বিষয়বস্তুতে চলুন

আলিসিয়া কোজাকিউইচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলিসিয়া কোজাকিউইচ
২০১৫ সালে আলিসিয়া কোজাকিউইচ
জন্ম (1988-03-23) ২৩ মার্চ ১৯৮৮ (বয়স ৩৭)
পিট্‌সবার্গ, পেনসিলভেনিয়া
জাতীয়তামার্কিন
অন্যান্য নামআলিসিয়া কোজাক
শিক্ষাফরেনসিক মনোবিজ্ঞানে এমএ
মাতৃশিক্ষায়তন
পেশাশিশু কল্যাণ কর্মী, প্রেরণাদায়ী বক্তা এবং টেলিভিশন ব্যক্তিত্ব]]
পিতা-মাতা
  • চার্লস কোজাকিউইচ (পিতা)
  • মেরি কোজাকিউইচ (মাতা)
ওয়েবসাইটaliciakozak.com

আলিসিয়া কোজাকিউইচ (/əˈlʃə ˌkzəˈkɛvɪ/ ə-LEE-shə KOH-zə-KEV-ich;[]), যিনি আলিসিয়া কোজাক নামেও পরিচিত (জন্ম ২৩শে মার্চ, ১৯৮৮), একজন মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব এবং প্রেরণাদায়ক বক্তা। তিনি ইন্টারনেট সুরক্ষা ও নিখোঁজ ব্যক্তিদের পক্ষে বিশেষ প্রবক্তা। কোজাকিউইচ হলেন আলিসিয়া প্রজেক্টের প্রতিষ্ঠাতা। এটি একটি প্রচারণামূলক গোষ্ঠী, যেটি অনলাইন শিকারী, অপহরণ এবং শিশু যৌন শোষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। শিশু উদ্ধার প্রচেষ্টার জন্য নির্দিষ্ট আয়ের উৎস প্রদানকারী তার সমনামী "আলিসিয়া'স ল" আইনটি তার অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে।[][][] একটি টেলিভিশন নেটওয়ার্ক ইনভেস্টিগেশন ডিসকভারির (আইডি) সাথে কোজাকিউইচ কাজ করেছেন। এদের উদ্দেশ্য ইন্টারনেট সুরক্ষা, নিখোঁজ ব্যক্তি, মানব পাচার এবং শিশু সুরক্ষা সচেতনতার মতো বিষয়গুলিতে জনসাধারণকে শিক্ষিত করা এবং পরিবর্তন নিয়ে আসা।[]

২০০২ সালে, ইন্টারনেটের মাধ্যমে শিশু অপহরণের প্রথম পরিচিত শিকার হয়েছিলেন কোজাকিউইচ, তখন তার ১৩ বছর বয়স ছিল। এই ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছিল।[] দ্য ওপরাহ উইনফ্রে শো, গুড মর্নিং আমেরিকা, ডক্টর ফিল,[] সিএনএন, এমএসএনবিসি এবং এএণ্ডই বায়োগ্রাফি চ্যানেলে তার গল্প এবং বার্তা বিবরণীভুক্ত করা হয়েছিল। তিনি দুটি তথ্যচিত্রের বিষয়বস্তু হয়েছেন। তার মধ্যে একট হলো পুরস্কারপ্রাপ্ত পিবিএস ইন্টারনেট সুরক্ষা তথ্যচিত্র আলিসিয়া'স মেসেজ: আই'ম হিয়ার টু সেভ ইওর লাইফ এবং অপরটি এনাফ ইজ এনাফ দ্বারা প্রযোজিত এমি পুরস্কারপ্রাপ্ত আলিসিয়া'স স্টোরিপিপল এবং কসমোপলিটানের মতো অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনায় কোজাকিউইচকে নিয়ে লেখা হয়েছে।[][]

কোজাকিউইচ শিশুদের জন্য ইন্টারনেট সুরক্ষা এবং ফেডারেল শিশু উদ্ধার তহবিলের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তব্য রেখেছেন।[]

অপহরণ

[সম্পাদনা]
১৩ বছর বয়সী আলিসিয়া কোজাকিউইচ, তার পারিবারিক কম্পিউটারের সামনে বসে আছেন

অনলাইনে কোজাকিউইচের সঙ্গে এমন একজনের যোগাযোগ হয়েছিল, যাকে তিনি "ক্রিস্টিন" নামে একটি মেয়ে বলে মনে করেছিলেন। "ক্রিস্টিন" আসলে একজন ৩১ বছর বয়সী পুরুষ জানার পরেও কোজাকিউইচ তার সাথে অনলাইন যোগাযোগ চালিয়ে যান। সেই ব্যক্তিটি তখন তাকে ইয়াহু চ্যাট রুমে স্কট টাইরির সাথে পরিচয় করিয়ে দেয়,[১০] সে হলো একজন ৩৮ বছর বয়সী পুরুষ যে ভার্জিনিয়ার হার্নডনে থাকত।[] প্রায় এক বছর ধরে, টাইরি ১৩ বছর বয়সী কোজাকিউইচকে ধীরে ধীরে প্রভাবিত করে নিজের নিয়ন্ত্রণে এনেছিল। কোজাকিউইচ পরিবারের কম্পিউটারটি পরিবারের বসার ঘরে রাখা ছিল যেখানে ইন্টারনেট কার্যকলাপ পর্যবেক্ষণ করা যেত। কিন্তু টাইরি প্রায়শই কোজাকিউইচের সাথে রাতে যোগাযোগ করত, যখন পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে থাকতেন।[]

২০০২ সালের ১ জানুয়ারী, নববর্ষের দিন, টাইরি কোজাকিউইচকে প্রলুব্ধ করে, কোজাকিউইচের পেনসিলভানিয়ার পিটসবার্গ বাড়ির কাছে তার সাথে দেখা করার জন্য। সে তাকে জোর করে নিজের গাড়িতে তুলে নেয় এবং ভার্জিনিয়ায় নিজের বাড়িতে নিয়ে যায়। চার দিন ধরে কোজাকিউইচ সেখানে বন্দী ছিলেন, তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। টাইরির বেসমেন্টের ভূগর্ভস্থ কক্ষে তাকে ধর্ষণ এবং নির্যাতন করা হয়। টাইরি নির্যাতনের ভিডিও তুলে রাখে এবং অনলাইনে সম্প্রচার করে। অন্যদের দেখার জন্য সে এটি স্ট্রিমিং ভিডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিল।[]

উদ্ধার

[সম্পাদনা]

ফ্লোরিডার একজন দর্শক সংবাদ প্রতিবেদন এবং ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যাণ্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের নিখোঁজ ব্যক্তিদের একটি প্রচারপত্র দেখে কোজাকিউইচকে চিনতে পেরেছিলেন। তিনি সাধারণের ব্যবহার্য একটি টেলিফোনের মাধ্যমে বেনামে এফবিআইয়ের সাথে যোগাযোগ করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তাকে অপরাধের সাথে যুক্ত হিসেবে অভিযুক্ত করা হবে।[]

এফবিআই, বেনামী তথ্য থেকে প্রাপ্ত ইয়াহু ব্যবহারকারীর নাম ব্যবহার করে, হার্নডনের একটি টাউনহাউসে টাইরির আইপি ঠিকানা এবং তার রাস্তার ঠিকানা খুঁজে পায়। ২০০২ সালের ৪ঠা জানুয়ারি তারিখে যখন এফবিআই এজেন্টরা বাড়িতে হানা দিয়েছিল,[১০] কোজাকিউইচ ভয় পান যে তারা টাইরির পাঠানো লোক যারা তাকে হত্যা করতে এসেছে।[১১] ২০০২ সালের ৪ঠা জানুয়ারী তারিখে বিকেল ৪:১০ টার সময় এজেন্টরা কোজাকিউইচকে মুক্ত করে। আধ ঘন্টা পরে হার্নডনে টাইরির কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।[১০]

অপহরণকারী

[সম্পাদনা]

কোজাকিউইচের অপহরণকারী স্কট উইলিয়াম টাইরি ১৯৬৩ সালে এরমা টাইরির ঘরে জন্মগ্রহণ করেছিল। সে ১৯৮১ সালে ওয়েস্টমুর হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে, দুবার বিয়ে করে, তার ১২ বছরের একটি মেয়ে ছিল (যে শীতকালীন ছুটিতে তার সাথে থাকত এবং কোজাকিউইচকে অপহরণের দিন টাইরি তাকে তার মায়ের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছিল)। অপহরণের সময় সে বিবাহবিচ্ছিন্ন ছিল। তার প্রথম স্ত্রী সারাহ টাইরির মত অনুযায়ী তার স্বামী "চিরাচরিত, লম্বা চুলওয়ালা কম্পিউটার পাগল একজন মানুষ", যার বিজ্ঞান কল্পকাহিনী এবং কম্পিউটার গেমের প্রতি আগ্রহ রয়েছে। তিনি বলেন যে টাইরি এর আগে আইনভঙ্গ মূলক কোনও কাজ করে নি।[][][১২]

পরিণতি

[সম্পাদনা]

উদ্ধারের পর, কোজাকিউইচকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় এবং ফেয়ারফ্যাক্স কাউন্টি চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেসের হেফাজতে দেওয়া হয়।[১০] তার বাবা-মা, মেরি এবং চার্লস কোজাকিউইচ, গণমাধ্যমের মনোযোগ বৃদ্ধির কারণে তাদের মেয়ের সাথে পুনর্মিলনের উদ্দেশ্যে বাণিজ্যিক বিমানে যেতে পারেননি। পরের দিন এফবিআই ব্যক্তিগতভাবে তাদের ভার্জিনিয়ায় নিয়ে যায়।[১৩]

এর পর, কোজাকিউইচের দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য (পিটিএসডি) দেখা দেয়[] এবং স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। অপহরণের আগে তার জীবনের বেশিরভাগ ঘটনা তিনি খুব কষ্ট করে মনে করেছেন অথবা একেবারে ভুলে গিয়েছিলেন। চিকিৎসা পদ্ধতি হিসেবে তার কাউন্সেলিং চলেছিল।[] প্রাপ্তবয়স্ক হবার পর তিনি বলেছিলেন যে ২০০২ সালে মানুষ বুঝতেই পারেনি যে এই ঘটনা কিভাবে ঘটতে পারে এবং কিভাবে তাকে প্রভাবিত করা হয়েছিল। এদের বেশিরভাগই নির্যাতিতাকেই দোষারোপ করেছিল, যদিও তিনি কিছু মানুষের সমর্থন পেয়েছিলেন।[]

২০০৩ সালের সেপ্টেম্বরে, টাইরিকে ফেডারেল কারাগারে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।[] ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাকে বাটনারের ফেডারেল কারেকশনাল কমপ্লেক্স থেকে মুক্তি দেওয়া হয়।[][][][১২] এবং পিটসবার্গের একটি হাফওয়ে হাউসে (সমাজে পুনঃএকীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানোর উদ্দেশ্যে তৈরি প্রতিষ্ঠান) পাঠানো হয়। কোজাকিউইচ, তার পরিবার এবং কংগ্রেসের একাধিক সদস্য ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের কাছে আহ্বান জানান যাতে কোজাকিউইচের পরিবার থেকে টাইরিকে আরও দূরে সরিয়ে নেওয়া হয়।[][][১৪] ২০১৯ সালের ২২শে মার্চ তারিখে, একজন বিচারক রায় দেন যে টাইরিকে স্থানান্তরিত করা উচিত।[১৫] ২০১৯ সালের অক্টোবরে বিতর্কটি তুঙ্গে ওঠে, যখন পর্নোগ্রাফিক সাইট পরিদর্শন করে প্যারোলের শর্তাবলী লঙ্ঘনের জন্য টাইরিকে অতিরিক্ত দুই বছরের জন্য কারাগারে ফিরিয়ে আনা হয়।[১৬][১৭][১৮] ২০২১ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে তাকে আবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালের অক্টোবরে আবার গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে উত্যক্ত করার এবং শিশু পর্নোগ্রাফির ছবি রাখার অভিযোগ আনা হয়েছিল।[১৯]

প্রচারণা

[সম্পাদনা]
ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যাণ্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের সদর দপ্তরে নিখোঁজ শিশুদের একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন আলিসিয়া কোজাকিউইচ।

অপহরণের এক বছর পর, ১৪ বছর বয়সে, কোজাকিউইচ আলিসিয়া প্রজেক্ট প্রতিষ্ঠা করেন।[২০] আলিসিয়া প্রজেক্ট হল একটি প্রচারণা গোষ্ঠী যারা শিশুদের জন্য ইন্টারনেট সুরক্ষা, অনলাইনে শিশু শিকারীদের প্রভাব বিস্তার এবং অপহরণের মতো বিষয়গুলিতে সচেতনতা বৃদ্ধি করে এবং শিক্ষা প্রদান করে।[][] কোজাকিউইচ অসংখ্য স্কুলে[] এবং সম্মেলনে তার গল্প শুনিয়েছেন,[] যদিও তিনি স্বীকার করেছেন যে ঘটনাটি সম্পর্কে কথা বললে মানসিক উত্তেজনার সৃষ্টি হতে পারে।[]

২০০৭ সালে, তিনি শিশুদের সুরক্ষার জন্য ইন্টারনেট আইনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় হাউস জুডিশিয়ারি কমিটির সামনে সাক্ষ্য দেন।[] তিনি প্রোটেক্ট আওয়ার চিলড্রেন আইন ২০০৮[] পাসের জন্য সফলভাবে তদবির করেন। তিনি এই সাথে রাজ্য আইনসভায় আলিসিয়া'স ল পাসের জন্য প্রোটেক্ট-এর সাথে তদবির করেছেন। ইন্টারনেট ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন টাস্ক ফোর্স (আইসিএসি) তাদের কাজ চালানোর জন্য যে রাষ্ট্র-নির্দিষ্ট তহবিল পায়, তা আসে আলিসিয়া'স ল-এর মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে, রাজ্য ও স্থানীয় সংস্থাগুলি বেআইনী কাজ এবং গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া অপরাধীদের কাছ থেকে পাওয়া সঞ্চিত অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়। অনেক ক্ষেত্রে দাবি না করা লটারির অর্থ দিয়ে তহবিলের ব্যবস্থা করা হয়। শিশুদের যৌন শোষণকারী শিকারীদের সন্ধানে আইন প্রয়োগকারী সংস্থাগুলির প্রশিক্ষণ, টাস্ক ফোর্স, গবেষণা এবং উদ্ধার প্রচেষ্টার জন্য এই অর্থ ব্যবহৃত হয়। আলিসিয়া'স ল ভার্জিনিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, হাওয়াই এবং আইডাহো সহ ১১টি রাজ্যে[] পাস করা হয়েছে। মোট ৫০টি রাজ্যেই যাতে এই আইন পাস হয় কোজাকিউইচ তার পক্ষে সমর্থন জানাবেন।[২০]

২০১৮ সালে, প্রতিবেদন করা হয়েছিল যে আলিসিয়া'স ল শুধুমাত্র উইসকনসিনেই ১,০০০ এরও বেশি অনলাইন শিকারীকে গ্রেপ্তারে সহায়তা করেছে।[] এছাড়াও, আলিসিয়া'স ল তহবিল ব্যবহার করে উইসকনসিন আইন প্রয়োগকারী সংস্থা প্রশিক্ষিত একজন কে-৯ অফিসারকে নিযুক্ত করেছে, যিনি লুকোনো ইলেকট্রনিক ডিভাইস সনাক্ত করতে পারবেন।[] কোজাকিউইচের সম্মানে সেই অফিসারের নামকরণ করা হয়েছিল "কোজাক"। তিনি জেমি ক্লসের অনুসন্ধানে জড়িত ছিলেন।[]

কোজাকিউইচের কাজের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যাণ্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন ২০০৭ সালে তাকে কারেজ অ্যাওয়ার্ডে ভূষিত করে। ২০০৯ সালে তিনি জনসেবার জন্য জেফারসন অ্যাওয়ার্ডেও ভূষিত হন। "ইয়ুথ ভায়োলেন্স: ভিকটিম অ্যাণ্ড পারপেট্রেটরস" প্রোগ্রামের অংশ হিসেবে অন্তর্দৃষ্টি প্রদান করে কোজাকিউইচ এফবিআই ন্যাশনাল একাডেমিকে প্রশিক্ষণ দিয়েছেন। ২০১৩ সালে, কোজাকিউইচ ক্লিনটন স্কুল অফ পাবলিক সার্ভিসে ডিস্টিংগুইশড স্পিকার সিরিজে যোগ দেন।[] ২০০৮ সালে তার একটি বই প্রকাশিত হয়, যার নাম ইউ আর নট অ্যালোন: দ্য জার্নি ফ্রম অ্যাবডাকশন টু এমপাওয়ারমেন্ট , এটির প্রকাশক ছিল ওজেজেডিপি। এটি উদ্ধার হওয়া অপহরণের শিকারদের জন্য বেঁচে থাকার একটি নির্দেশিকা।[]

সম্প্রতি ইনভেস্টিগেশন ডিসকভারি নেটওয়ার্কের সাথে যৌথভাবে কাজ করে, কোজাকিউইচ ইন্টারনেট নিরাপত্তা এবং সচেতনতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করেন।[][২০] বর্তমানে, তিনি এয়ারলাইন অ্যাম্বাসেডরস ইন্টারন্যাশনাল হিউম্যান ট্র্যাফিকিং অ্যাওয়ারনেস প্রোগ্রামের একজন প্রশিক্ষক এবং মুখপাত্র, তিনি বিমানবন্দর কর্মীদের শেখান মানব পাচারের লক্ষণগুলি চিনতে এবং রিপোর্ট করতে।

আমেরিকান ডেটা প্রাইভেসি অ্যাণ্ড প্রোটেকশন অ্যাক্টের (২০২২ সালে কংগ্রেসে প্রস্তাবিত একটি বিল) সম্ভাব্য প্রভাব সম্পর্কে কোজাকিউইচ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটি শিশু অপহরণ মামলার দ্রুত তদন্ত ও সমাধান করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও কোজাকিউইচ এই বিলের বেশিরভাগ বিধানকে সমর্থন করেন, তবুও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে "যদি [তাকে] বন্দী রাখার সময় আমেরিকান ডেটা প্রাইভেসি অ্যাণ্ড প্রোটেকশন অ্যাক্টের বর্তমান সংস্করণটি কার্যকর থাকত, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে [তাকে] খুঁজে বের করা এবং [তার] অপহরণকারীকে যত তাড়াতাড়ি সম্ভব সনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ত।"[]

শিক্ষা

[সম্পাদনা]

অপহরণের সময়, কোজাকিউইচ কার্লিনটন জুনিয়র / সিনিয়র হাই স্কুলের ছাত্রী ছিলেন। তিনি পয়েন্ট পার্ক বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[][] ২০১৬ সালে, কোজাকিউইচ শিকাগো স্কুল অফ প্রফেশনাল সাইকোলজি থেকে ফরেনসিক সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Wisconsin Attorney General Josh Kaul [@WisDOJ] (৫ জুন ২০১৯)। ".@itsaliciakozak, a survivor and national advocate for stopping Internet crimes against children, agrees that specialized cyberunits at DOJ requires additional funding to take on increased cyber tip workloads. 6/" (টুইট) টুইটার এর মাধ্যমে।
  2. 1 2 3 Bowman, Brad (২৫ ফেব্রুয়ারি ২০১৫)। "Victim testifies in support of bill that would fund Kentucky Internet Crimes Against Children Taskforce"The State Journal। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  3. 1 2 3 4 Gottula, Todd (৫ মার্চ ২০১৪)। "Abducted teen featured speaker at UNK Criminal Justice Conference"University of Nebraska at Kearney। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  4. 1 2 3 4 Kozakiewicz, Alicia (১৫ মে ২০১৩)। "I, too, am an abduction survivor"সিএনএন। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  5. 1 2 3 4 5 "Alicia Kozakiewicz - Innocence Lost"Investigation Discovery। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫
  6. 1 2 3 4 5 6 7 8 Weisensee Egan, Nicole (১৬ এপ্রিল ২০০৭)। "Abducted, Enslaved—and Now Talking About It"People। ১ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  7. 1 2 3 4 "From Tragedy To Triumph: The Alicia Project Interview"Good Day Sacramento। ৩০ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  8. Bethel, Betsy (১৪ অক্টোবর ২০১৩)। "Internet Safety Series to Air on PBS starting Tuesday"। OV Parent। ১৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  9. 1 2 Jaffe, Matthew (১৭ অক্টোবর ২০০৭)। "Emotional Testimony From Online Predator Victim"ABC News। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  10. 1 2 3 4 Fuoco, Michael A. (৫ জানুয়ারি ২০০২)। "Missing teen found safe but tied up in Virginia townhouse"Pittsburgh Post-Gazette। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  11. Chenevey, Steve (৮ মে ২০১৩)। "Alicia Kozakiewicz offers support for women rescued in Ohio"WJLA-TV। ২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  12. 1 2 "Federal Probationer Scott Tyree Accused of Using Polygraph Countermeasures"
  13. Kozakiewicz, Alicia (২৪ নভেম্বর ২০১৪)। "'I was groomed online, abducted, chained up, raped and tortured'- Survival victim tells her story"ডেইলি মিরর। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫
  14. "Lawmakers protest sex offender's placement near victim's Pittsburgh parents"Pittsburgh Post-Gazette। ৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯
  15. "Judge orders relocation for convicted sex offender"WPXI (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৪
  16. "Online Predator Convicted of Sexual Assault Violates Parole, Returns to Jail"KDKA-TV। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯
  17. "Sex offender who targeted Pittsburgh girl online returned to prison for violating probation"Pittsburgh Post-Gazette। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯
  18. "SCOTT TYREE: Convicted sex offender, on supervised release, ordered back to prison for parole violation"WPXI-TV। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯
  19. "Convicted sex offender gets sentence in new central Pa. stalking case"। Penn Live। ২ ডিসেম্বর ২০২৫।
  20. 1 2 3 Kozakiewicz, Alicia (১৩ মার্চ ২০১৪)। "Alicia Kozakiewicz: It Happened To Me & Is Still Happening"। Crime Feed। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]