বিষয়বস্তুতে চলুন

আলিনা খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলিনা খান
জন্ম
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৯–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
ডার্লিং (২০১৯)
জয়ল্যান্ড (২০২২)
উপাধিমিস ট্রান্স পাকিস্তান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
মিস ট্রান্স পাকিস্তান ২০২৩

আলিনা খান একজন পাকিস্তানি অভিনেত্রী যিনি ২০১৯ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডার্লিং এবং ২০২২ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জয়ল্যান্ডে তার প্রধান ভূমিকার জন্য পরিচিত।[] তিনিই প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যিনি কোনো বড় পাকিস্তানি চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ২০২৩ সালের মে মাসে তিনি পাকিস্তানের লাহোরে মিস ট্রান্স পাকিস্তান ২০২৩-এর মুকুট পরেন।

প্রারম্ভিক ও কর্মজীবন

[সম্পাদনা]

খান পাকিস্তানের লাহোরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ট্রান্সজেন্ডার হওয়ার কারণে সামাজিক বৈষম্যের সম্মুখীন হন।[][][] তিনি পাকিস্তানের একটি অলাভজনক সংস্থার সাথে যোগাযোগ করে ডার্লিং চলচ্চিত্রে অডিশন দেন এবং একটি প্রধান চরিত্রে অভিনয় করেন,[][][] যা ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অরিজোন্টি পুরস্কার জয় করে।[] এটি বিশ্বব্যাপী বিতরণের অধিকার ফোকাস ফিচার্স দ্বারা কিনে নেওয়া হয়।[] ডন পত্রিকায় ডার্লিং সম্পর্কে লেখা আইমান রিজভীর মতে, "গল্পের মূল কথাটি সম্ভবত প্রধান অভিনেত্রী আলিনা খানের ভাষায় সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে, একজন ট্রান্স নারী হিসেবে তিনি শিল্পে তার ব্যক্তিগত সংগ্রামের বর্ণনা দেন, "আমি ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। কিন্তু তারপর আমি নিজেকে জিজ্ঞাসা করি, তারা আমাকে কীভাবে অভিনয় করাবে? একজন পুরুষ হিসেবে, না একজন নারী হিসেবে?""[১০]

খান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "হ্যাপি ম্যারেজ", বিজ্ঞাপন, আলী শেঠির একটি সঙ্গীত ভিডিও এবং "গুড মর্নিং জিন্দেগি" টেলিভিশন অনুষ্ঠানেও অভিনয় করেন।[][] ২০১৮ সালে তিনি লাহোরের নাজ মঞ্চে নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেন।[]

জয়ল্যান্ড

[সম্পাদনা]

দ্য গার্ডিয়ানের মতে, খান ২০২২ কান চলচ্চিত্র উৎসবে কানে প্রদর্শিত প্রথম পাকিস্তানি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জয়ল্যান্ডে বিবার ভূমিকায় আত্মপ্রকাশ করেন।[][১১][১২] এটিই "প্রথম প্রধান পাকিস্তানি চলচ্চিত্র যেখানে একজন ট্রান্স অভিনেত্রী প্রধান ভূমিকায় অভিনয় করেছেন"।[] কান চলচ্চিত্র উৎসবের দৃশ্য ধারণকালে খান, পরিচালক এবং অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন, যেখানে তারা প্রায় দশ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দেন।[১৩][১৪] ইন্ডিওয়্যারের একটি পর্যালোচনায় সিদ্ধান্ত আদলাখা লিখেন, এই চলচ্চিত্রে খানকে শুরু থেকেই একটি শক্তিশালী চরিত্রে লক্ষ্য করা যায়— তিনি যখন কোনো ঘরে ঢোকেন ঐ ঘরটিকে তিনি নিজের করে নেন। আর যখন বিবা হিসেবে ধীরে ধীরে হায়দারের ঘনিষ্ঠ হন তখন সমাজের চোখে হায়দারের পুরুষসত্ত্বা হুমকির মুখে পড়ে। এই সময় খান এক ধরনের গভীর দুর্বলতা ফুটিয়ে তোলেন, যেটা তিনি খুব নিখুঁতভাবে উপস্থাপন করেছেন।"[১৫]

২০২২ সালের নভেম্বরে চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমোদন পাওয়ার পর পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জয়ল্যান্ডের বিষয়বস্তু নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়ল্যান্ডকে জাতীয় বিতরণ থেকে নিষিদ্ধ করে।[১৬][১৭] অভিযোগকারী পক্ষের মধ্যে জামায়াতে ইসলামী দলও অন্তর্ভুক্ত ছিল। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় খান দ্য গার্ডিয়ানকে বলেন, "আমি খুবই দুঃখিত। ইসলামের বিরুদ্ধে কিছুই নেই এবং আমি বুঝতে পারছি না যে কেবল চলচ্চিত্রের মাধ্যমে ইসলাম কীভাবে বিপন্ন হতে পারে।"[][১৭] ১৬ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যার ফলে চলচ্চিত্রটির অভ্যন্তরীণ প্রদর্শনের পথ পরিষ্কার হয়ে যায়।[১৮]

মিস ট্রান্স পাকিস্তান

[সম্পাদনা]

২০২৩ সালের ৩১ মে[১৯] পাকিস্তানের লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে খানকে মিস ট্রান্স পাকিস্তান ২০২৩-এর মুকুট পরানো হয়।[২০] খান গণমাধ্যমে মন্তব্য করেন, "আমার ট্রান্স সম্প্রদায়ের সামনে মুকুট পরার অনুভূতি খুবই দুর্দান্ত অনুভূতি, কারণ এটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের নিজেদের প্রতিনিধিত্ব করার জন্য আরও সাহসী করে তোলে।"[২১] সোনিয়া আহমেদ ২০২১ সালে মিস ট্রান্স পাকিস্তান প্রতিযোগিতা শুরু করেন, যেখানে পূর্বে এই খেতাব পান শায়রা রায়। এটি পাকিস্তানে ট্রান্স নারীদের জন্য প্রথম প্রতিযোগিতা, যেখানে বিজয়ীর জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে।[২২][২৩]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য সূত্র
২০১৯ ডার্লিং আলিনা ৭৬তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অরিজোন্টি পুরস্কার []
২০২২ জয়ল্যান্ড বিবা ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে "আন সার্টেন রিগার্ড" বিভাগে জুরি পুরস্কার এবং "কুইয়ার পাম" পুরস্কার []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Transgender actor from Pakistan Alina Khan makes red carpet debut at Cannes Film Festival 2022"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২
  2. 1 2 3 Ghosh, Tanushree (২১ আগস্ট ২০২২)। "Meet Negha S and Alina Khan, two trans actors, from India and Pakistan, who are changing the narrative"The Indian Express। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  3. 1 2 3 Goyal, Darshita (২০ জুন ২০২২)। "Joyland's Alina Khan on winning at Cannes Film Festival as a trans Pakistani actor"Vogue India (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  4. 1 2 3 Ebrahim, Zofeen (১৫ নভেম্বর ২০২২)। "'It's not against Islam': Pakistani trans actor tells of deep sadness over film ban"The Guardian। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  5. Sharma, Suparna (৩০ মে ২০২২)। "Alina Khan On Being A Trans Actress And 'Joyland' Winning At Cannes"Rolling Stone India (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২
  6. "Award-winning short film on transgender girl screened"The News International (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২
  7. "Cues to take from Alina Khan's fashion game at Cannes!"The Express Tribune। ২৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২
  8. 1 2 Raja, Maryam (১০ সেপ্টেম্বর ২০১৯)। "Pakistan's short 'Darling' wins big at Venice Film Festival"Arab News। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  9. 1 2 "Cannes' Un Certain Regard Title 'Joyland' Swooped on by Condor in France (EXCLUSIVE)"Variety। ১১ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  10. Rizvi, Aiman (১৯ মার্চ ২০২০)। "Short film Darling is a landmark moment for queer cinema in Pakistan"Dawn। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  11. "Here's what the international press has to say about Pakistani film Joyland"Dawn। ২৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  12. "Cannes 2022: Splendid reception for India's All That Breathes, Pakistan's Joyland"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২
  13. "Joyland, first Pakistani film selected in Cannes, wins two prizes"Arab News। ২৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  14. "'Joyland' gets standing ovation at Cannes"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২
  15. Adlakha, Siddhant (২৩ মে ২০২২)। "'Joyland' Review: A Daring Queer Pakistani Drama About Desire"IndieWire। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  16. Ellis-Petersen, Hannah (১৪ নভেম্বর ২০২২)। "Joyland: Pakistan bans Oscar contender film about trans love affair"The Guardian। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩
  17. 1 2 Monteil, Abby (১৫ নভেম্বর ২০২২)। "Trans Star Alina Khan Reacts to Pakistan's Ban of Her Film Joyland"them. (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৩
  18. "Film depicting transgender love affair to be screened in Pakistan"The GuardianAgence France-Presse। ১৬ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২
  19. "Diverse events attract Lahore's citizens"। ১২ জুন ২০২৩।
  20. "Joyland's Alina Khan crowned Miss Trans Pakistan 2023"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩
  21. Sohaib, Rija (২ জুন ২০২৩)। "Joyland Famed Alina Khan Crowned As Miss Trans 2023 Pakistan"Lens। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩
  22. Haq, Irfan Ul (১ জুন ২০২৩)। "Joyland star Alina Khan crowned Miss Trans Pakistan 2023"Images (ইংরেজি ভাষায়)। Dawn। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩
  23. "Alina Khan crowned Miss Trans Pakistan 2023, celebrating representation and pride"Samaa (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
শায়রা রায়
মিস ট্রান্স পাকিস্তান
২০২৩/২০২৪
উত্তরসূরী
অঘোষিত