আলানিয়া দুর্গ
| আলানিয়া দুর্গ | |
|---|---|
Alanya Kalesi | |
আলানিয়া দুর্গের প্রাচীর ও স্থলভাগের দুর্গাংশ | |
![]() | |
| প্রাক্তন নাম | আলাইয়ে দুর্গ |
| সাধারণ তথ্যাবলী | |
| ধরন | দুর্গ |
| স্থাপত্যশৈলী | সেলজুক |
| অবস্থান | আলানিয়া, তুরস্ক |
| সম্পূর্ণ | ১২২৬ |
আলানিয়া দুর্গ (Alanya Kalesi) একটি মধ্যযুগীয় দুর্গ, যা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আলানিয়াতে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]দুর্গটির অধিকাংশ অংশ ১৩শ শতকে সেলজুক সুলতানাত কর্তৃক নির্মিত হয়, যখন আলাউদ্দিন কায়কোবাদ প্রথম ১২২০ সালে আলানিয়া শহর দখল করেন। এই নির্মাণ প্রচেষ্টার অংশ হিসেবেই কিজিল কুলে (লাল মিনার) নির্মিত হয়।

দুর্গটি প্রাচীন বাইজান্টাইন এবং রোমান সময়কার দুর্গাবশেষের উপর নির্মিত। উসমানীয়দের শাসনে এলাকাটি শান্তিপূর্ণ হবার পর দুর্গটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক কাঠামো না থেকে অভ্যন্তরে ১৯শ শতকে বহু ভিলা নির্মিত হয়। বর্তমানে এটি একটি উন্মুক্ত জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই দুর্গটি ভূমধ্যসাগরে একটি পাথুরে উপদ্বীপের উপরে প্রায় ২৫০ মিটার (৮২০ ফুট) উচ্চতায় অবস্থিত, যা তিন দিক থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত। দুর্গকে ঘিরে থাকা প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৬.৫ কিলোমিটার (৪.০ মাইল) এবং এতে ১৪০টি টাওয়ার রয়েছে। দুর্গের চাহিদা পূরণের জন্য প্রায় ৪০০টি পানির চৌবাচ্চা (সিস্টার্ন) নির্মাণ করা হয়েছিল।[১]
২০০৯ সালে, আলানিয়া দুর্গ এবং তেরসানে-কে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতির জন্য প্রস্তাব করা হয় এবং সেগুলোকে ঐ বছরের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Citadel of Alanya"। Alanya Municipal Government। ২০০২। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১১।
- ↑ "Alanya in line for 'World Heritage' tag"। Hürriyet। ৪ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০০৯। - "5 more sites from Turkey on UNESCO's World Heritage Tentative List"। Today's Zaman। ২৪ এপ্রিল ২০০৯। ২৬ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আলানিয়া দুর্গ সংক্রান্ত Go Turkey গাইড
- Nomad's Guide to Turkey ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে
