আলমুগেরা কাবার
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | আলমুগেরা রাউফ মুহাম্মদ কাবার | ||
| জন্ম | ৬ জুন ২০০৬[১] | ||
| জন্ম স্থান | ব্রেমেন, জার্মানি | ||
| উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বরুসিয়া ডর্টমুন্ড | ||
| জার্সি নম্বর | ৪২ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:১৭, ১৭ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আলমুগেরা রাউফ মুহাম্মদ কাবার (জার্মান: Almugera Kabar, জার্মান উচ্চারণ: [ʔalmuˈɡeːra kaˈbaʁ]; জন্ম: ৬ জুন ২০০৬; আলমুগেরা কাবার নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪]
২০২১ সালে, কাবার জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আলমুগেরা রাউফ মুহাম্মদ কাবার ২০০৬ সালের ৬ই জুন তারিখে জার্মানির ব্রেমেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]কাবার জার্মানি অনূর্ধ্ব-১৬, জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮ এবং জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২রা সেপ্টেম্বর তারিখে তিনি অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Borussia Dortmund - Kader - Bundesliga 2024/25 - kicker" [বরুসিয়া ডর্টমুন্ড - দল - বুন্দেসলিগা ২০২৪/২৫ - কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। কিকার। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "First Team" [প্রথম দল]। bvb.de (ইংরেজি ভাষায়)। বরুসিয়া ডর্টমুন্ড। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Borussia Dortmund" [বরুসিয়া ডর্টমুন্ড]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Borussia Dortmund » Squad 2024/2025" [বরুসিয়া ডর্টমুন্ড » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3681747
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আলমুগেরা কাবার (ইংরেজি)
- সকারবেসে আলমুগেরা কাবার (ইংরেজি)
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ট্রান্সফারমার্কেটে আলমুগেরা কাবার (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আলমুগেরা কাবার (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- বিডিফুটবল টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ২০০৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জার্মান পুরুষ ফুটবলার
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- জার্মানির আন্তর্জাতিক যুব ফুটবলার
- জার্মানির অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- জার্মানির অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- বরুসিয়া ডর্টমুন্ড ২-এর খেলোয়াড়
- ৩. লিগার খেলোয়াড়
- পুরুষ ফুটবল ফুলব্যাক