আলী আসগর খান
আলী আসগর খান | |
|---|---|
علی اصغر خان | |
২০১২ সালে আলী | |
| পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | |
| নির্বাচনী এলাকা | এনএ-১৬ অ্যাবোটাবাদ-১ |
| ওমর আসগর খান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় মার্চ ২০০৩ | |
| ফাউন্ডিং পার্টনার ডিসাইন গ্রুপ প্রাকটিস | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় জানুয়ারী ১৯৯০ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | অ্যাবোটাবাদ, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান |
| জাতীয়তা | পাকিস্তানি |
| রাজনৈতিক দল | পিটিআই (২০১৪-বর্তমান) |
| দাম্পত্য সঙ্গী | মালিহা খান (বি. ২০১৫) |
| পিতা | আসগর খান |
| আত্মীয়স্বজন | ওমর আসগর খান (ভাই) |
| শিক্ষা | অ্যাবোটাবাদ পাবলিক স্কুল গ্রিনিচ বিশ্ববিদ্যালয় |
আলি আসগর খান (উর্দু: علی اصغر خان) একজন পাকিস্তানি স্থপতি ও রাজনীতিবিদ। তিনি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য। এছাড়াও তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সাধারণ সম্পাদক, রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ)-এর সহযোগী সদস্য এবং ইসলামাবাদভিত্তিক ডিজাইন গ্রুপ প্র্যাকটিসের প্রতিষ্ঠাতা অংশীদার।[১]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]আলি আসগর খান ১৯৫৮ সালে আফ্রিদি পশতুন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এয়ার মার্শাল আসগর খান ও আমিনা শামসির কনিষ্ঠ সন্তান। আলির দুই বড় বোন নাসরিন ও শিরিন এবং এক বড় ভাই ওমর আসগর খান ছিলেন। ওমর আসগর খান ২০০২ সালে পারভেজ মোশাররফের শাসনামলে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আলি ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত অ্যাবোটাবাদ পাবলিক স্কুলে পড়াশোনা করেন।[২][৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আলি ২০১৫ সালের জানুয়ারিতে সহকর্মী পিটিআই সদস্য হাজারা বংশোদ্ভূত মালিহা খানকে বিয়ে করেন।[৪]
স্থাপত্য জীবন
[সম্পাদনা]গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি অর্জনের পর, আলি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের সদস্য নির্বাচিত হন এবং লন্ডন বরো অব হ্যাকনির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং-এ কাজ শুরু করেন।[৫]
কয়েক বছর পর তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং করাচিতে লারি অ্যাসোসিয়েটসে যোগ দেন। পরে তিনি নিজস্ব প্রতিষ্ঠান ‘ডিজাইন ইউনিট’ শুরু করেন, যা শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ নানাবিধ প্রকল্প পরিচালনা করে। এরপর স্থপতি সামার আলি খানের সঙ্গে অংশীদারিত্বে ১৯৯০ সালের জানুয়ারিতে তিনি ডিজাইন গ্রুপ প্র্যাকটিস প্রতিষ্ঠা করেন।[১][৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আলি আসগর খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন জ্যেষ্ঠ সদস্য।[৬]
তিনি ২০০২ সালের পাকিস্তানি সাধারণ নির্বাচনে কওমি জামহুরি পার্টির প্রার্থী হিসেবে এনএ-১৭ অ্যাবোটাবাদ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে ব্যর্থ হন। তিনি ৪,৬৮৭ ভোট পেয়েছিলেন এবং পাকিস্তান মুসলিম লীগ (কিউ) (পিএমএল(কিউ))-এর প্রার্থী আমানুল্লাহ খান জাদুনের কাছে পরাজিত হন।[৭]
২০১৪ সালের উপনির্বাচনে তিনি পিটিআই প্রার্থী হিসেবে পিকে-৪৫ অ্যাবোটাবাদ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে পরাজিত হন। তিনি ২৩,৫৯৭ ভোট পেয়েছিলেন এবং পাকিস্তান মুসলিম লীগ (এন) (পিএমএল(এন))-এর প্রার্থী সরদার মুহাম্মদ ফরিদ খান আব্বাসির কাছে হেরে যান।[৮]
২০১৮ সালের সাধারণ নির্বাচনে তিনি পিটিআই প্রার্থী হিসেবে এনএ-১৫ অ্যাবোটাবাদ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সফল হননি। তিনি ৮১,৮৪৫ ভোট পেয়েছিলেন এবং পিএমএল(এন)-এর প্রার্থী মুর্তজা জাভেদ আব্বাসির কাছে পরাজিত হন।[৯]
২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনএ-১৬ অ্যাবোটাবাদ-১ আসন থেকে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হন। তিনি ১,০৫,৩০০ ভোট পান, আর প্রতিদ্বন্দ্বী পিএমএল(এন)-এর মুর্তজা জাভেদ আব্বাসি পান ৮৬,৬২১ ভোট।[১০][১১][১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Design Group Practice (DGP) Architecture and Planning"। ১৯ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।
- ↑ Aeroplane and Commercial Aviation News। খণ্ড ১১২। ১৯৬৬। ১৯ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।
- ↑ "RIP Amina Asghar Khan — Mother of PAF"। ৩ সেপ্টেম্বর ২০২৩। ১৩ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।
- ↑ "After party chief, two more PTI leaders enter wedlock"। ১৯ জানুয়ারি ২০১৫। ৩১ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।
- 1 2 "Ali Asghar Khan"। ৩১ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।
- ↑ "Leadership: Ali Asghar Khan"। ২৭ জুলাই ২০১৭। ৩১ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।
- ↑ "Constituency wise detailed Result-General Elections 2002" (পিডিএফ)। Election Commission of Pakistan। ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১।
- ↑ Javed, Rashid (৮ জুন ২০১৪)। "PK-45 defeat exposes rift in PTI"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "Election Results 2018: LIVE"। The News International (ইংরেজি ভাষায়)। ২৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
- ↑ "NA-16 - Abbottabad 1"। Dunya News। ৯ ফেব্রুয়ারি ২০২৪। ৩০ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Election NA-16 Abbottabad 1"। Geo News। ১১ ফেব্রুয়ারি ২০২৪। ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "PTI-backed Ali Asghar Khan wins NA-16 seat from Abbottabad I"। ৯ ফেব্রুয়ারি ২০২৪। ৩১ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৪।