান, তেহরান (মরদেহ দর্শন)
ইমাম রেজা মাজার, মাশহাদ (দাফন)
সংগঠকইরানের অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়[]
আইআরজিসি প্রাদেশিক কোর[]
ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
অংশগ্রহণকারীইরানি কর্মকর্তা ও আলেমগণ, আত্মীয়স্বজন (মোজতবা খামেনেয়ী বাদে) এবং কমপক্ষে লক্ষাধিক অনুসারী। পাশাপাশি ৩০ থেকে ১০০টি অ-পশ্চিমা দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।[][][]
সমাধিস্থইমাম রেজা মাজার, মাশহাদ

ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ীকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যার পর তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্য ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। মাশহাদে দাফনের আগে তেহরান, কোম এবং ইরাকের নাজাফকারবালায় আরও বেশ কিছু অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।[][]

প্রথমে ঠিক হয়েছিল তেহরান ও মাশহাদে ৪ থেকে ৬ মার্চের মধ্যে অনুষ্ঠানটি হবে, কিন্তু যুদ্ধের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।[][] পরে ঘোষণা করা হয়, শেষকৃত্য ৪–৯ জুলাই ২০২৬ তারিখে তেহরান, কোম ও মাশহাদে হবে। এই ঘোষণা আসতে অনেক দেরি হওয়ায় কর্তৃপক্ষকে জোরালো নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত সমস্যা সামলে লক্ষ লক্ষ আঞ্চলিক অংশগ্রহণকারীর জন্য প্রস্তুতি নিতে হয়।[১০] আয়োজকরা এই শেষকৃত্যকে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসের সাথে মিলিয়েই রাখেন, যাতে পশ্চিমের বিরুদ্ধে শাহাদাত ও অবিচল প্রতিরোধের এক উত্তরাধিকার আরও পোক্ত হয়।[১১][১২] ৩ জুলাই থেকে বড় শোকযাত্রা শুরু হয়, সঙ্গে বিশাল জনসমাবেশ ও বিদেশি অতিথিদের আগমন চলতে থাকে।[১৩] শেষকৃত্যে কমপক্ষে লক্ষাধিক অনুসারী যোগ দেন, আর ইরান সরকার তাদের জন্য যাতায়াত, খাবার ও থাকার ব্যবস্থা করে।[][১৪] অনুষ্ঠানে শোকার্তরা "আমেরিকার মৃত্যু হোক" ও "ইসরায়েলের মৃত্যু হোক" স্লোগান দেন।[]

পটভূমি

[সম্পাদনা]

২০২৬ সালের ইরান যুদ্ধ শুরু হওয়ার দিন, ২৮ ফেব্রুয়ারি সকাল ০৮:১০ মিনিটে (আইআরএসটি), তেহরানে খামেনেয়ীকে তাঁর বাসভবনেই হত্যা করা হয়। পরদিন ভোর ০৫:০০ নাগাদ (আইআরএসটি) ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং খামেনেয়ীর মৃত্যুর খবর নিশ্চিত করে।[১৫][১৬][১৭] সরকার ৪০ দিনের শোক পালন ও এক সপ্তাহের সরকারি ছুটি ঘোষণা করে।[১৮] একই হামলায় খামেনেয়ীর মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতনিও নিহত হন।[১৯][২০][১৬]

৮ মার্চ ২০২৬ সালে মোজতাবা খামেনেয়ী সর্বোচ্চ নেতা নির্বাচিত হন, এবং তাঁর ৫৬ বছর বয়সী এই ছেলের হাতেই ক্ষমতা হস্তান্তরিত হয়।[২১]

জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠান, জিমনেসিয়াম ও তেহরান গ্র্যান্ড বাজার এই সময়ের কিছু অংশে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শোক অনুষ্ঠান চলাকালে তেহরান ও পুরো ইরান জুড়ে রাস্তাঘাট, আকাশসীমা এবং স্বাভাবিক জীবনযাত্রা স্থগিত রাখারও নির্দেশ ছিল। শেষকৃত্যের এই সপ্তাহে মার্কিন-ইরান আলোচনা বন্ধ রাখা হয়, যদিও দুই পক্ষই আলাদাভাবে বলছে কিছুটা অগ্রগতি হয়েছে।[২২] নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শেষকৃত্যের সময়টা আমেরিকা ২৫০ উদযাপনের সাথে মিলে যাওয়ায় সেই উদযাপনের আগে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালীতে এক সপ্তাহের জন্য উত্তেজনা কমাতে রাজি হয়।[২৩]

প্রস্তুতি

[সম্পাদনা]

মুসল্লায়ে বুজুর্গে তেহরানর ইমাম খোমেইনি নামাজ হলে সাধারণ মানুষের খামেনেয়ীর মরদেহ দর্শনের সুযোগ পাওয়ার কথা ছিল।[২৪] ফার্স নিউজ এজেন্সি জানায় যে খামেনেয়ীকে তাঁর জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে।[২৫] তবে ১৮ এপ্রিল আস্তান কুদস রাজাভি ফাউন্ডেশন জানায়, দাফনের স্থান তখনও ঠিক হয়নি।[২৬]

৯ এপ্রিল খামেনেয়ীর মৃত্যুর চল্লিশতম দিনের বার্ষিকীতে ইরান জুড়ে শোকযাত্রা ও অনুষ্ঠান পালিত হয়।[২৭]

২ জুন ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শেষকৃত্য তিন দিন ধরে চলবে এবং তেহরানে ২৪ ঘণ্টার অনুষ্ঠানসহ বিভিন্ন ইরানি শহরে সর্বজনীন অনুষ্ঠান হবে। তাসনিম নিউজের মতে, শেষকৃত্য শুরু হবে ৪ জুলাই থেকে এবং শেষ হবে ৯ জুলাই — মুহাররমের ২৪ তারিখ ও ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাত বার্ষিকীর ঠিক আগের দিন — মাশহাদ নগরীতে, ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে দাফনের মাধ্যমে।[২৮]

ইরানের সরকারি স্মরণ কমিটি ও আইএসএনএ-র বিবৃতি অনুযায়ী, সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষকৃত্য ও দাফনের সাথে তাঁর পরিবারের আরও চারজনকেও দাফন করা হবে, যাঁরা একই হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। তাঁরা হলেন মেসবাহ আল-হোদা বাঘেরি-কানি (জামাতা), সাইয়্যেদা বোশরা হোসেইনি খামেনেয়ী (মেয়ে), জাহরা হাদ্দাদ আদেল (পুত্রবধূ) এবং জাহরা মোহাম্মদ গোলপায়েগানি (নাতনি)।[২৯][৩০]

খামেনেয়ীর মৃত্যুর পরের দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ায় যে শেষকৃত্যের আগে তাঁর মরদেহ সাময়িকভাবে কোমের ফাতেমা মাসুমার মাজারে দাফন করে পরে তেহরানে সরিয়ে আনা হয়েছে। মাজার কর্তৃপক্ষ দাবিটি অস্বীকার করে জানায় এটি মিথ্যা।[৩১] ৩০ জুন শেষকৃত্য কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদে জানান, খামেনেয়ী ও তাঁর পরিবারের মরদেহগুলো ধর্মীয় ও আইনি নিয়ম মেনেই সংরক্ষণ করা হয়েছে — সেগুলো এখনও দাফন করা হয়নি, আবার অস্থায়ীভাবেও দাফন করা হয়নি।[৩২][৩৩]

শেষকৃত্যের অনুষ্ঠানে আগমনকারীদের জন্য ইরান সরকার ৫ কোটি রুটির ব্যবস্থা করে।[৩৪] তেহরান প্রদেশের গভর্নরেট ঘোষণা করে যে তেহরান শহর তীর্থযাত্রীদের জন্য ৫,০০০ মসজিদ ও ৭০০ বিদ্যালয় প্রস্তুত করছে।[৩৫] সুবিধার জন্য ১০টি স্থানে বিনামূল্যে ফাইবার অপটিক ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টও স্থাপন করা হয়।[৩৬] তীর্থযাত্রীদের সুবিধার জন্য মুদিখানা সুপারমার্কেটগুলোকে দিনরাত ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।[৩৭] শেষকৃত্যের সরকারি নীতিবাক্য ও লোগো হলো "উঠতে হবে"।[৩৮] সাইপা কোম্পানি ২,০০০ ইরাকি তীর্থযাত্রীর জন্য সুবিধার ব্যবস্থা করে।[৩৯] রেড ক্রিসেন্ট দর্শনার্থী ও শোকার্তদের জন্য মেল্লাত পার্কের ভেতরে ১,০০০ তাঁবু স্থাপন করে।[৪০] শেষকৃত্যের সময় তেহরানের হোটেলগুলোতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। অনুষ্ঠানের জন্য তেহরানের ১,০০০-এরও বেশি বিনামূল্যের ক্যাব ভ্যানও নিয়োজিত করা হয়।[৪১][৪২]

সময়রেখা

[সম্পাদনা]

৫ ও ৬ জুলাই ২০২৬-এর জাতীয় ছুটির কথা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয় তার একদিন আগেই।[৪৩]

নির্ধারিত অনুষ্ঠানের সময় ও স্থান
তারিখশহরঅনুষ্ঠানভেন্যু বা রুট
৪–৫ জুলাইতেহরানবিদায়ইমাম খোমেইনি মোসাল্লা, তেহরান
৬ জুলাইতেহরানশোকযাত্রাদামাভান্দ স্ট্রিট, এনকেলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট ও শহিদ লাশকারি এক্সপ্রেসওয়ে[৪৪]
৭ জুলাইকোমশোকযাত্রাফাতেমা মাসুমার মাজার থেকে জামকারান মসজিদ পর্যন্ত[৪৫]
৮ জুলাইনাজাফ ও কারবালাশোকযাত্রা[৪৬]
৯ জুলাইমাশহাদশোকযাত্রাআনুমানিক ভিড়ের আকার অনুযায়ী পরে ঘোষণা করা হবে।[৪৭]
৯ জুলাইমাশহাদদাফনইমাম রেজা মাজার

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ৩ ও ৪ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠান এবং ৫ জুলাই কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর ৭ জুলাই মরদেহ ইরাকে নেওয়া হবে, সেখানে অষ্টম শিয়া ইমামের মাজারে শেষ আনুষ্ঠানিকতার পর ৮ জুলাই মাশহাদে দাফনের জন্য আবার ইরানে ফেরত আনা হবে।[৪৮][১০] প্রথমে মার্চ মাসে ঠিক হওয়া শেষকৃত্য ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের কারণে পিছিয়ে যায়।[৪৯] মৃত্যু আর এই তারিখ ঘোষণার মাঝে যে দীর্ঘ সময় পার হয়ে গেছে, তা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। তবে মনে করা হয়, ব্যাপক নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য হামলার আশঙ্কাই সময় ঠিক করার পেছনে বড় ভূমিকা রেখেছে। এছাড়াও এত বড় একটি অনুষ্ঠান নিরাপদে চালানোর ক্ষেত্রে কর্তৃপক্ষকে বিশাল ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়, বিশেষ করে ২০২০ সালে কাসেম সোলেইমানির শেষকৃত্যে ভিড়ের চাপে মৃত্যুর মতো অতীতের ঘটনার কথা মাথায় রেখে।[১০]

প্রতিবাদ

[সম্পাদনা]

জুন মাসে রেভাক কেশভার্দুস্তে — যেখানে মরদেহ রাখা ছিল বলে জানা যায় — ইরানি কট্টরপন্থীরা তিন দিন ধরে ধর্নায় বসেন, যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ইসলামাবাদ মেমোরান্ডামের প্রতিবাদে। মাজারটি পরে বন্ধ করে দেওয়া হয়।[৫০][৫১] ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার আলী আবদুল্লাহি শোকযাত্রার সময় হামলা না চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন।[৫২]

প্রতিনিধিদলকে অভ্যর্থনার সময় কুরআন তিলাওয়াত

[সম্পাদনা]

আলী খামেনির দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদলগুলোকে অভ্যর্থনা জানানোর সময় প্রতিটি প্রতিনিধিদলের প্রবেশের সঙ্গে সঙ্গে পবিত্র কুরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াত করা হয়। এই ঘটনা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিছু পর্যবেক্ষক তিলাওয়াতকৃত আয়াতগুলোর বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদলগুলোর সম্পর্ক স্থাপন করে মত প্রকাশ করেন যে, এগুলো অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোর উদ্দেশ্যে রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা বহন করতে পারে। তবে ইরানি কর্তৃপক্ষ আয়াতগুলো নির্বাচন করার প্রক্রিয়া কিংবা প্রতিটি প্রতিনিধিদলের জন্য সেগুলো বিশেষভাবে বাছাই করা হয়েছিল কি না—এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ফলে এসব ব্যাখ্যা সরকারি নিশ্চিতকরণ ছাড়াই বিশ্লেষণ ও জল্পনার পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে।[৫৩]

তুরস্ক

[সম্পাদনা]

এছাড়া তুর্কি প্রতিনিধিদলের সামনে সূরা আন-নিসা-এর ৯৫ নম্বর আয়াতের একটি অংশ তিলাওয়াত করা হয়: «فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً»। আয়াতটিতে জিহাদে অংশগ্রহণকারীদের মর্যাদা এবং যারা অংশগ্রহণ করে না তাদের তুলনায় তাদের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ রয়েছে।

সৌদি আরব

[সম্পাদনা]

সৌদি প্রতিনিধিদলের সামনে সূরা আল-ইমরান-এর ১৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: «قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا ۖ فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ»। তাফসিরগ্রন্থসমূহের মতে, এ আয়াতটি বদরের যুদ্ধ-এর সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম ও কুরাইশদের মধ্যকার ঐতিহাসিক সংঘর্ষের বর্ণনা দেয়, যেখানে সংখ্যায় ও সামরিক প্রস্তুতিতে পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলিমরা বিজয়ী হয়েছিল। এই আয়াত নির্বাচন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। কিছু ইরানি ও আরব ব্যবহারকারী মনে করেন, এতে ইরান–সৌদি সম্পর্কের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা রয়েছে। অন্যদিকে, ইরানের কয়েকটি গণমাধ্যম এটিকে "তাৎপর্যপূর্ণ" আয়াত হিসেবে উল্লেখ করলেও কেন এটি নির্বাচন করা হয়েছিল বা কার সিদ্ধান্তে তিলাওয়াত করা হয়েছিল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই প্রতিক্রিয়াগুলো এমন এক সময়ে দেখা দেয়, যখন ইরান যুদ্ধ চলাকালে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল। ইরান অভিযোগ করেছিল যে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন দিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা সৌদি আরবের অভ্যন্তরে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি যুদ্ধবিমান ইরানের অভ্যন্তরে গোপন হামলা পরিচালনা করেছে। একই প্রেক্ষাপটে দ্য নিউ ইয়র্ক টাইমস ২৪ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে অবহিত সূত্রের বরাতে জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্রের পতন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে অনুরোধ করেছিলেন এবং চলমান যুদ্ধকে অঞ্চল পুনর্গঠনের জন্য "একটি ঐতিহাসিক সুযোগ" হিসেবে বর্ণনা করেছিলেন। তবে সৌদি আরব এসব দাবিকে অস্বীকার করে এবং একটি সরকারি সূত্রের বরাতে জানায়, তাদের পররাষ্ট্রনীতি শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি তারা দেয়নি।[৫৪]

পাকিস্তান

[সম্পাদনা]

পাকিস্তানি প্রতিনিধিদলের সামনে সূরা আল-ইমরান-এর ২০০ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: «يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ»। কিছু ভাষ্যকারের মতে, এই আয়াত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ধৈর্য, দৃঢ়তা ও অবিচল থাকার বার্তা বহন করে।

কাতার

[সম্পাদনা]

কাতারি প্রতিনিধিদলের সামনে সূরা আল-ফাতহ-এর ২ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: «لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا»। তাফসিরগ্রন্থ অনুযায়ী, এ আয়াত হুদায়বিয়ার সন্ধি-র সঙ্গে সম্পর্কিত। তবে কিছু পর্যবেক্ষক এর নির্বাচনকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় কাতারের ভূমিকারের সঙ্গে সম্পৃক্ত বলে ব্যাখ্যা করেছেন।

ওমান সালতানাত ও সানার সরকারের প্রতিনিধিদলকে অভ্যর্থনার সময় সূরা আল-ফাতহ-এর ২৯ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: «مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ»। আয়াতটিতে মুমিনদের পারস্পরিক সংহতি এবং শত্রুর প্রতি তাদের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ রয়েছে। কিছু বিশ্লেষক এটিকে ইরানের মিত্র ও মিত্রশক্তিগুলোর ঐক্যের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন।

লেবানন

[সম্পাদনা]

অপরদিকে, লেবাননের সরকারি প্রতিনিধিদলের সামনে সূরা আন-নিসা-এর ৬৬ নম্বর আয়াতের একটি অংশ তিলাওয়াত করা হয়: «وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ اقْتُلُوا أَنْفُسَكُمْ أَوِ اخْرُجُوا مِنْ دِيَارِكُمْ مَا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِنْهُمْ»। কিছু পর্যবেক্ষকের মতে, এটি এমন একটি ইঙ্গিত হিসেবে বোঝা যেতে পারে যে, লেবাননের রাষ্ট্রের জন্য ব্যয়বহুল বা সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করা কিংবা তার পরিণতি বহন করা সহজ নয়।

হামাস

[সম্পাদনা]

অন্যদিকে হামাস প্রতিনিধিদলের সামনে সূরা আল-আহযাব-এর ২৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: «مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُمْ مَنْ قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا»। আয়াতটি অঙ্গীকার পূরণ, আত্মত্যাগ ও অবিচলতার কথা বলে। কিছু পর্যবেক্ষক এটিকে হামাসের সংগ্রাম এবং সংঘাতে তাদের ক্ষয়ক্ষতির সঙ্গে সম্পৃক্ত বলে ব্যাখ্যা করেছেন।

হিজবুল্লাহ

[সম্পাদনা]

এছাড়া হিজবুল্লাহ প্রতিনিধিদলের সামনে সূরা আল-মায়িদা-এর ৫৬ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: «وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ»। আয়াতে "হিজবুল্লাহ" শব্দটির উল্লেখ থাকায় এটি প্রতীকী তাৎপর্য বহন করে বলে বিবেচিত হয় এবং অনেকের মতে, এটি সমর্থন ও জোটের প্রতি অঙ্গীকারের বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয়।

শেষকৃত্য কার্যক্রম

[সম্পাদনা]

৪ জুলাই সকালে তেহরানের ইমাম খোমেইনি মুসল্লায়ে বুজুর্গেয় আলী খামেনেয়ীর সর্বজনীন শোকযাত্রা শুরু হয়। সরকারি অনুষ্ঠান শুরুর ঘোষণা আসার আগেই ভোর থেকে হাজার হাজার শোকার্ত মানুষ সেখানে জড়ো হতে থাকেন। স্থানীয় সময় প্রায় ০৬:০০ নাগাদ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন সরকারিভাবে শেষকৃত্যের অনুষ্ঠান শুরুর ঘোষণা দেয়। বিশাল জনসমাগমে ময়দান ভরে ওঠে এবং পুরো রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ও যান চলাচলে নানা বিধিনিষেধ জারি করা হয়।[৫৫]

অনুষ্ঠানে শোকার্তরা "আমেরিকার মৃত্যু হোক," "ইসরায়েলের মৃত্যু হোক" এবং "আমাদের বাণী এক! প্রতিশোধ! প্রতিশোধ!" স্লোগান দেন।[] শেষকৃত্যের সময় তেহরান জুড়ে টাঙানো ব্যানারে আরবি, ইংরেজি ও ফার্সিতে "উঠতে হবে" স্লোগান এবং মুষ্টিবদ্ধ হাতের ছবি দেখা যায়।[৫৬][৫৭]

৪ জুলাই ২০২৬-এ প্রকাশিত এক প্রতিবেদনে শেষকৃত্য কমিটির মুখপাত্র জানান, তেহরানের ইমাম খোমেইনি মুসল্লায়ে বুজুর্গেয় বিদায় অনুষ্ঠান ভোরের আজান পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, পরদিন সকাল ৮টায় জানাজার নামাজ হবে এবং সেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।[৫৮]

লক্ষাধিক অনুসারী শেষকৃত্যে যোগ দেন, আর ইরান সরকার তাঁদের যাতায়াত, খাবার ও থাকার ব্যবস্থা করে।[][৫৯]

অংশগ্রহণকারী

[সম্পাদনা]

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ীকে তাঁর নিয়োগের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানা যায়, যা তাঁর স্বাস্থ্য এবং আসলে দেশ কে চালাচ্ছে — এই প্রশ্নকেই আরও জোরালো করে তোলে।[১৩][৬০]

আইআরজিসি কমান্ডার জেনারেল ভাহিদিকে শেষকৃত্যে যোগ দিতে যুদ্ধের পর প্রথমবার দেখা গেছে।[৬১] ইরানি কর্তৃপক্ষ এমন একটি শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছে যা আয়াতুল্লাহ খোমেইনির ১৯৮৯ সালের অনুষ্ঠানের ঐতিহাসিক ভিড়কেও ছাড়িয়ে যেতে পারে।[৬০] আঞ্চলিকভাবে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে থাকবে ইরাক, আফগানিস্তান, পাকিস্তানভারত থেকে আসা মানুষও। এমনকি কিছু ইরাকি কর্মকর্তা চূড়ান্ত দাফনের আগে নাজাফ বা কারবালায় মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন।[৪৮][৬২] কিছু প্রতিবেদনে আরও বিস্তৃতভাবে বাংলাদেশ, ভারত ও ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের অংশগ্রহণের কথাও বলা হয়; পুরো শেষকৃত্যকে বর্ণনা করা হয় সমগ্র ইসলামি বিশ্বের প্রতীকী স্মরণানুষ্ঠানসহ এক আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশ হিসেবে।[৬৩]

প্রতিবেদন অনুযায়ী, শেষকৃত্যের আগে বেশ কয়েকটি সরকারি সংস্থা তাদের কর্মীদের অনুষ্ঠানে যোগ দিতে বলে। এক প্রতিবেদনে দেখা যায়, মোবাইল কমিউনিকেশনস অব ইরানের মানব সম্পদ বিভাগ ঘোষণা করে যে শেষকৃত্যের সপ্তাহে সব ছুটি ও দূরবর্তী কাজের অনুরোধ বাতিল করা হবে। আরেকটি প্রতিবেদনে দেখা যায়, শহরের ১০নম্বর জেলার পৌরসভার কর্মীদের অনুষ্ঠানে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। সমালোচকরা এই পদক্ষেপগুলোকে ব্যাপক জনগণের অংশগ্রহণের চেহারা তৈরির চেষ্টা বলে বর্ণনা করেন।[৬৪][৬৫][ভালো উৎস প্রয়োজন]

মোহাম্মদ বাগের গালিবাফ এক বিবৃতিতে মানুষকে শেষকৃত্যে অংশ নিতে বলেন এবং জানান, খামেনেয়ীর মৃত্যুর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতির যে ডাক, তা "সমগ্র বিশ্বের কানে পৌঁছাতে হবে"।[৬৬]

বিবিসি সাংবাদিক নাওয়াল আল মাঘাফি ৪ জুলাই শেষকৃত্য থেকে জানান, তাঁকে বলা হয়েছিল লক্ষ লক্ষ ইরানি অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু তিনি লক্ষ করেন — "আমি বেশ অবাক হয়ে গেছি, এটা আমার ধারণার মতো ভিড় ছিল না।"[৬৭]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইরানের প্রতিবেশী দেশগুলোও আলী খামেনেয়ীর শেষকৃত্যে যোগ দিতে উচ্চপদস্থ প্রতিনিধিদল পাঠাবে। তাঁর মতে, কমপক্ষে ৮ জন রাষ্ট্রপ্রধান — অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী — এবং ১২ জন সংসদ স্পিকার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।[৬৮] তিনি যোগ করেন: "বহু দেশ পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী বা বিশেষ প্রতিনিধির পর্যায়ে এই অনুষ্ঠানে অংশ নেবে।"[৬৮]

৩০ থেকে ১০০টি দেশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আন্তর্জাতিক কর্মকর্তা এতে যোগ দেন।[][] প্রতিনিধিদলে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যেমন তাজিকিস্তান, জর্জিয়া ও ইরাকের রাষ্ট্রপতি এবং আর্মেনিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। আজারবাইজান, বাংলাদেশ, বেলারুশ, মিশর, কিরগিজস্তান, কাতার ও উজবেকিস্তানসহ বেশ কয়েকটি দেশ তাদের সংসদ স্পিকারদের পাঠায়। অন্যান্য দেশ পাঠায় তাদের শীর্ষ কূটনীতিকদের — বুরকিনা ফাসো, কাজাখস্তান, নিকারাগুয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন, লেবানন পাঠায় জাতীয় প্রতিরক্ষামন্ত্রীকে এবং সার্বিয়া পাঠায় তথ্যমন্ত্রীকে। উল্লেখযোগ্য উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে ছিলেন চীনের ন্যাশনাল পিপল'স কংগ্রেসের ভাইস চেয়ারপার্সন, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট এবং আফগানিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্টও এতে যোগ দেন, উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার ডেপুটি স্পিকারও।[৬৯][৭০][৭১][৭২][৭৩]

তবে খবরে এটাও উল্লেখ করা হয় যে পশ্চিমা নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তারা শেষকৃত্যে অনুপস্থিত ছিলেন, এবং যেসব দেশ প্রতিনিধি পাঠিয়েছিল, তাদের বেশিরভাগই ছিল নিম্ন-পর্যায়ের কর্মকর্তা — রাষ্ট্রপ্রধান বা অন্য কোনো শীর্ষ নেতা নয়।[][৭৪]

আফগানিস্তানে ২,৫০০টি বিনামূল্যের ভিসা ইস্যু করা হয়।[৭৫] তালেবান-নেতৃত্বাধীন সরকার[] পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিকে শেষকৃত্যে পাঠায়। আফগান গণমাধ্যমের খবর অনুযায়ী, অর্থনৈতিক বিষয়ক প্রথম উপ-প্রধানমন্ত্রী আবদুল ঘনি বারাদারও এই রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দেবেন।[৭৬][৭৭][৭১] তালেবান-বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) নেতা আহমাদ মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আসে, যাতে হাজি মুহাম্মদ মুহাকিকও ছিলেন।[৭৮] ১৯ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শেষকৃত্যে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেন।[৭৯] উপস্থিত অন্য উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন চীনের প্রতিনিধিত্বকারী হে ওয়েই, ন্যাশনাল পিপল'স কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, এবং রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ[৮০][৮১]

শেষকৃত্যে বিনামূল্যে যাওয়ার জন্য ১৭ লক্ষ ইরাকি নিবন্ধন করেছেন।[৮২]

৩০ জুন সংবাদে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো: মুজিবুর রহমান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীবাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদ উদ্দিন হানজালা জানাজায় যোগ দেবেন।[৮৩][৮৪]

আলী খামেনেয়ীর প্রতি শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রতিনিধি দল

২৯ জুনের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, ভারতের বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা ইরানের শেষকৃত্যে যোগ দেবেন।[৮৫]

৩০ জুন জাতীয় শেষকৃত্য ও বিদায় অনুষ্ঠান কমিটির সচিব আলী আকবর পুরজামশিদিয়ান ঘোষণা করেন যে ৩ জুলাই তেহরানে বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের একটি সরকারি অনুষ্ঠান হবে। তিনি জানান, ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি ৯০টিরও বেশি দেশের ধর্মীয় নেতা ও আলেমরাও অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।[৮৬][৮৭]

৩ জুলাই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজি ও তাঁর প্রতিনিধিদল শেষকৃত্যে যোগ দেন।[৮৮]

৪ জুলাই রয়টার্স জানায় যে ইরাকি কর্মকর্তারা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এতে আরও বলা হয়, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর পরিবার ও সিনিয়র কমান্ডার ইমাদ মুঘনিয়েহর পরিবারও অনুষ্ঠানে উপস্থিত ছিল।[৮৯]

হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের (যাদের সবাইকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে) কর্মকর্তারাও শেষকৃত্যে যোগ দেন। এই গোষ্ঠীগুলো "প্রতিরোধ অক্ষ" নামের এক জোটের সদস্য, যাকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ের অংশ হিসেবে বহু বছর ধরে সমর্থন দিয়ে আসছে।[৯০]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাবেক সর্বোচ্চ নেতাের রক্তের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান।[৯১] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে শেষকৃত্যে অংশ নেওয়া ইরানি সরকারের সব কর্মকর্তাকে মেরে ফেলতে পারত, কিন্তু তাহলে আলোচনা করার মতো আর কেউ থাকত না। তিনি আরও বলেন, ইরানিরা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর শেষকৃত্যে কাঁদছে দেখে তিনি অবাক হয়েছেন, কারণ তিনি ভেবেছিলেন মানুষ তাঁকে ঘৃণা করবে; তাঁর মন্তব্য, "সম্ভবত এই কান্না নকল।"[৯২][৯৩] তিনি বলেন, ইরানকে শেষকৃত্যের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং মার্কিন-ইরান আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কারণ তারা "খারাপ মানুষ নয়" এবং ইরানি সরকার একটা মীমাংসায় পৌঁছাতে মরিয়া।[৯৪][৯৫]

শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য তেহরান ও মাশহাদে বিভিন্ন শহর থেকে মোট ১১,০০০ বাস পাঠানো হয় — কাজভিন থেকে ৪০০টি,[৯৬] কেন্দ্রীয় প্রদেশ থেকে ৫০০টি,[৯৭] সিস্তান ও বেলুচিস্তান থেকে ২৭৪টি,[৯৮] এবং ইস্ফাহান ও শহরতলী বাস কোম্পানির ২০০টি বাস।[৯৯] তেহরানের বাসগুলোকে দিনরাত ২৪ ঘণ্টা চলাচলের জন্য নিয়োজিত করা হয়।[১০০][১০১] ইরাকি সরকার তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য তার রুটে অতিরিক্ত ট্রেনও যোগ করে।[১০২]

ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, তিনি খামেনেয়ীকে বিদায় জানাননি — কারণ তিনি চিরকাল বেঁচে থাকবেন।[১০৩]

ইরানের পাহলভি রাজবংশের সাবেক যুবরাজ রেজা পাহলভি বলেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা যা-ই সিদ্ধান্ত নিন না কেন, ইসলামিক রিপাবলিক শাসনের পতন হবেই। তাঁর মতে, ইরান আসলে শোক পালন করছে খামেনেয়ী, "গালিবাফ ও তাদের দমননীতির" হাতে ৮ ও ৯ জানুয়ারি নিহত হওয়া ৪০,০০০-এরও বেশি সন্তানের জন্য।[১০৪][১০৫]

শেষকৃত্যে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু কামনার পোস্টার ও গ্রাফিতিও দেখা গেছে। সেখানে এক কবি লক্ষাধিক খামেনেয়ী-অনুসারীর সামনে ট্রাম্পের মৃত্যু কামনা করেন — এমন সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশ এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ চিরতরে থামানোর ব্যাপারে আলোচনা চালাচ্ছে। এই কথায় দর্শকরা উৎসাহ প্রকাশ করেন, তেমনটি হয় তাঁর এই মন্তব্যেও — "ট্রাম্পের জন্য পৃথিবীটা আর ভালো জায়গা নয়।"[১০৬]

গণমাধ্যমের কভারেজ

[সম্পাদনা]

ইরানি কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেয়ীকে শেষকৃত্যে যোগ দিতে বারণ করা হয়েছে — কারণ এতে তাঁর অবস্থান প্রকাশ পেয়ে ইসরায়েলের হাতে খুন হওয়ার আশঙ্কা আছে।[১০৭] ২ জুলাই ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী আব্বাস সালেহি জানান, প্রায় ৬০০ জন বিদেশি সাংবাদিক ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি দেশীয় গণমাধ্যমের পাশাপাশি শেষকৃত্য কভার করবেন। তিনি আরও বলেন, ইরানি প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি দল শেষকৃত্যের উপর একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র তৈরি করছে এবং অনুষ্ঠান নথিভুক্ত করতে ফটোগ্রাফি অভিযানও শুরু হয়েছে।[১০৮]

অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, তেহরানে শেষকৃত্যের শুরুর অনুষ্ঠানে লক্ষাধিক শোকার্ত উপস্থিত ছিলেন। তারা একে বর্ণনা করে বিপুল জনসমাগম, কড়া নিরাপত্তা ও গণশোকে ভরা এক বড় মাপের রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবে।[]

ওয়াল স্ট্রিট জার্নালের বর্ণনায়, শেষকৃত্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি রাজনৈতিক অবজ্ঞার এক বড় প্রদর্শনী; ইরানি কর্তৃপক্ষ এই বহুদিনব্যাপী অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছে।[১০৯]

বিবিসি পার্সিয়ান এটিকে "ইতিহাসের মহান অপরাধী খুনির সমাপ্তি" বলে বর্ণনা করে জানায়, এটি শাসনব্যবস্থাকেও বদলে দেবে।[১১০][১১১] ইউরোনিউজ এটিকে বেশ ব্যতিক্রমী বলে মনে করে, কারণ শিয়া ইসলামের নিয়ম অনুযায়ী দাফন হওয়ার কথা তাৎক্ষণিকভাবেই; তারা আরও জানায়, মৃত্যুর ১০০ দিন পার হওয়ায় কফিনে যেভাবে মরদেহ দেখানো হচ্ছিল, তা বাস্তবে সম্ভব নয়।[১১২][১১৩] শেষকৃত্যে গণ্যমান্য ব্যক্তিদের সামনে যে কুরআনের আয়াত পড়া হয়, তা ছিল সূরা আল ইমরানের একটি আয়াত — এই আয়াতই সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ২০০৬ সালের লেবানন যুদ্ধের পর কাতারি দূতদের কাছে বিজয় ঘোষণার বার্তায় ব্যবহার করেছিলেন। আর কাতারি দূতদের সামনে পড়া হয় আল-ফাতহ, যার অর্থ "আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন" — এই আয়াত ইসলামি নবী মুহাম্মদ কুরাইশ গোত্রের সাথে শান্তি স্থাপনের সময় ব্যবহার করেছিলেন।[১১৪]

বিশ্লেষণ

[সম্পাদনা]

সিএনএনের মতে, আলী খামেনেয়ীর রাষ্ট্রীয় শেষকৃত্য আসলে একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক ও আদর্শিক প্রদর্শনী — যার লক্ষ্য একদিকে তাঁকে প্রতিরোধের প্রতীক হিসেবে চিরস্থায়ী করা, অন্যদিকে আন্তর্জাতিক সমাজের প্রতি ইসলামিক রিপাবলিকের অবজ্ঞা প্রকাশ করা। এত বড় করে অনুষ্ঠান করার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে, নেতৃত্ব শুধু অস্তিত্বসংকটের একটি সংঘাত থেকেই বেঁচে যায়নি, বরং সীমানা না মানা এক শক্তিশালী বিপ্লবী শক্তি হিসেবেই টিকে আছে।[১২][১১] পশ্চিমা কর্মকর্তাদের আমন্ত্রণ তালিকা থেকে বাদ রেখে ইরান পশ্চিমা নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানকেই আরও স্পষ্ট করে তোলে; ইরানি কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলোকে "ইতিহাসের ভুল পক্ষে" থাকা বলে অভিহিত করেন।[১১][১২]

অনুষ্ঠানের সময়টা বেছে নেওয়াও অনেকটাই কৌশলগত: এটি পড়েছে ইসলামি মাস মুহাররমের সাথে, যা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধে হোসাইন ইবনে আলীর ঐতিহাসিক শাহাদাতকে মনে করিয়ে দেয় — খামেনেয়ী নিজেকে তাঁরই বংশধর বলে দাবি করতেন।[১১][১২] এই বয়ানের মাধ্যমে তাঁর মৃত্যুকে তুলে ধরা হচ্ছে তাঁর বিশ্বদৃষ্টির প্রমাণ হিসেবে, আর তাঁর উত্তরাধিকারকে তুলে ধরা হচ্ছে এক শহিদ ধর্মীয় কর্তৃপক্ষের মর্যাদায়।[১২] রাষ্ট্র-নিয়ন্ত্রিত সমন্বিত গণমাধ্যমের মাধ্যমে এই চিত্রই ব্যবহার করা হচ্ছে জনগণকে "অত্যাচার ও অহংকারের" বিরুদ্ধে এককাট্টা করতে; কর্মকর্তারা ঘোষণা করেন, জাতি তার "ইমামের রক্তের" ব্যাপারে চুপ করে থাকবে না।[১১][১২] শেষ পর্যন্ত, শেষকৃত্যকে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসের সাথে মিলিয়ে রাখা এবং পরিবারের কফিন প্রদর্শন করে যুদ্ধের ব্যক্তিগত মূল্য তুলে ধরার মধ্য দিয়ে আয়োজকরা পশ্চিমের বিরুদ্ধে শাহাদাত ও অবিচল প্রতিরোধের একটি উত্তরাধিকার আরও পোক্ত করতে চাইছেন।[১১][১২]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]
  1. ২০২১ সাল থেকে এই সরকার ইসলামিক এমিরেট অব আফগানিস্তান নামে তালেবানের নিয়ন্ত্রণে আছে, যাকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র রাশিয়া স্বীকৃতি দিয়েছে; তবে বাকি আন্তর্জাতিক সমাজ কোনো আঞ্চলিক নিয়ন্ত্রণ ছাড়াই আগের ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানকেই দেশের আইনসিদ্ধ সরকার বলে মনে করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "اطلاعیه وزارت اقتصاد درباره خدمات رسانی به زائران بدرقه رهبر شهید" (ফার্সি ভাষায়)। Mehr News। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  2. "فرمانده سپاه قم: به صورت قطعی نمی‌دانیم چه اتفاقی در مراسم تشییع خامنه‌ای رخ خواهد داد"Iran International। ২ জুলাই ২০২৬।
  3. 1 2 3 "Foreign leaders gather for Khamenei's funeral, Western nations absent"euronews (ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  4. 1 2 3 4 5 6 Karimi, Nasser; español, JON GAMBRELL Leer en (৪ জুলাই ২০২৬)। "Iran begins dayslong funeral for the late Supreme Leader Ayatollah Ali Khamenei, killed in war"AP News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  5. 1 2 "Iran war live: Millions expected in Tehran for funeral of Ali Khamenei"Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  6. Ali, Marium। "Mapping Iran's Ali Khamenei funeral: Where mourners will gather each day"Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  7. Sands, Leo; Nikounazar, Leily (২ জুন ২০২৬)। "Iran Reveals 3-Day Funeral Plan for Ayatollah Khamenei, After Long Delay"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৬
  8. "Iranians to bid farewell to late Supreme Leader Khamenei at Tehran ceremony"Reuters। ৪ মার্চ ২০২৬।
  9. "Iran delays Khamenei funeral as US and Israeli bombardment continues"BBC News। ৪ মার্চ ২০২৬।
  10. 1 2 3 "Iran: officials announce dates for Ali Khamenei funeral and burial"। Euronews। ১৩ জুন ২০২৬।
  11. 1 2 3 4 5 6 "Ali Khamenei's six-day funeral expected to draw millions in Iran"। The Guardian। ৩ জুলাই ২০২৬।
  12. 1 2 3 4 5 6 7 Salem, Mostafa; Karimi, Aida (৩ জুলাই ২০২৬)। "Iran sends a defiant message to Trump with colossal funeral for slain Supreme Leader Ali Khamenei"CNN। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  13. 1 2 "Live updates: Crowds gather in Iran for dayslong funeral and public mourning for slain supreme leader"CNN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  14. "Mass grief at Khamenei funeral projects hardline grip on post-war Iran"Reuters (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  15. "Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei is dead, state media says"বিবিসি (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  16. 1 2 Jon Gambrell; Melanie Lidman; Josh Boak; Eric Tucker (২৮ ফেব্রুয়ারি ২০২৬)। "Iranian state media say country's supreme leader is dead"AP News (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৬Citing unidentified sources, the semiofficial Fars news agency, believed to be close to the Revolutionary Guard, reported that several relatives of Khamenei were also killed, including a daughter, son-in-law, daughter-in-law and grandchild.
  17. "Ayatollah Khamenei Death: Official Confirmation"Islamic Info Center (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০২৬। ২ মার্চ ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৬
  18. "Iran announces 40 days of mourning, 7 public holidays after Khamenei's death"Khaleej Times (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০২৬।
  19. Ben Ari, Lior (২ মার্চ ২০২৬)। "Reports in Iran: Khamenei's wife dies from her wounds"Ynetglobal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৬
  20. Suter, Tara (২ মার্চ ২০২৬)। "Khamenei's wife dies from injuries sustained in US, Israeli attack: State media"The Hill। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৬
  21. "Mojtaba Khamenei, son of late supreme leader, named his successor"NewsNation (মার্কিন ইংরেজি ভাষায়)। The Associated Press। ৮ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৬
  22. Andrews, Frank (৩ জুলাই ২০২৬)। "U.S.-Iran Latest: Talks pause for slain ayatollah's funeral after Trump and mediators claim progress"CBS News (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  23. Doornbos, Caitlin (১ জুলাই ২০২৬)। "US, Iran agree to one-week de-escalation in Strait of Hormuz ahead of America 250"New York Post (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  24. "Iran to begin three-day funeral rites for late Ayatollah Khamenei in Tehran"France 24 (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০২৬। ৪ মার্চ ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৬
  25. "Iran postpones Khamenei funeral over likely unprecedented turnout"Daily Sabah। AFP। ৪ মার্চ ২০২৬।
  26. "Burial site of Khamenei not yet determined, religious foundation says"ইরান ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৬
  27. Abedi, Hooman (৯ এপ্রিল ২০২৬)। "Islamic Republic marks Khamenei 40th day with burial still unclear"ইরান ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৬
  28. "Funeral of Ayatollah Seyed Ali Khamenei to Begin in Tehran on July 4 - Society/Culture news"Tasnim News Agency (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৬
  29. "Iran Schedules Funeral of Supreme Leader Ayatollah Khamenei for Post-Ashura Period"en.isna.ir। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৬
  30. "Funeral service for Iran's martyred Leader to be held in Iraq"Mehr News Agency (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৬
  31. "دفن امانتی پیکر رهبر شهید در حرم حضرت معصومه(س) صحت ندارد"مشرق نیوز (ফার্সি ভাষায়)। ৩০ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬
  32. "پیکر رهبر شهید تاکنون نه به خاک سپرده شده و نه به ودیعه دفن شده‌ است"www.isna.ir। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬
  33. "پیکر مطهر امام شهید نه به خاک سپرده شده و نه به ودیعه دفن شده‌اند - تسنیم"خبرگزاری تسنیم | Tasnim (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬
  34. "برای مسیر تشییع جنازه علی خامنه‌ای ۵۰ میلیون قرص نان در حال تهیه است"www.iranintl.com (ফার্সি ভাষায়)। ২ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  35. "تهران آماده میزبانی از زائران جهان اسلام؛ ۵ هزار مدرسه و ۷۰۰ مسجد برای اسکان تجهیز شد"خبرگزاری ایلنا (ফার্সি ভাষায়)। ২ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  36. Entekhab.ir, پایگاه خبری تحلیلی انتخاب | (২ জুলাই ২০২৬)। "استاندار تهران در مورد مراسم تشییع رهبر شهید: تلاش ما این است که ظرفیت اینترنت متناسب با حضور جمعیت میلیونی، افزایش یابد/ در حلقه نخست اطراف مصلی تردد خودرو و موتورسیکلت انجام نمی‌شود؛ دسترسی به محل مراسم صرفاً به صورت پیاده خواهد بود/ بیش از ۵۰۰ مدرسه در سطح استان‌ها، سالن‌های ورزشی، پارک‌های بزرگ و اردوگاه‌های موقت برای اسکان زائران تجهیز شده‌اند/ حدود ۷۰۰ مسجد آماده خدمات‌رسانی هستند"پایگاه خبری تحلیلی انتخاب | Entekhab.ir (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  37. "۲۴ ساعته شدن سوپرمارکت‌های مسیر تشییع رهبر شهید انقلاب"
  38. "بسته هویت بصری «باید برخاست» ویژه مراسم «بدرقه آقای شهید ایران»"farsi.khamenei.ir। ২২ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  39. Abedi, Hooman (২ জুলাই ২০২৬)। "Khamenei funeral preparations draw complaints of forced attendance"www.iranintl.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  40. پایگاه خبری تحلیلی انتخاب | Entekhab.ir (২ জুলাই ২০২৬)। "تصاویر: برپایی هزاران چادر در پارک ملت تهران برای عزاداران رهبر شهید"پایگاه خبری تحلیلی انتخاب | Entekhab.ir (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  41. ایران, بدرقه آقای شهید (১ জুলাই ২০২৬)। "استقرار 1000 ون رایگان تاکسیرانی تهران برای مراسم بدرقه پیکر رهبر شهید"بدرقه آقای شهید ایران (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  42. ایران, بدرقه آقای شهید (১ জুলাই ২০২৬)। "تخفیف 50درصدی هتل‌های تهران برای زائران مراسم تشییع رهبر شهید"بدرقه آقای شهید ایران (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  43. "فردا تعطیل است؟ + جزئیات تعطیلی فردا یکشنبه ۱۴ تیر ۱۴۰۵"ایمنا। ৪ জুলাই ২০২৬।
  44. "محدوده‌ مسیر تشییع رهبر شهید انقلاب در تهران مشخص شد"خبرگزاری مهر | اخبار ایران و جهان | Mehr News Agency। ১৭ জুন ২০২৬।
  45. "بهنام جو: مسیر تشییع رهبر شهید در قم از حرم تا جمکران است"خبرگزاری مهر | اخبار ایران و جهان | Mehr News Agency। ১৮ জুন ২০২৬।
  46. "برنامه‌ریزی گسترده برای خاکسپاری علی خامنه‌ای؛ سه تشییع بزرگ جمهوری اسلامی چگونه برگزار شد؟"euronews। ৩০ জুন ২০২৬।
  47. "مراسم تشییع و تدفین رهبر شهید یکی از بزرگترین رویدادهای مشهد است"خبرگزاری مهر | اخبار ایران و جهان | Mehr News Agency। ২০ জুন ২০২৬।
  48. 1 2 "Iran expects up to 35 million people to attend Ayatollah Ali Khamenei's funeral"। The New Arab। ২৭ জুন ২০২৬।
  49. "Iran announces funeral, burial dates for late Supreme Leader Khamenei"। Al-Jazeera। ১৩ জুন ২০২৬।
  50. TABNAK, تابناک | (২৮ জুন ২০২৬)। "پایان مراسم «کشوردوست» با یک تحصن! / فردا نوبت کدام مجموعه است؟"fa (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  51. جنجال عجیب سوپرانقلابی‌ها در رواق کشوردوست را ببینید (ফার্সি ভাষায়)। ২৯ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬ www.tabnak.ir এর মাধ্যমে।
  52. "Iran warns US, Israel against attacks ahead of funeral processions for Khamenei"রয়টার্স। ২ জুলাই ২০২৬।
  53. "تفاعل واسع مع تلاوات قرآنية رافقت استقبال الوفود في تشييع خامنئي"عربي21 (আরবি ভাষায়)। ৪ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  54. Barnes, Julian E.; Pager, Tyler; Schmitt, Eric (২৪ মার্চ ২০২৬)। "Saudi Leader Is Said to Push Trump to Continue Iran War in Recent Calls"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  55. "تشييع شعبي حاشد لخامنئي في اليوم الثاني من جنازته"الجزيرة نت (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  56. Karimi, Nasser; Gambrell, Jon (৩ জুলাই ২০২৬)। "Millions expected as war-scarred Iran stages days-long funeral for Ayatollah Khamenei"Los Angeles Times (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  57. EFE, Agencia (৩ জুলাই ২০২৬)। "Iran begins largest funeral in its history to bid farewell to supreme leader Ali Khamenei - EFE"EFE Noticias (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  58. "امشب مراسم وداع در مصلی امام خمینی(ره) تا اذان صبح ادامه دارد"www.isna.ir। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  59. "Mass grief at Khamenei funeral projects hardline grip on post-war Iran"Reuters (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  60. 1 2 Wintour, Patrick (৩ জুলাই ২০২৬)। "Ali Khamenei's six-day funeral expected to draw millions in Iran"The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  61. Karimi, Nasser; Gambrell, Jon (৩ জুলাই ২০২৬)। "Iran prepares for dayslong funeral for late Supreme Leader Ayatollah Ali Khamenei, killed in war"AP News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  62. "Iran prepares largest state funeral in history for slain Ayatollah Ali Khamenei"। Euronews। ৩০ জুন ২০২৬।
  63. "Farewell to Martyr Leader in Tehran, Funeral in Qom, Burial in Mashhad"en (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৬
  64. حیدرخانی, سبا (২৯ জুন ২০২৬)। "پول‌پاشی برای تشییع یک تابوت خالی"www.iranintl.com (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬
  65. "Tehran municipal staff ordered to attend Khamenei funeral, audio suggests"www.iranintl.com (ইংরেজি ভাষায়)। ১ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬
  66. "Iran Chief Negotiator Calls to Avenge Khamenei Death with Massive Funeral Turnout"english.aawsat.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬
  67. "BBC in Tehran as mourners gather for former supreme leader's funeral"www.bbc.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  68. 1 2 TABNAK, تابناک (৩ জুলাই ২০২৬)। "سی ان ان: مراسم تشییع پیامی چالش برانگیز برای ترامپ است/ واشنگتن پست: پیکر با پرچم ایران به مصلی رسید"fa
  69. "Iran invites BJP, Congress leaders for Khamenei funeral"www.msn.com। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  70. "Foreign dignitaries arrive in Tehran ahead of Khamenei funeral"Yahoo News (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  71. 1 2 Shamim, Sarah। "Iran's Khamenei funeral: Which world leaders are attending?"Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  72. "Iran: Dignitaries arrive for Ayatollah Khamenei's funeral"dw.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  73. Dahir, Abdi Latif; Torbati, Yeganeh (৩ জুলাই ২০২৬)। "It's Day 1 of the Supreme Leader's Funeral, and Allies Gather in Iran"The New York Times। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  74. "No major world leaders attend Khamenei funeral in Tehran"www.iranintl.com (ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  75. "جمهوری اسلامی صدها ویزای رایگان برای حضور افغان‌ها در مراسم تشییع جنازه خامنه‌ای صادر کرد"www.afintl.com (ফার্সি ভাষায়)। ৩০ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  76. "India to send minister, governor to Ali Khamenei funeral"Reuters। ২ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  77. Silahşör, Halil (২ জুলাই ২০২৬)। "سفر مقامات ارشد افغانستان به تهران برای شرکت در مراسم تشییع آیت‌الله خامنه‌ای"আনাদোলু এজেন্সি (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  78. "Global Tribute: Ahmad Massoud, Afghan delegation pay respects to Martyr Khamenei"en.irna.ir। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  79. "PM Shehbaz accepts Iranian president's invitation to attend Khamenei's funeral"ARY News। ১৯ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  80. "Senior Chinese lawmaker to attend Khamenei's funeral"Reuters। ২ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  81. "Khamenei's Funeral Draws Chinese and Russian Dignitaries to Iran"Bloomberg.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৬
  82. "جزییات-مراسم-وداع-وتشییع-رهبر-شهید-درتهران-ثبت-نام-۱-۷میلیون"Tahlilbazaar.com
  83. "খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন"Bangla Tribune। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  84. "খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল"Jugantor। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  85. "Ayatollah Khamenei funeral: Bihar governor Lt Gen Syed Ata Hasnain, MoS for external affairs Pabitra Margherita to attend, say Iranian sources"The Times of India। ২৯ জুন ২০২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৬
  86. "پورجمشیدیان : تا الان بیش از ۳۰ کشور تقاضای حضور در مراسم ادای احترام به پیکر مطهر رهبر شهید را داشتند / استقبال رسمی نخست وزیر عراق از پیکر رهبر شهید در فرودگاه بغداد یا نجف انجام می‌شود + فیلم"خبرگزاری دانشجو | SNN.IR (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৬
  87. "حضور سران و علما از ۹۰ کشور جهان در مراسم ادای احترام و نهایی شدن تمهیدات تشییع پیکر رهبر شهید در عراق" [The presence of leaders and scholars from 90 countries of the world in the final ceremony of paying respect]Iran Student Correspondent Association (ফার্সি ভাষায়)। ৩০ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৬
  88. "Saudi deputy foreign minister pays respects at Khamenei funeral"Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  89. Hafezi, Parisa; Choukeir, Jana (৩ জুলাই ২০২৬)। "Khamenei lies in state in Tehran as Iran begins week of funeral ceremonies"Reuters। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  90. "Hezbollah, Hamas and Houthi officials attend funeral ceremonies for Iran's Khamenei"France 24 (ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  91. "Ghalibaf calls for turnout at Khamenei funeral, vows blood vengeance"www.iranintl.com। ২ জুলাই ২০২৬।
  92. "Trump: We could wipe out everyone at Khamenei's funeral, but then there would be no one left to negotiate with"Azerbaijan State News Agency। ৪ জুলাই ২০২৬।
  93. ANSA, Agenzia (৪ জুলাই ২০২৬)। "Axios, Trump 'sorpreso' dal pianto degli iraniani ai funerali di Khamenei - Notizie - Ansa.it"Agenzia ANSA (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  94. "President Trump Says He's Giving Iran a Break for the Funeral of Ayatollah Khamenei"C-SPAN। ৩ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  95. Aydogan, Merve (৪ জুলাই ২০২৬)। "Trump says US gave Iran 'a week off' for funeral of Iran' late supreme leader amid stalled talks"Anadolu Agency। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  96. "صباغی: ۴۰۰ دستگاه اتوبوس برای انتقال زائران به مراسم تشییع رهبر شهید اختصاص یافت"
  97. "۵۰۰ اتوبوس برای انتقال عزاداران استان مرکزی به مراسم تشییع قائد شهید امت تدارک شد"Irna। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  98. "اعزام ۲۷۴ دستگاه اتوبوس از سیستان و بلوچستان به مشهد برای تشییع"ISNA। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  99. "همه ظرفیت‌های پایانه‌های اصفهان در خدمت اعزام زائران به تشییع رهبر شهید است"IRNA। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৬
  100. "اتوبوس‌ های تهران ۲۴ ساعته شدند/ بسیج ناوگان برای مراسم تشییع"تین نیوز। ৪ জুলাই ২০২৬।
  101. "11 هزار اتوبوس برای جابه‌جایی زائران مراسم تشییع به کار گرفته شد/ارائه 20 درصد تخفیف"نورنیوز
  102. https://www.tahlilbazaar.com/news/415869/%D9%82%D8%B7%D8%A7%D8%B1%D9%87%D8%A7%DB%8C-%D9%81%D9%88%D9%82-%D8%A7%D9%84%D8%B9%D8%A7%D8%AF%D9%87-%D8%A7%D8%B2-%D8%A8%D8%B5%D8%B1%D9%87-%D8%A8%D9%87-%DA%A9%D8%B1%D8%A8%D9%84%D8%A7%D8%A1-%D8%A8%D8%B1%D8%A7%DB%8C-%D8%AA%D8%B4%DB%8C%DB%8C%D8%B9-%D9%BE%DB%8C%DA%A9%D8%B1-%D8%B1%D9%87%D8%A8%D8%B1-%D8%B4%D9%87%DB%8C%D8%AF
  103. "ببینید | پزشکیان: من با رهبری شهید وداع نکردم و نخواهم کرد"خبرآنلاین। ৪ জুলাই ২০২৬।
  104. "Live - Trump says US won't target officials at Khamenei funeral to preserve talks"www.iranintl.com। ৪ জুলাই ২০২৬।
  105. "رضا پهلوی: فارغ از تصمیم دیپلمات‌ها در پایتخت‌های جهان، مردم رژیم جمهوری‌اسلامی را سرنگون خواهند کرد"euronews। ২ জুলাই ২০২৬।
  106. "Performer calls for Trump's death at funeral for Iran's late supreme leader"Associated Press। ৫ জুলাই ২০২৬।
  107. "Mojtaba Khamenei barred from father's funeral over assassination fears"Türkiye Today
  108. Presstv (২ জুলাই ২০২৬)। "600 foreign journalists to cover funeral of martyred Ayatollah Khamenei: Minister"PressTV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  109. Faucon, Benoit; Rasmussen, Sune Engel (৩ জুলাই ২০২৬)। "Iran Begins Khamenei's Funeral in Show of Defiance Against the U.S."Wall Street Journal (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0099-9660। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৬
  110. "پس از علی خامنه‌ای؛ جمهوری اسلامی چه چیزهایی را تغییر داد و چه چیزهایی را حفظ کرد؟"BBC News فارسی। ৩ জুলাই ২০২৬।
  111. "واکنش‌ها به آغاز مراسم تشییع خامنه‌ای؛ از «حال و هوای عاشورا» تا پایان «جنایتکار بزرگ تاریخ ایران»"BBC News فارسی। ৩ জুলাই ২০২৬।
  112. "چرا جمهوری اسلامی پس از ۱۰۰ روز هنوز پیکر خامنه‌ای را تشییع و دفن نکرده است؟"euronews। ৭ জুন ২০২৬।
  113. "معمای جنازه‌ای که دفن نمی‌شود؛ نگهداری طولانی‌مدت جسد علی خامنه‌ای آیا امکان‌پذیر است؟"euronews। ১২ জুন ২০২৬।
  114. "مراسم تشییع خامنه‌ای؛ آیا آیات قرآن تلاوت‌شده در حضور رهبران منطقه‌ای حاوی پیام‌های سیاسی است؟"euronews। ৪ জুলাই ২০২৬।