আলা বৈকুণ্ঠপুরমুলো
| আলা বৈকুণ্ঠপুরমুলো | |
|---|---|
চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | ত্রিবিক্রম শ্রীনিবাস |
| প্রযোজক | অল্লু অরবিন্দ এস. রাধা কৃষ্ণ |
| রচয়িতা | ত্রিবিক্রম শ্রীনিবাস |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | এস. থমন |
| চিত্রগ্রাহক | পি. এস. বিনোদ |
| সম্পাদক | নবীন নুলী |
| প্রযোজনা কোম্পানি | |
| মুক্তি | ১২ জানুয়ারি ২০২০ |
| স্থিতিকাল | ১৬৫ মিনিট[১] |
| দেশ | ভারত |
| ভাষা | তেলুগু |
| নির্মাণব্যয় | ১০০ কোটি |
| আয় | ₹ ২৬২-২৮০ কোটি |
আলা বৈকুণ্ঠপুরমুলো (Telugu: అల వైకుంఠపురములో) ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস এবং গীতা আর্টস ও হারিকা অ্যান্ড হাসিন ক্রিয়েশনস্ -এর ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন অল্লু অরবিন্দ ও এস. রাঁধা কৃষ্ণ।[২] এটি মালয়ালম ও তামিল ভাষায় ডাবিং সংস্করণ সহ ২০২০ সালে মুক্তি পায় এবং ২০২২ সালে ছবিটিকে হিন্দি ভাষায় ডাবিং করা হয়, যা গোল্ডমাইন্স টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল। চলচ্চিত্রটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অল্লু অর্জুন ও পূজা হেগড়ে [৩] এবং তাবু, নিবেথা পিথুরাজ, সুশান্ত, নবদ্বীপ, জয়রাম, সত্যরাজ, রাজেন্দ্র প্রসাদ, ভেনেলা কিশোর, ব্রাহ্মজী ও সুনীল সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[৪][৫][৬] চলচ্চিত্রটির সংগীত ও আবহসংগীত পরিচালনা করেছেন এস.এস. থমন।[৭] এটি এস/ও সত্যমুর্তি ও যুলাই চলচ্চিত্রের পর নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাস ও অল্লু অর্জুনের তৃতীয় যৌথ অবদান ।[৮]
অভিনয়
[সম্পাদনা]- অল্লু অর্জুন — বান্টু
- পূজা হেগড়ে — আমুল্যা "আমু"
- জয়রাম — রামাচন্দ্র, বান্টুর আসল বাবা
- তাবু — যশোদা/ইয়াশোদা “ইয়াশু”, বান্টুর আসল মা
- নিবেথা পেথুরাজ — নন্দিনী “নান্দু”
- নবদ্বীপ — শেখর
- সুশান্ত — রাজ মনোহর
- রোহিনী — লক্ষ্মী, বাল্মীকির স্ত্রী
- সুনীল — সীতারামা
- রাজেন্দ্র প্রসাদ — ডি.আই.জি গোবিন্দ প্রজাপতি
- রাহুল রামকৃষ্ণ
- ব্রাহ্মজী — সুদর্শন
- হার্শা বর্ধন — কাশীরাম
- শচীন খেড়েকার — আদিত্য রাধাকৃষ্ণান (এ.আর.কে)
- মুরালি শর্মা — বাল্মীকি
- অজয় — লঙ্কা সত্যম্ নাইডু, আপ্পালা নাইডুর শ্যালক
- বেন্নেলা কিশোর — ডাক্তার শ্রীনিবাস
- ঈশ্বরী রাও — নার্স সুলোচনা (ক্ষণিক চরিত্রাভিনয়)
- বৈষ্ণবী চৈতন্য — বান্টুর বোন
সংগীত
[সম্পাদনা]| আলা বৈকুণ্ঠপুরমুলো | ||||
|---|---|---|---|---|
| কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ | ০৫ জানুয়ারি, ২০২০ | |||
| শব্দধারণের সময় | ২০১৯ | |||
| ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |||
| দৈর্ঘ্য | ২৫:১৫ | |||
| ভাষা | তেলুগু | |||
| সঙ্গীত প্রকাশনী | আদিত্য মিউজিক | |||
| প্রযোজক | থমন এস. | |||
| থমন এস. কালক্রম | ||||
| ||||
| আলা বৈকুণ্ঠপুরমুলো থেকে একক গান | ||||
| ||||
চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেন থমন এস. ৷ "অরবিন্দা সমেত বীর রাঘব" চলচ্চিত্রের পর পরিচালক ত্রিবিক্রমের সাথে এটি তার দ্বিতীয় কাজ ৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Censor Certificate Ala Vaikunthapurramloo"। 123telugu.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Allu Arjun's next film titled Ala Vaikunthapuramlo and first glimpse teaser revealed!"। in.com (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "AA 19: Allu Arjun film with director Trivikram Srinivas goes on floors"।
- ↑ "#AA19: Jayaram undergoes a massive transformation for his next with Allu Arjun!"। in.com (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "Tabu welcomed on-board to Trivikram, Allu Arjun, Pooja Hegde's #AA19 - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "Sushanth shares his shooting experience: "AA19 is one of the coolest & fun sets I've been" - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "Thaman, Allu Arjun set for a hattrick"। Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ Hooli, Shekhar H. (৮ এপ্রিল ২০১৯)। "Allu Arjun signs 3 projects: When will Bunny start Trivikram's film shoot?"। International Business Times, India Edition। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ২০২০-এর চলচ্চিত্র
- ২০২০-এর দশকের তেলুগু ভাষার চলচ্চিত্র
- পরিবার সম্পর্কে চলচ্চিত্র
- গীতা আর্টস চলচ্চিত্র
- প্যারিসের পটভূমিতে চলচ্চিত্র
- প্যারিসে ধারণকৃত চলচ্চিত্র
- অন্ধ্রপ্রদেশে ধারণকৃত চলচ্চিত্র
- ফ্রান্সে ধারণকৃত চলচ্চিত্র
- রামোজি ফিল্ম সিটিতে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতে ধারণকৃত চলচ্চিত্র
- গুজরাতে ধারণকৃত চলচ্চিত্র
- অন্ধ্রপ্রদেশের পটভূমিতে চলচ্চিত্র